লাইফস্টাইল // Cafe শীতল হাওয়া রেস্টুরেন্টে ঘোরাঘুরি ও খাওয়া দাওয়া
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা আপনাদের পরিবারকে নিয়ে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার পরিবারকে নিয়ে খুব ভালো আছি। জীবনে ভালো থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। নিজে ভালো থাকলেই অন্য কে ভালো রাখা যাবে। নিজকে আর পরিবারকে ভালো রাখতে কিংবা হাসিখুশি রাখতে ঘোরাঘুরির কোনো বিকল্প নেই। তেমনি একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। তাহলে চলুন শুরু করি----
এই সুন্দর পৃথিবীতে আমরা বাঁচবোই বা কত দিন? এই পৃথিবীটা যে আমাদের জন্য ক্ষণস্থায়ী জায়গা। আমরা জানি না আমাদের হাতে কতটুকু সময় রয়েছে। তাইতো না জানা সময়কে কাজে লাগাতে হবে। এই জীবন দ্বিতীয় বার আর ফিরে আসবে না। তারজন্য যত পার ইনজয় করো। জীবনটাকে হাসিখুশিতে ভরে রাখো, তাহলেই জীবনটা সুন্দর থাকবে। শুধুমাত্র একা আনন্দে থাকলে হবে না, পরিবারের বাকি সদস্যদেরও হাসিখুশিতে ভরিয়ে রাখতে হবে। সবসময় যদি কাজ নিয়ে পড়ে থাকেন তাহলে এক সময় দেখবেন সময় ফুরিয়ে গিয়েছে কিন্তু নিজেও এই সুন্দর জীবনটাকে উপভোগ করতে পারলেন না আর অন্যকেও আনন্দ দিতে পারলেন না।
তারজন্য বলে সময় ফুরিয়ে যাওয়ার আগে যত পারো আনন্দ করো। তাইতো নিজেকে এবং পরিবারকে আনন্দে রাখতে এবার ঈদে আমরা খুব সুন্দর একটি রেস্টুরেন্টে ঘুরতে গিয়েছিলাম। রেস্টুরেন্টের নাম- Cafe শীতল হাওয়া। কথায় আছে না,যেমন নাম তেমন কাম। ঠিক তেমনিই রেস্টুরেন্টের নাম যেমন শীতল, এর ভিতরের পরিবেশ ঠিক তেমনি শীতল। এর ভিতরে পা রাখলে মনে এক প্রশান্তি কাজ করে। সবুজ শ্যামলে ঘেরা এই রেস্টুরেন্ট।
এমন রেস্টুরেন্টে ঘোরাঘুরি করতে যেমন ভালো লাগে তেমনি খাওয়া দাওয়া করতেও খুব ভালো লাগে। আপনারা সবাই জানেন রোজার ঈদ আমি আমার বাবার বাড়ি পালন করি। তাইতো যতবার ঈদে সেখানে যাওয়া হয় ততবারই ঈদের পরের দিন কোথাও না কোথাও ঘুরতে যাওয়া হয়। বিশেষ করে গ্ৰামে খুব সুন্দর সুন্দর রেস্টুরেন্ট হয়েছে সেগুলোতে যাওয়া হয়। তাছাড়া আমরা গেলে সবসময় সন্ধ্যার পর বের হই। কারণ সন্ধ্যার পর রেস্টুরেন্ট গুলোর সৌন্দর্য বিভিন্ন লাইটিং এর মাধ্যমে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়।
তাইতো দিনের বেলা থেকে সন্ধ্যার পর বেশি ভালো লাগে। আমরা সেদিন প্রায় অনেক জন গিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় ছেলের জন্য নিজের একটা ছবিও তুলতে পারিনি। জানি না কেন জানি সেদিন ছেলে খুব বিরক্ত করেছিলো। এই ফটোগ্রাফি গুলো আমার হাসবেন্ড করে দিয়েছে। সেখানে আমরা ফ্রাইড রাইস খেয়েছি। এই রেস্টুরেন্টের ফ্রাইড রাইস এত মজার আমরা ভেবেছি এর পর থেকে এখানে এসে ফ্রাইড রাইস খেয়ে যাবো। এই রেস্টুরেন্ট আমাদের থানা মনোহরদীতে অবস্থিত। রেস্টুরেন্ট যেমন সুন্দর তেমনি সেখানের প্রতিটা মানুষের ব্যবহার আরও বেশি সুন্দর।
তাদের এই ব্যবহারের জন্যই সেখানে প্রতিনিয়ত অনেক মানুষ সময় কাটাতে আসে। অনেক বড় এরিয়া নিয়ে এই রেস্টুরেন্ট বলে ভিতরের পরিবেশ একদম নিরিবিলি লাগে। সেদিন আমরা সবাই খুব মজা করেছিলাম। যখন রাতের বেলা সবাই মিলে অটোরিকশা করে বাড়ি আসছি তখন আরও বেশি ভালো লেগেছে। এমন সুন্দর মুহূর্ত গুলো সারাজীবন স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য "আমার বাংলা ব্লগ" ব্রেস্ট একটি কমিউনিটি। আমার যখন ইচ্ছে করবে তখনই এই সুন্দর মুহূর্ত দেখতে পারবো। এই কমিউনিটি কে আমার ডায়রি মনে করে সব স্মৃতি জমা করে রাখলাম।
যাই হোক অনেক কথা বলেছি, এতক্ষণ সময় নিয়ে আমার পোস্ট পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। |
|---|
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
💯⚜2️⃣0️⃣2️⃣4️⃣ This is a manual curation from the @tipu Curation Project.
Also your post was promoted on 🧵"X"🧵 by the account josluds
@tipu curate
Upvoted 👌 (Mana: 3/7) Get profit votes with @tipU :)
আমাদের এই ক্ষুদ্র জীবনে আনন্দ নিয়ে বাঁচা খুবই জরুরী। আর একটু ভালো থাকার জন্য নিজের মতো করে বাঁচাটাও খুবই গুরুত্বপূর্ণ। আপু আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর সময় কাটিয়েছেন দেখে ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।
ঠিক বলেছেন আপু একটু ভালো থাকার জন্য নিজের মতো বাঁচা খুবই জরুরি। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।
Cafe শীতল হাওয়া রেস্টুরেন্টি সত্যিই অনেক সুন্দর ছিল। বিশাল বড় এরিয়া নিয়ে রেস্টুরেন্টি করা হয়েছে। আসলে মাঝে মধ্যে ছোট বাচ্চারা এমন জ্বালাতন করে যা বলে বুঝানোর মত না। আপনার হাজব্যান্ড সাথে না গেলে হয়তো এই ফটোগ্রাফি গুলো ও করা হতো না। একটি রেস্টুরেন্ট সবার মাঝে পরিচিতি লাভ করে খাওয়া-দাওয়ার স্বাদ ও স্টারদের আচার ব্যবহারের উপরে। যাই হোক সেখানে গিয়ে ফ্রাইড রাইস খেয়ে দারুন কিছু সময় অতিবাহিত করেছেন। ধন্যবাদ আপু।
হ্যাঁ ভাইয়া হাজবেন্ড সাথে ছিল বলে ফটোগ্রাফি করা হয়েছে তা না হলে চুপচাপ খেয়ে চলে আসতে হতো। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
আমিও তাই ভাবছিলাম, রেস্টুরেন্টের ভিতরে নিশ্চয়ই শীতল একটা অনুভব হবে। আপনার পোস্ট দেখে বুঝতে পারলাম এই রেস্টুরেন্ট এর ভিতরের পরিবেশটা অনেকটা শীতল পরিবেশ। রেস্টুরেন্টের নামটা অনেক ইউনিক। আর পরিবেশটাও খুবই সুন্দর। রাতের বেলা বিভিন্ন লাইটিং থাকায় বেশ সুন্দর লাগছিল দেখতে। ভালোই খাওয়া দাওয়া করেছেন দেখছি। সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
হ্যাঁ আপু এর নাম যেমন সুন্দর রেস্টুরেন্টটি তেমনি সুন্দর। রাতের বেলা এভাবে লাইটিং করা ছিল বলে আরো বেশি ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
খুব সুন্দর একটি স্থানে গিয়ে আপনি ঘোরাঘুরি করেছেন৷ খুব সুন্দর কিছু সময় অতিবাহিত করে তা আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। আসলে কোথাও গিয়ে ঘুরাঘুরি করার মজাই আলাদা৷ আমাদের মাঝে আজকে যেভাবে আপনি এখানে ঘোরাঘুরি করে খুব সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে আমাদের মাঝে সবকিছু ফুটিয়ে তুলছেন তা দেখে খুব ভালো লাগলো৷ অসংখ্য ধন্যবাদ৷
হ্যাঁ ভাইয়া ঘোরাঘুরি মজাই আলাদা। তাইতো সবসময়ই ঘোরাঘুরি করতে ভালো লাগে। ধন্যবাদ।