নার্সারিতে গাছ কিনতে যাওয়া।১০% প্রিয় লাজুক-খ্যাকের🦊 জন্য
আসসালামু আলাইকুম/নমস্কার
"আমার বাংলা ব্লগের" সকল সদস্যদের জানাই শীতের শুভেচ্ছা। আশা করি সবাই অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভাল আছি। শীতকাল যাচ্ছে মাঝে মাঝে একদমই বোঝা যায় না। সারা দিন হালকা গরম লাগে আবার মাঝ রাত থেকে হালকা ঠান্ডা লাগা শুরু করে। আমি এখনো ফ্যান চালিয়ে ঘুমাই। আমার কাছে আবার এই সময়টা খুব ভালো লাগে। সারাবছর যদি এমন সিজন থাকতো তাহলে আমার জন্য খুব ভালো হতো। আজ আমার একটা সমস্যাটা কথা শেয়ার করি দেখি আপনার আমার এই সমস্যার সমাধান করতে পারেন কি না।
কিছু দিন যাবৎ আমি রাতে একদমই ঘুমাতে পারিনা। সারা রাত সজাগ থাকি আর ফজরের আযানের পর থেকে এমন ঘুম আসে একদমই ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না। প্রতিদিন সকাল ১১টা বেজে যায় তারপরও শুয়ে থাকি। যখন ছেলে ওঠে কান্নাকাটি শুরু করে তারপর উঠি। আপনারা বলতে পারেন এর সমাধান কি? যাই হোক কাজের কথায় আসি আমি অনেক দিন ধরে ভাবছি কিছু গাছ কিনবো কিন্তু একদম সময় পাচ্ছিলাম না।
আজ একটু তাড়াতাড়ি রান্না শেষ করলাম। কারণ কিছু দিন ধরে অসুস্থ থাকার জন্য ছেলেকে নিয়ে তেমন বেশি বাহিরে যাওয়া হয়না। তারজন্য জন্য ভাবলাম ছেলেকে নিয়ে ঘুরাঘুরিও হবে আর সাথে গাছ কেনাও হবে। তারপর আমরা বিকাল বেলা বের হলাম হাঁটাহাটি করার জন্য। ছেলে এখন হাঁটতে পারে বলে সে আর কোলে থাকতে চায় না। মজার বিষয় কি জানেন আমি গাছ কিনতে যাচ্ছি কিন্তু কি গাছ কিনবো সেটাই জানিনা হা হা হা।
যেহেতু আমরা হাঁটাহাটি করবো তার জন্য আমরা হেঁটে যাবে চিন্তা করলাম। হেঁটে গেলে আবার লাভ আছে অনেক কিছু দেখা যায় এবং কেনাও যায়। আমরা কিছু দূর যাওয়ার পর দেখলাম একটা ভ্যান গাড়িতে আপেল নিয়ে বসে আছে। আপেল গুলো দেখে খুব ভালো লাগলো। আপেল দামে মিলে গিয়েছে বলে এক কেজি কিনে নিলাম। এই আপেল দেখে মনে হলো আমি আজ আপেল গাছ কিনবো। তারপর আমরা নার্সারির দোকানে গেলাম। সেখানে গিয়ে নার্সারির এত সুন্দর দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেলাম।
শীতকালীন এত সুন্দর সুন্দর ফুল গাছ রাখা রয়েছে যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। তারপর সাথে সাথে মোবাইল বের করে কিছু ছবি তুলে নিলাম। শীতের সময় গাঁদা ফুলগুলো দেখলে অনেক ভালো লাগে। এছাড়া আমি এমন কিছু ফুল দেখতে পেলাম যেগুলোর নাম জানা নেই তবে দেখতে খুবই সুন্দর। চাচাকে জিজ্ঞেস করলাম আপেলের চারা আছে কিনা তিনি বললেন গত কাল শেষ হয়ে গিয়েছে। একথা শুনে অন্যগাছ কিনারও ইচ্ছে হলো না।
এরপর আমরা চলে আসলাম আর চিন্তা করলাম অন্য একদিন কিনবো। তারপর রাস্তার পাশে দাঁড়াতেই লক্ষ্য করলাম অনেক দূরে একটি বড় বিল্ডিং দেখা যাচ্ছে। সেই বিল্ডিংয়ের ছাদে খুব সুন্দর ভাবে লাইটিং করা। তারপর জানতে পারলাম সেই ছাদে রেস্টুরেন্টে আছে সেজন্য এমন লাইটিং করেছে। আমার কাছে ছাদে এত সুন্দর করে সাজানো দেখে খুব ভালো লাগলো। একটু দূরে আর ছাদ অনেক উপরে বলে সেখানে যাওয়া হয়নি। তবে একদিন যাব ভাবছি কারণ এই সুন্দর দৃশ্য কাছে থেকে উপভোগ না করলে হবে না।
অনেক সময় ছবি ওঠাতে মনে থাকেনা তারজন্য অনেক ছবি বাদ পড়ে গিয়েছে। এরপর আমি চলে গেলাম বার্গার খেতে। আমি আগে তেমন বার্গার খেতে পছন্দ করতাম না কিন্তু এখন বাহিরে বের হলে অন্য কিছু খাওয়া হয়না। এমন কি আমার ছেলেও খুব পছন্দ করে। এই তো শেষ হয়ে গেল আমার ঘুরাঘুরি তারপর সন্ধ্যা হয়ে গেল আর চলে আসলাম বাসায়। আমার লেখার মাধ্যমে ঘুরাঘুরির সুন্দর কিছু মুহূর্ত এখানেই শেষ করলাম। নতুন কোনো পোস্টের মাধ্যমে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
নার্সারিতে গাছ কিনতে গিয়েছেন জেনে শুনে খুব ভালো লাগলো। আসলে গাছ আমাদের প্রকৃত বন্ধু। আপনার ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার হয়েছে। বিশেষ করে রঙ্গন ফুল গুলো দেখতে বেশ ভালো লাগছে। এত চমৎকার পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
ভাইয়া খুব সুন্দর মন্তব্য করেছেন। আপনার মন্তব্য পড়ে খুব ভালো। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
আপনি গাছ কিনতে গেলেন আর না কিনেই ফিরে আসলেন ভাল ব্যাপারতো। তবে বিকেলে ছেলেকে নিয়ে গুরে বেড়িয়েছেন তা অবশ্য ভাল। আপনার কাটানো মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপু পছন্দের গাছ খুজে পাইনি তাই গাছ কেনা হয়নি।আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
আপু আপনার মত এমন ঘুমের সমস্যা আমারও হয়ে থাকে মাঝে মাঝে।তবে আমার এমনি এমনি ঠিকও হয়ে যায়।আপনি খুব সুন্দর ভাবে বাইরে ঘোরাফেরা করছেন। নার্সারিতে গেছেন এবং সাথে বার্গারও খেয়েছেন শুনে ভালো লাগলো।ধন্যবাদ আপু সুন্দর মুহূর্ত তুলে ধরার জন্য।
আপু আমারও আবার এমনেতেই ঠিক হয়ে যায়।কিন্তু যখন এই সমস্যা হয় তখন খুব খারাপ লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর করে করে পাশে থাকার জন্য।
হ্যাঁ ভাইয়া এই নার্সারিতে বিভিন্ন ধরনের ফুলের গাছ দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। বার্গার খেতে খুবই মজার ছিল।আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
ছোটবেলা থেকেই ফুলের বাগান কিংবা গাছ লাগানো আমার একপ্রকার শখ ছিল। কিন্তু বড় হয়ে যাওয়ার সাথে সাথে এত ব্যস্ততায় দিন কেটে যাচ্ছে ইচ্ছা থাকলেও আর উপায় নেই। তাই এখন আর শখের বাগান কিংবা গাছ লাগানো সম্ভব হচ্ছে না। আপনার ছেলেকে নিয়ে হেঁটে হেঁটে, প্রকৃতির সৌন্দর্য অবলোকন করে সাথে কিছু কেনাকাটা করে নার্সারিতে গিয়ে পৌঁছেছেন। আর সেই নার্সারিতে গিয়ে খুব সুন্দর ফটোগ্রাফিও করেছেন কিন্তু পরিশেষে গাছ না কিনেই চলে এসেছেন। অবশেষে ছেলেকে বার্গার খাইয়ে সন্ধ্যেবেলায় বাসায় ফিরে এসেছেন। আপনার পোষ্টটি পড়ে ভীষণ ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।
ভাইয়া সত্যি আমি গাছ খুব পছন্দ করি। বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগাতে আরও বেশি ভালো লাগে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
কিছুদিন আগে আমিও নার্সারিতে ঘুরতে গিয়েছিলাম। আপনিও ছেলেকে নিয়ে নার্সারি ঘুরতে বেরিয়েছেন শুনে ভালো লাগলো। আসার পথে হাঁটতে হাঁটতে এক কেজি আপেলও কিনে নিলেন। আসলে বাচ্চারা যখন হাঁটা শিখে, এরপর কোলে থাকতে চায়না। বেশ সুন্দর একটা মুহূর্ত কাটালেন । যদিও আজকে দেখলাম কোন গাছ কিনলেন না। তবে আসার সময় বার্গার খেতে গিয়েছেন এটা বেশ ভালো লাগলো।
আপু যেই গাছ কিনতে গিয়েছিলাম সেই গাছ পেলাম না তাই আর কিনা হলো না। সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ।
ঘুম আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এরকম ঘুমের সমস্যা আমার খুব একটা হয় না। তবে কোন কিছু নিয়ে টেনশন থাকলে এই সমস্যাটা হয় সাধারণত। আবার মাঝে মাঝে বিভিন্ন হরমোনের অভাবে এরকম হয়। তবে আপু আমি আমার সাধারণ জ্ঞান থেকে কিছু কথা বলবো, আপু আপনি চেষ্টা করবেন ঘুমানোর সময় মোবাইল কিছুটা দূরে রাখার আর চেষ্টা করবেন প্রতিদিন কিছু সময় হাটার। যাইহোক আপু আপনার নার্সারি থেকে গাছ কিনার মুহূর্তগুলো দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
আপু মোবাইল দূরে রেখেও চেষ্টা করেছি কিন্তু কোনো কাজ হয়নি। যাই হোক খুব সুন্দর পরামর্শ দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ গঠনমূলক মতামতের জন্য।
আপেল গাছ না পেয়ে আপনি নার্সারি থেকে কোন গাছই কিনলেন না, এটা কিন্তু ঠিক হয়নি আপু, তবে আপনি আপেল কিনেছেন সেটা ভালো লাগলো। ছাদের উপর রেস্টুরেন্ট দেখে যেতে ইচ্ছে হয়েছিল কিন্তু যেতে পারেন নি। এটা ও একটা কষ্টকর বিষয়। যাই হোক ভালো লাগলো আপনার নার্সারি দেখার গল্প শুনে।
ভাইয়া মোটামুটি অনেক গাছ আছে তারজন্য অন্য গাছ কেনা হয়নি।আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
আপু আপনি খুব সুন্দর একটি নার্সারিতে গেছেন, গাছ গুলো দেখে ভাল লাগলো। ছেলেকে নিয়ে ঘুরে বেড়িয়েছেন। খুব সুন্দর সময় কাটিয়েছেন। যদিও গাছ কিনেন নি। ফেরার পথে বার্গার খেলেন।দেখে অনেক ভাল লাগলো আপু।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য। মাঝে মাঝে ঘুরাঘুরি করতে অনেক ভালো লাগে।