চিংড়ি দিয়ে পটলের খোঁসার ভর্তা
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে চিংড়ি মাছ দিয়ে পটলের খোসার রেসিপি শেয়ার করবো। অনেকেই দেখি লাউয়ের খোসা ভর্তা এবং পটলের খোসা ভর্তা করে। আমার অবশ্য কখনো খাওয়া হয়নি। খোসা কেমন লাগবে খেতে এজন্যই কখনো রান্না করিনি। কিন্তু সেদিন হঠাৎ করে মনে হল যে পটলের খোসা ভর্তা করে দেখি। খালি খোসা ভর্তা করতে কেমন যেন লাগছিল। এজন্য সাথে কিছুটা চিংড়ি মাছ দিয়েছি যাতে ভালো লাগে। আমি প্রথমে ভেবেছিলাম যে খেতে তেমন একটা ভালো লাগবে না। কিন্তু ভর্তা করার পর গরম ভাতের সঙ্গে খেতে খুবই মজা হয়েছিল। আশা করি রেসিপিটি আপনাদের কাছেও ভালো লাগবে।
চিংড়ি মাছ
পিঁয়াজ
রসুন
কাঁচা মরিচ
শুকনা মরিচ
লবণ
সরিষার তেল
ধনিয়া পাতা
প্রথমে চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে শুকনা মরিচ গুলোকে ভালোমতো ভেজে নিয়ে একটি বাটিতে উঠিয়ে রেখেছি।
এখন ওই তেলের মধ্যে পিঁয়াজ রসুন এবং কাঁচা মরিচ দিয়ে ভালোমতো ভেঁজে নিয়েছি। পিঁয়াজগুলো একটু ভেজে নিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি।
লবন দিয়ে সবকিছু ভালোমত ভেঁজে নিয়েছি। তারপর পটলের খোসা গুলো দিয়ে দিয়েছি।
আবারো কিছুটা লবণ দিয়ে সবকিছু ভালোমতো মিশিয়ে নিয়েছি। তারপর সামান্য একটু পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছি।
খোসা গুলো সিদ্ধ হয়ে গেলে কিছুটা ধনিয়া পাতা দিয়ে আবারো ভালো মতো নেড়েচেড়ে বেশ কিছুক্ষন রান্না করে পুরোপুরি পানি শুকিয়ে নিয়েছি।
এখন সবকিছু বাটা বেটে মিহি করে নিয়েছি।
এখন একটি বাটিতে পরিবেশনের জন্য উঠিয়ে নিয়েছি। এভাবে আমার রেসিপিটি তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photographer | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy

Upvoted! Thank you for supporting witness @jswit.
এভাবে চিংড়ি দিয়ে যে কোন খোসার ভর্তা খেতে বেশ লাগে। আমি প্রায়ই করি এই ভর্তা। গরম ভাতের সাথে খেতে দারুন লাগে। ধন্যবাদ রেসিপিটি তৈরির ধাপগুলো শেয়ার করার জন্য।
চিংড়ি মাছ দিয়ে পটলের খোসার ভর্তাররেসিপি আমার খুব পছন্দের। প্রায় সময় এভাবে তৈরি করে খাওয়া হয়। গরম ভাতের সাথে লেবু দিয়ে খেতে ভালোই লাগে। রেসিপিটি দেখে লোভনীয় লাগছে নিশ্চয়ই সবাই বেশ মজা করে খেয়েছেন জমাদার রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।
চিংড়ি দিয়ে পটলের খোসা ভর্তা খাবারটার নাম অনেকবার শুনেছি। কিন্তু কখনো আমার খাওয়া হয়ে ওঠেনি। আমারতো ভর্তার দেখলেই লোভ লেগে যায়। গরম গরম ভাতের সাথে এ ধরনের ভর্তা গুলো দারুন জমে যায়। দারুন প্রসেসে চিংড়ি দিয়ে পটলের খোসা ভর্তা করেছেন। লোভনীয় রেসিপিটি ধাপে ধাপে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ আপু।
চিংড়ি মাছ দিয়ে পটলের খোসা ভর্তা ভীষণ সুস্বাদু একটি রেসিপি। দারুণ হয়েছে আপনার রেসিপিটি। খেতে অনেক সুস্বাদু রেসিপিটি দেখেই বুঝতে পারছি।ধাপে ধাপে রন্ধন প্রনালী দুর্দান্ত ভাবে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
আপনি আজকে যে রেসিপিটি তৈরি করেছেন চিংড়ি মাছ দিয়ে পটলের খোসা ভর্তা সেটি খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটি খাবার। সত্যি গরম ভাতের সাথে এরকম একটা ভর্তা হলে আর কিচ্ছু লাগে না। একটু ঝাল ঝাল ভর্তা খেতে বেশ ভালো লাগে। আর চিংড়ি মাছ দিয়ে যে কোন ভর্তা করলে স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনি তো আপু খুব মজার ভর্তা রেসিপি করেছেন। চিংড়ি মাছ এবং পটলের খোঁসা দিয়ে মজার ভর্তা রেসিপি বানিয়েছেন। তবে এ ধরনের ভর্তাগুলো খাওয়ার মজাই আলাদা। তবে গরম ভাত এবং গরম ডালের সাথে এরকম ভর্তা দিয়ে খেতে বেশ মজাই লাগে। ভর্তা রেসিপি সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
খুবই সুস্বাদু একটি রেসিপি শেয়ার করেছেন৷ আপনার কাছ থেকে সুস্বাদু রেসিপি দেখে খুব ভালো লাগলো৷ যেভাবে আপনি আজকের এই সুস্বাদু রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা যেরকম সুস্বাদু দেখা যাচ্ছে৷ তেমনি এত সুস্বাদু রেসিপি আপনার কাছ থেকে দেখে খুব ভালো লাগলো৷ অনেক ধন্যবাদ আপনাকে এত সুস্বাদু রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য৷ একই সাথে এই রেসিপিটি একেবারে ইউনিক দেখা যাচ্ছে। আগে কখনো এই রেসিপি দেখা হয়নি৷
আমি কিন্তু অনেকবার পটলের খোসার দিয়ে বানানো ভর্তা খেয়েছি। আপনি কিন্তু মজার চিংড়ি মাছ এবং পটলের খোসা দিয়ে ভর্তা রেসিপি করেছেন। আর এ ধরনের ভর্তাগুলো দিয়ে যে কোন কিছু খেতে কিন্তু মজাই লাগে। সত্যি বলতে আপনার ভর্তা রেসিপি দেখে আমার নিজেরও জিভে জল এসে গেল। মজার ভর্তা রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।