You are viewing a single comment's thread from:

RE: হরিনা চিংড়ি দিয়ে শিমের বিচির সুস্বাদু রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

সিমের বিচি খেতে আমার কাছে খুবই ভালো লাগে। শীতের সময় ছাড়া আবার তেমন একটা পাওয়া যায় না। এজন্য আমি শীতের সময় বেশি করে কিনে ডিপ ফ্রিজে রেখে দেই। সারা বছর এতে খাওয়া যায়। ভেঁজে কখনো খাওয়া হয়নি সবসময় তরকারিতে দিয়েই খেয়েছি। সিমের বিচির ডাল ও খুব মজা লাগে দাদা। শুধু চিংড়ি মাছের না বর্তমানে সবকিছুরই দাম আকাশছোঁয়া। যাইহোক বাগদা চিংড়ি না পেলে কিভাবে হরিনা চিংড়ি দিয়ে যে সুস্বাদু করে রান্না করেছেন দেখেই তো খেতে ইচ্ছা করছে। আজকে তো দেখছি আলুর বদলে সিম গলিয়ে তরকারিতে দিয়েছেন। এর ফলে তরকারিটা খেতে আরো সুস্বাদু হয়েছে বোঝাই যাচ্ছে । বেশ লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন দাদা। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65993.72
ETH 1936.88
USDT 1.00
SBD 0.38