You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: রুদ্রবীনার অভিশাপ- নাদ ( সিজন ১- প্রথম পর্ব )

in আমার বাংলা ব্লগ4 years ago

নতুন আরেকটি সিরিজ। দাদা এই সিরিজটি কয় পর্বের?
আজকে সিরিজটি বেশ রহস্যময় মনে হচ্ছে। ১০০ বছর আগেকার কাহিনীকে কেন্দ্র করে বর্তমানে এর রহস্য তৈরি হচ্ছে। তাছাড়া এই নাদ লোকটি বেশ অদ্ভুত। বৃদ্ধের কাছ থেকে সব কাহিনী শুনে আবার বৃদ্ধকেই মেরে ফেললো। তাছাড়া বৃদ্ধর নাতি বাড়িতে গিয়ে জানানোর পর কি হল টা কি দেখিয়েছে? যে মহিলা এই বিনা ধরার কারণে অভিশপ্ত হয়েছিল সেই মহিলার সম্প্রদায়কে নাদ কিভাবে মুক্তি দিবে তাই মনে হয় আজকের এই সিরিজের প্রধান রহস্য। তাছাড়া করিমের জায়গা নিয়ে নাদ যে লোকটিকে আনতে গেল সেখানেই বা কি রহস্য রয়েছে। যাই হোক পরবর্তী পর্বগুলো দেখলে কিছুটা রহস্য বোঝা যাবে মনে হচ্ছে।
বেশ ভালই লাগে দাদা আপনার রিভিউ গুলো পড়তে। ধন্যবাদ আপনাকে।

Sort:  
 4 years ago 

নতুন আরেকটি সিরিজ। দাদা এই সিরিজটি কয় পর্বের?

২ সিজনের সিরিজ, তবে পর্ব কম কম আছে। এই সিরিজটার অনেক রহস্য আছে এই রুদ্রবিনাকে ঘিরে। রুদ্রপুর আর আনন্দগড় এর এই কাহিনী।

তাছাড়া বৃদ্ধর নাতি বাড়িতে গিয়ে জানানোর পর কি হল টা কি দেখিয়েছে?

মেরে ফেলেছে যাতে নাদের রহস্যটা কাউকে না জানাতে পারে। পরে হয়তো তার শেষ কাজই করবে, কিন্তু সেটা আর দেখায়নি। করিমের জায়গা নিয়েছিল যাতে তাদের পরিবারের সাথে মিশে যেতে পারে আর করিমের নামে মিথ্যে কথা বলবে যে সে বেশি টাকার লোভে অন্য জায়গায় ভেগে গেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64621.25
ETH 1928.65
USDT 1.00
SBD 0.37