You are viewing a single comment's thread from:

RE: গ্রামের উদ্দেশ্যে একদিন এবং কাটানো কিছু মুহূর্ত

in আমার বাংলা ব্লগ4 years ago

দাদা বেশি চালাকি করতে গিয়ে তো ৫ টাকা লস হয়ে গেল😛। একই ভাড়া ভেবে বর্ধমান পর্যন্ত কাটলেন কিন্তু শেষে তো বেশিই নিল। যাইহোক ৫ টাকায় আর কি যায় আসে। তাছাড়া বেশ বড় রিক্স নিয়ে টিকিটটি কেটেছেন । যদি নৈহাটি না যেত তাহলে তো অনেক ঝামেলা হতো আবার। গ্রামের দিকে গেলে আসলেই মনটা ভালো হয়ে যায় সবুজের সমারোহ দেখে। তাছাড়া এই শীতকালে সরিষা ক্ষেত দেখে চোখ জুড়িয়ে যায়। বেশ দেরি করেই তো ট্রেনে উঠেছিলেন নাস্তা না করে কেন গিয়েছেন। দুপুরবেলায় আবার হালকা খাবার খেয়ে সারাদিন না খেয়ে কাটিয়ে দিলেন। যাই হোক গ্রামের দিকে বেশ ভালোই সময় কাটিয়েছেন বোঝা যাচ্ছে। স্টেশনের পাশে লোকজন তো বেশ ভালোই ধান শুকাচ্ছে। এরকম খোলা জায়গা পেয়ে এদের উপকার হয়েছে। যে কাজে গিয়েছিলেন আশাকরি সেই কাজটি ভালো মতো সম্পন্ন হয়েছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64685.76
ETH 1872.76
USDT 1.00
SBD 0.38