RE: ফুলকপি দিয়ে ভেটকি মাছের রেসিপি
আমি তো সবসময় ফুলকপি ভাজি করেই খাই, মাছের মধ্যে দেয়ার কথা মনেই থাকে না। তাছাড়া দাদা রাতে রুটি কেন খাচ্ছেন ওজন কমানোর জন্য? মজায় মজায় সাতটা রুটি খাওয়ার থেকে তো ভাত খাওয়াই মনে হয় ভালো। তাছাড়া দাদা কতজনের জন্য একসঙ্গে রান্না করেছেন যে আস্ত দুইটি ফুলকপি দিয়ে দিয়েছেন। আর আপনার মরিচ দেখলে মাথা ঘুরে যায়।১৯টি মরিচ তার সঙ্গে আবার এক চামচ মরিচের গুঁড়া। দাদা ফুলকপি গুলোকে আগে কেন ভাপিয়ে নিলেন একবারে ভেজে রান্না করলেই তো খেতে মনে হয় বেশি ভালো লাগতো। তাছাড়া আপনি ফুলকপি কেউ ছাড়েননি একেও ভেজে ফেলেছেন। ভাজা ছাড়া কোন তরকারিই দেখি রান্না করেন না। আমার তো ভাজা ভাজি করতে অনেক বেশি আলসেমি লাগে। যাইহোক ভেজে রান্না করলে অবশ্য তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আর আপনার রেসিপি আমার কাছে খুবই লোভনীয় লাগে সবসময়। ভেটকি মাছ দিয়ে ফুলকপির রেসিপি দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছিল।