You are viewing a single comment's thread from:

RE: চিংড়ি দিয়ে পুঁইফলের সুস্বাদু রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago

আপনার নামটাও কিন্তু সুন্দর দাদা পুঁইয়ের ডিম। আমরা এটিকে পুঁইফল বলি। আমি বাবার বাড়িতে গিয়ে ছাদে এই পুঁই ফল লাগানো দেখলাম। কিন্তু ফলগুলো কেন যেন খুব ভালো হয়নি। কেমন পোকা ধরে গিয়েছে। তখন ভাবছিলাম যে অনেক আগে এগুলো খেয়েছি স্বাদ কেমন মনে নেই। আর আপনি আজকেই এই ফলের রেসিপি শেয়ার করলেন। আমার কাছে এই ফলগুলো পাকা অবস্থায় বেশি ভালো লাগে দেখতে। এত সুন্দর লাগে আর ভিতরের রসের কালার এর কথা কি আর বলবো। ছোটবেলা এগুলো দিয়ে অনেক খেলতাম। কচি অবস্থায় খেতে মনে হয় বেশি ভালো লাগে। যদিও মনে নেই স্বাদ। আলু এবং চিংড়ি দিয়ে রান্না করাতে মনে হয় খেতে অনেক মজাদার হয়েছিল। চিংড়ি দিয়ে যে কোন কিছুই রান্না করলে তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। সবশেষে রেসিপির কালার বরাবরের মতন লোভনীয় লাগছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64085.58
ETH 1844.13
USDT 1.00
SBD 0.38