You are viewing a single comment's thread from:

RE: টিভি সিরিজ রিভিউ: ম্যানিফেস্ট - কোর্স ডিভাইয়াশন ( দশম পর্ব -সিজন ২)

in আমার বাংলা ব্লগ4 years ago

এথেনা আর রামিরেজ দুজনেই সাহায্য করো শব্দটা শুনেছিল হয়তো ওই ডাক্তারকে বাঁচানোর জন্য। কিন্তু এথেনারা চলে আসার জন্য তারা ডাক্তারটি লেকে পরেছিলো দেখতে পারেনি। কিন্তু রামিরেজ ছিল জন্যই ডাক্তারটি বেঁচে গেল। আর ডাক্তারটি বেঁচে গেলো জন্যই এথেনার অপারেশনটাও সুন্দরভাবে হলো। তা না হলে তো সমস্যা হতে পারতো। এখানেও মায়ের মহত্ব দেখিয়েছে । নিজের জীবন দিয়ে হলেও বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করছে। যাক অবশেষে বাচ্চা এবং মা দুজনে সুস্থ আছে দেখে ভালো লাগলো । আর মেলিসা বুদ্ধি করে টেবিলের নিচে চিপ লাগিয়ে এসেছিল জন্যই সন্ত্রাসীদের ধরতে পারলো। এই পুরো নাটকটি সাজিয়েছিল শুধুমাত্র সন্ত্রাসীদের ধরার জন্যই। অবশেষে তারা সফল হয়েছে সন্ত্রাসীদের ধরতে। আজকের পর্বটি বেশ ইন্টারেস্টিং ছিল দাদা । ধন্যবাদ আপনাকে সুন্দর করে উপস্থাপনের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64869.25
ETH 1924.05
USDT 1.00
SBD 0.38