You are viewing a single comment's thread from:

RE: টিভি সিরিজ রিভিউ: ম্যানিফেস্ট - Airplane Bottles ( নবম পর্ব -সিজন ২)

in আমার বাংলা ব্লগ4 years ago

জ্যাক স্বপ্নে জাহাজ দেখে জাহাজ বানাতে চাচ্ছিলো। তাহলে সে সবাইকে জাহাজ বানানোর কথা বলে নাই কেন? ওই বইতেই সব রহস্যের জাল রয়েছে। যেসব ঘটনা ঘটছে তা পূর্বেই ওই বইতে রয়েছে। তা না হলে জোশ বই দেখে কিভাবে বুঝলো যে জাহাজ বানাতে চাচ্ছে। জেক ও সেফ হিম এই কলিং শুনছিলো। সামনে কারো হয়তো বিপদ হতে যাচ্ছে। যার বিপদ হতে যাচ্ছে সে কি জেক নাকি? কারণ পারভীন জেকের উপর এক্সপেরিমেন্ট চালাতে যাচ্ছে যা নিয়ে সে নিজেই শিওর না। নিজেই উল্টা পাল্টা আচরণ করছে। এদিকে আবার মেলিসাও অফিসারদের কথার জালে আটকে বিপদে পরতে যাচ্ছিলো। রামিরেজ বুদ্ধি করে না আটকালে বিপদেই পরে যেত মনে হয়। আজকের পর্ব আবারো বেশ জটিল হয়েছে। আমার মনে হয় ওই বইটা ভালোভাবে দেখলে এই রহস্য দূর হবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64670.05
ETH 1868.19
USDT 1.00
SBD 0.38