You are viewing a single comment's thread from:

RE: কালী পূজায় ঘোরাঘুরি -পর্ব ৪

in আমার বাংলা ব্লগ4 years ago

২ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরে যদি পাঁচ মিনিট দাড়িয়ে দেখতে না দেয় তাহলে কেমন রাগটা লাগে। যদিও এখন ওয়েদার একটু ভালো তা না হলে তো গরমে লোকজন অসুস্থ হয়ে পড়ে যেত। যাক ঠিকই বলেছেন এত কষ্ট করে ঢোকাটা সার্থক হয়েছে ভেতরের ছবি দেখে তাই মনে হচ্ছে। এত সুন্দর ডেকোরেশন করার জন্য এত লোকজন হয়। উপরের ডেকোরেশন খুব ভালো লেগেছে আমার কাছে। তাছাড়া গেটের লাইটিংও খুব সুন্দর করেছে। তৃতীয় জেন্ডারদের সাথে সুযোগটা নিয়ে নিলেন দাদা। তা না হলে তো দেখতে পারতেন না। ভাটরাপল্লির এই মন্ডপটি যারা তৈরি করেছে তারা মনে হয় ফুটবল প্রেমিক।একেবারে বিশ্বকাপ ফুটবলের কাপই তৈরি করে ফেলেছে। খুব সুন্দর লাগছে দেখতে। যাক আপনার এনার্জি আছে বলতে হবে ।২-৩ ঘন্টা দাঁড়িয়ে একটি দেখার পর আবারও আরও একটি দেখতে গিয়েছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.101
BTC 63963.67
ETH 1925.08
USDT 1.00
SBD 0.37