আপনি তো দেখছি সবার থ্রিডি আর্ট দেখে দেখে থ্রিডি এক্সপার্ট হয়ে যাচ্ছেন। আসলে থ্রিডি আর্ট শুরু করলে অনেকটা নেশার মত হয়ে যায়। ভালই লাগে তখন ।আর্টগুলো দেখে যত সহজ মনে হয় আসলে আঁকতে গেলে অতটা সহজ নয় । মাঝেমধ্যে কিছু আর্টতো একদমই মেলানো যায় না। যাইহোক চুরামি বুদ্ধি অবলম্বন করে শেষমেষ মিলাতে পেরেছেন তাই অনেক। আমার মনে হয় ছবি তোলার ক্ষেত্রে আপনাকে আর একটু দক্ষ হতে হবে। বিভিন্ন সাইড থেকে ঘুরিয়ে দেখবেন যে কোনটা ভালো লাগছে। তাহলেই পারফেক্ট হবে।
আপু এই ছবি তুলতে গেলে আমার যত বিপত্তি শুরু বাঁধে। আমি আসলে এই ব্যাপারটা ভীষণ গুলিয়ে ফেলি। এমন রাগ ওঠে মাঝে মাঝে। তারপর যেমন ওঠে অমন ভাবেই পোস্ট করে দেই। তবে এর পর থেকে আরো সতর্ক হব আপু।