You are viewing a single comment's thread from:

RE: আলু, পেঁপে দিয়ে টেংরা মাছের রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)

এটা অবশ্য ভালো বলেছেন দাদা কোন কিছু খাওয়ার ইচ্ছা হলে আর হাতের কাছে থাকলে সেটা ঝটপট বানিয়ে খেয়ে ফেলেন। অনেক সময় হাতের কাছে জিনিস থাকলেও আলসেমি করে আমার বানাতে ইচ্ছা করে না। তাছাড়া যে কোনো খাবারই অনেকদিন পর খেলে তার মজাটা অন্যরকম লাগে। দেশি যে কোন জিনিসই খেতে অনেক ভালো লাগে। খাল বিলের টেংরা এখন মনে হয় তেমন একটা পাওয়া যায় না। সব জায়গায় শুধু চাষের। মাঝেমধ্যে আমারও এমন হয় যে সবজি নিচে পড়ে যায় । অনেকদিন পর বের করলে দেখা যায় যে নষ্ট হয়ে যায়। তাও তো আপনি আগেই বের করতে পেরেছেন এবং সুস্বাদু করে টেংরা দিয়ে রান্না করে ফেলেছেন। শেষে গিয়ে একদম ভুনা ভুনা করে ফেলেছেন ঝোল শুকিয়ে। খেতে মনে হয় খুবই সুস্বাদু হয়েছিল । দেখে তো তাই মনে হচ্ছে।

Sort:  
 4 years ago 

আলসেমি আমারও আছে, যখন লাগে তখন আর কোনোকিছুই ইচ্ছা করে না। তবে খাবার জিনিস দেখলে আমার অলসতা আবার কেটে যায় 😀। খেতে ভালোবাসি খুব, যেকোনো খাবার আমার খেতে ভালো লাগে সত্যি কথা বলতে গেলে, অরুচি আসে না, তাই হাতের কাছে খাবার জিনিস যাই থাকুক না কেন কোনোকিছু করে খেয়ে নেই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64942.32
ETH 1923.05
USDT 1.00
SBD 0.39