You are viewing a single comment's thread from:

RE: পমফ্রেট মাছের সুস্বাদু রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago

রাউটার নষ্ট হয়ে যাওয়া মানে তো বিশাল বিপদে পড়া। কারণ রাউটার ছাড়া চলা খুবই মুশকিল। মোবাইলের ইন্টারনেট দিয়ে কাজ করে পোষায় না। যাইহোক আজকের দিনটা কষ্ট করলে কালকে হয়তো নতুন টা দিয়ে কাজ করতে পারবেন ।
সামুদ্রিক মাছের উপকারিতা অনেক বেশি। আবার খেতে অনেক সুস্বাদু হয়। পমফ্রেট মাছ আমার খুবই পছন্দের। এই মাছগুলো বড় সাইজের গুলো স্বাদ একটু বেশি, কিন্তু আমার কাছে ছোট সাইজগুলা ভালো লাগে। কারণ এগুলো রান্না করতে সুবিধা। আস্ত রান্না করে ফেলা যায় । বড় সাইজের হলে আস্ত রান্না করতে একটু ঝামেলা হয়। নাড়াচাড়া করতে কষ্ট হয়। এই পমফ্রেট গুলো মুচমুচে করে ভেজে খেতে আমার কাছে বেশি ভালো লাগে। এভাবে আলু বেগুন দিয়ে কখনো রান্না করে খাইনি। সবসময় ভুনা অথবা ভাজা খেয়েছি। এই মোটা মোটা সাইজের ১৩ টি কাঁচামরিচ দিয়েছেন ঝাল হয়ে গিয়েছিল না দাদা? যাইহোক ঝাল ঝাল হলেই তো খেতে বেশি মজা লাগে। অবশেষে মাছগুলো একেবারে আস্ত আছে দেখে ভালো লাগলো। আমার তো ভেঙে যায় মাছ। খেতে যে সুস্বাদু হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65056.59
ETH 1958.39
USDT 1.00
SBD 0.37