You are viewing a single comment's thread from:

RE: ওল দিয়ে পারশে মাছের রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago

ঘেরের পারশে মাছের চেয়ে নদীর পারশে মাছের স্বাদ অনেক বেশি। নদীর যে কোন মাছেরই স্বাদ অনেক বেশি থাকে। কিন্তু নদীর মাছ সহজে পাওয়া যায় না। মাঝেমধ্যে বাজারে পাওয়া যায়। ভিডিও কলে মাসির পারশে মাছ ধরা দেখে নিশ্চয়ই আপনারও গিয়ে মাছ ধরতে ইচ্ছা করেছিল। এত মাছ দেখে কি লোভ সামলানো যায় । ওল দিয়ে পারশে মাছ রান্না কখনো খাইনি। অবশ্য ওল তেমন একটা খাওয়া হয় না। কিন্তু আপনি যেভাবে রান্না করেছেন মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। প্রতিদিন আলু চটকে ঝোলের সঙ্গে মিশান। আজকে দেখছি ওল চটকে ঝোলের সঙ্গে মিশিয়েছেন। এর ফলে ঝোল অনেক গাঢ় হয়েছে। খেতেও মনে হয় অনেক বেশি সুস্বাদু হয়েছিল।
দাদা মনে হয় সিরিজটি দেখার সময় পাচ্ছেন না । অনেকদিন রিভিউ পাচ্ছিনা।

Sort:  
 4 years ago 

ভিডিও কলে মাসির পারশে মাছ ধরা দেখে নিশ্চয়ই আপনারও গিয়ে মাছ ধরতে ইচ্ছা করেছিল।

আগে গ্রামের দিকে ঘের বা পুকুরের জল সেঁচে ফেলার পরে মাছ ধরার মধ্যে বেশ মজা করতাম, শিং, মাগুরের কাঁটাও খেয়েছি। এসব এখন দেখলে আবার পুরানো স্মৃতিগুলো মনে পড়ে যায় শহরের চার দেওয়ালের মাঝে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63899.18
ETH 1841.10
USDT 1.00
SBD 0.38