You are viewing a single comment's thread from:

RE: আমার অবসর যাপন ।। আমার অসহায়ত্ব

in আমার বাংলা ব্লগ4 years ago

শুরুর খবরটা পড়ে বেশ ভালো লাগলো । প্লাটিলেট বাড়তে শুরু করেছে তার মানে আর বিপদের আশঙ্কা নেই। আশা করি দুই-একদিনের মধ্যেই ছাড়া পেয়ে যাবেন । আসলে বাবা মা যতই অসুস্থ থাকুক না কেন সন্তানদের অসুস্থ দেখলে তারা আর নিজেদের ঠিক রাখতে পারেনা। আপনার বাবার জন্য আমার নিজেরই কষ্ট লাগছে। অসুস্থ শরীর নিয়ে নিজে রেস্ট না করে আপনার পেছনে ছোটাছুটি করছে। আঙ্কেলের শরীর এখন কি রকম?

Sort:  
 4 years ago 

আপু আমার প্লাটিলেট আবার কমতে শুরু করেছে। শরীর হঠাৎ একদম নিস্তেজ হয়ে গেল। জ্বর চলে যাওয়ার পরেই নাকি ডেঙ্গু রোগীদের ভয়টা বেশি থাকে। আমার তো গতকালের রিপোর্ট টা খুব একটা ভালো আসে নাই। স্যালাইন আর দেবে না তাই কেনেলা খুলে দিল। কাল আবার টেস্ট করব। আরো দুই তিন দিন না গেলে কিছু বলা যাচ্ছে না।

আর বাবা! চোখ মুখ দেখছি ফোলা ফোলা। কথাও ভার ভার। প্রেসার এর প্রবলেম হচ্ছে । ধীরে ধীরে চলা ফেরা করছে । কাল বাবার জন্য সিরিয়াল দেওয়া আছে নিউরো মেডিসিন ডাক্তারের। ডাক্তার দেখে কি বলে সেটাই দেখার । 🙏🙏

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 62567.91
ETH 1740.38
USDT 1.00
SBD 0.39