You are viewing a single comment's thread from:

RE: কালো জিরা দিয়ে পেঁপে ভাজি রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago

আমারও বাইরে কোন কাজ থাকলে সেখান থেকে এসে আর কোন কাজ করতে ভালো লাগে না। খুবই টায়ার্ড লাগে। আপনি তো তাও আবার এসে রাত এগারোটার সময় পেপে ভাজি করেছেন। তাও আবার এত সুন্দর চিংড়ি মাছ দিয়ে। এই চিংড়ি মাছগুলো যে কোন ভাজির মধ্যে দিলেই খেতে খুবই ভালো লাগে। খাওয়ার সময় মুখে পরার আগেই তো আমি বেছে বেছে খেয়ে ফেলি🙈। এত মজা লাগে। আপনিও নিশ্চয়ই রান্নার সময় কয়েক পিস খেয়ে ফেলেছেন আমার মত😛। পাঁচফোড়ন দিয়ে তেলে দিতে দেখেছি। কালোজিরা দিয়ে তেলে দিতে এই প্রথম দেখলাম। নিশ্চয়ই স্বাদটা অন্যরকম হয়েছিল । কালোজিরা তো খুবই উপকারী শরীরের জন্য। এরপর ভাজি রান্না করলে এভাবে কালোজিরা দিয়ে দেখব। খেতে নিশ্চয়ই অনেক মজা লাগবে। দেখতে তো বেশ লোভনীয় লাগছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64085.58
ETH 1844.13
USDT 1.00
SBD 0.38