আপনি এই অসুস্থ শরীর নিয়েও টিনটিন বাবুর জন্মদিনে উইশ করেছেন দেখে খুবই ভালো লাগলো। সব থেকে সুন্দর সুন্দর ছবিগুলো বেছে বেছে শেয়ার করেছেন । সবগুলো ছবিতেই অনেক কিউট লাগছে। আপনার মত আমিও দোয়া করি যে টিনটিন বাবু যেন অনেক ভালো মানুষ হয়। আর আপনার শরীরের কি অবস্থা? দোয়া করি তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার পুরো উৎসাহে আমাদের মাঝে ফিরে আসেন।
আসলে ছবি গুলোর ক্রেডিট দীদিভাই এর। উনিই আমাকে ছবি গুলো দিয়েছিলেন, একটু ভিন্নভাবে কিছু করার ইচ্ছে ছিল তাই জন্য।
আর আপু শরীর নিয়ে কি বলবো গো,,, এই রোগে যে এত কষ্ট, এত কষ্ট!! হাতের মাঝে ঐ ক্যাণেলা সেখানেও হঠাৎ টনটন করে। আর স্যালাইন চললে দেড় ঘন্টা পরপর মারাত্মক ভাবে টয়লেট পাবে। স্যালাইনের ঐ স্ট্যান্ড নিয়ে বাথরুম যাওয়া যে কি ঝামেলার! শরীর আছে মোটামুটি আপু। আগের থেকে কিছুটা ভালো। আজ টেস্ট করলেই বোঝো যাবে। কত দূর কি হলো
আরে আর দুই একদিন গেলেই ঠিক হয়ে যাবে। একটু কষ্ট তো করতেই হবে। গাফিলতি করেই এই অসুখ বাধিয়েছেন। এখন তো ভুগতে হবেই।