You are viewing a single comment's thread from:

RE: টিভি সিরিজ রিভিউ: ম্যানিফেস্ট - ফলস হরাইজন ( তৃতীয় পর্ব-সিজন ২)

in আমার বাংলা ব্লগ4 years ago

পারভিন প্লেনে বসে যেই লোকটার জন্য অপেক্ষা করছিল সেই লোকটা শেষ মুহূর্তে হঠাৎ কেন আসতে চাইলো না । এখানে কি কোন রহস্য রয়েছে কিনা? জ্যাক আবারো কিছু একটা এঁকে বোঝাতে চাচ্ছে। এদিকে জেক জেলখানায় অস্বাভাবিক আচরণ করার কারণে তার হাত-পা বেঁধে রাখা হলো। মেলিসাও জেককে খুঁজে পাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পর যখন পেল তাও তাকে দেখা করতে দিতে চাচ্ছে না। যাক অবশেষে জেকের সঙ্গে দেখা করতে পারলো এবং কেসটিকে পুনরায় কোর্টে উঠিয়ে জেককেউ মুক্তি করাতে পারল জেনে ভালো লাগছে। পারভীনের রাগ করে মোবাইল ভাঙ্গার বিষয়টি আপনার মতামতের ভেতরে জানতে পারলাম। তা নাহলে এটা একটা রহস্য থেকে যেত। আবার এদিকে মেজর পারভীনের বায়োপিকের সাক্ষাৎকার নিচ্ছে আবারও এখানে রহস্য রয়ে গেল। দেখি পরবর্তীতে কি হয়?

Sort:  
 4 years ago 

পারভীনের ভালোবাসার মানুষ আসতে চাইনি কারণ সে তাকে ধোকা দিয়েছিলো, আর ইচ্ছা করেই আসেনি। আর এখানে জ্যাক জেকের যে বিষয়টা এঁকে বোঝাতে চেয়েছে এটা সাধারণত জেকের সাথে যেভাবে দুর্ঘটনা ঘটেছিলো তার অংশমাত্র দেখাতে চেয়েছে। এই সিরিজ পুরোটাই রহস্যময়, কিছুই বুঝে ওঠা সম্ভব না। একদিকে কাহিনীতে রহস্য থাকাটা ভালো, কারণ রহস্য না হলে মজা লাগে না, এতে করে পরের কাহিনী কি হবে একটা ব্যাকুলতা থেকে যায় জানার জন্য।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.082
BTC 65786.15
ETH 1795.38
USDT 1.00
SBD 0.43