You are viewing a single comment's thread from:

RE: এর শেষ কোথায়??

in আমার বাংলা ব্লগ4 years ago

খুব ভালো কাজ করেছেন ওই হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আর না গিয়ে। উনি হয়তো আপনাকে বিভিন্ন ওষুধ দিয়ে টেস্ট করছিল কোন ওষুধে কাজ হয়। তা না হলে বারবার কেউ ওষুধ চেঞ্জ করে। আপনি প্রথমে মন স্থির করে একজন ডাক্তারের কাছে নিয়মিত যাতায়াত করুন। এলার্জির সমস্যা পুরোপুরি নির্মূল হয়তো হয় না, কিন্তু ওষুধের মাধ্যমে কন্ট্রোলের রাখা সম্ভব। আর দুশ্চিন্তা করবেন না। টেনশন করলে এলার্জি সমস্যা বাড়ে আমি দেখেছি আমার হাজবেন্ড এর ক্ষেত্রে। এখন যে ডাক্তারের কাছে যাচ্ছেন ধৈর্য ধরে ওনার কাছে ট্রিটমেন্ট নিয়ে দেখুন আশা করি সব ঠিক হয়ে যাবে। দোয়া রইল। হিজমা সম্পর্কে আমার কোন ধারনা নেই তাই কোন পরামর্শ দিতে পারলাম না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64119.87
ETH 1794.71
USDT 1.00
SBD 0.39