You are viewing a single comment's thread from:

RE: তিন রকম সবজির সাথে হরিনা চিংড়ির মজাদার রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago

দাদা আমি এখনো পটল চোখে দেখতে পারিনা। শুধু পটলের ভর্তা আমার কাছে ভালো লাগে। তাছাড়া অন্য কিছুই ভালো লাগেনা। সব ধরনের চিংড়ি মাছ আবার আমার খুবই পছন্দের। ছোট ,বড়, বাগদা, গলদা সব। ছোট গুলো বিভিন্ন ভাঁজির মধ্যে দিয়ে খেতে ভালো লাগে। আর বড় গুলো ভুনা। পটল এবং আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করলে বেশ ভালোই লাগে। আপনি তো বেগুনও দিয়েছেন এর ফলে খেতে আরো বেশি সুস্বাদু হয়েছে সেটা বোঝাই যাচ্ছে। যত বেশি সবজি দিয়ে মাছ রান্না করে তত বেশি সুস্বাদু হয় আমার মনে হয়। আপনার রান্নার যে বিষয়টি আমার কাছে সবথেকে ভালো লাগে সে বিষয়টি আজকে নেই। তা হলো আলু চটকে ঝোলের সঙ্গে এড করা। তারপরও আজকে অন্যরকম মজা হয়েছে মনে হচ্ছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 59075.38
ETH 1575.02
USDT 1.00
SBD 0.38