You are viewing a single comment's thread from:

RE: আলু এবং পেঁপের সাথে রুই মাছের তরকারি

in আমার বাংলা ব্লগ4 years ago

ঠিক বলেছেন দাদা রুই মাছ এমন একটি মাছ যা সবাই কমবেশি খায়। আর কাঁচা পেঁপে আমার কাছে তেমন একটা ভালো লাগে না। পাকা পেঁপে যদি গাছ থেকে পেড়ে খাওয়া যায় তাহলে খুবই মজা লাগে খেতে। বাজারের কেনা পেঁপে এই কার্বাইড দেয়ার কারণে খেতে খুব একটা ভালো লাগে না। দাদা আপনিও দেখি আমার মত সরিষার তেল দিয়ে রান্না করছেন। আমিও ইদানিং সরিষার তেল দিয়ে সব খাবার রান্না করার চেষ্টা করি । আজকে পেঁপে দিয়ে রুই মাছের রেসিপিটি খুবই লোভনীয় ভাবে তৈরি করেছেন আপনি । পেঁপে, আলু এবং রুই মাছ ভেজে নেয়ার কারণে খেতে আরও বেশি সুস্বাদু হয়েছে মনে হয়। দেখতে তো লোভনীয় লাগছেই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60738.44
ETH 1602.69
USDT 1.00
SBD 0.42