You are viewing a single comment's thread from:

RE: কদর ইলিশের ঝোল।

in আমার বাংলা ব্লগ5 years ago

কদর নামটি শুনে খুবই অবাক হয়েছিলাম। কদর আবার কি সবজি। আমি ভাবলাম যে আপনি কি ভুল করে কদর লিখলেন। না পরে আপনার পুরো পোস্টটি পড়ে দেখলাম যে কদর অনেকটা ঝিঙ্গা অথবা চিচিঙ্গার মত। যেকোনো একটা। আমি এই দুইটার নাম কখনো মনে রাখতে পারিনা উলটপালট হয়ে যায়।
যাইহোক আপনার কদর দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপি আমার কাছে নতুন লেগেছে। আমি কখনো এভাবে ইলিশ মাছ রান্না করিনি। আপনার এভাবে ইলিশ মাছ রান্নার রেসিপি দেখে মনে হচ্ছে খুব মজা হয়েছে। বাসায় আমি এভাবে একবার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে ইলিশ মাছের নতুন একটি রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

Sort:  
 5 years ago 

অসংখ্য ধন্যবাদ যে সময় নিয়ে আমার পোস্টি সুন্দর ভাবে পড়েছেন এবং দেখেছেন। রেসিপিটি অনেক সুস্বাদু হয়েছিল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64267.00
ETH 1823.19
USDT 1.00
SBD 0.38