You are viewing a single comment's thread from:

RE: খুব সহজে"লোটে মাছের মুইঠা রেসিপি"।

in আমার বাংলা ব্লগ5 years ago

লোটে মাছ নামটি প্রথম শুনলাম। লোটে মাছের মুইঠা এই নামটিও আগে কখনো শুনিনি। আপনি পোস্টের শুরুতে এক জায়গায় লিখেছেন লইট্টা মাছ। লোটে মাছ আর লইট্টা মাছ কি একই মাছ? লইট্টা শুঁটকি মাছ অনেক খেয়েছি। যেটি খেতে খুব মজা।
যাইহোক যে মাছই হোক আপনার মাছের মুইঠা রেসিপিটি খুব সুন্দর হয়েছে। দেখে মনে হচ্ছে অনেক মজা হয়েছিল। ধন্যবাদ নতুন একটি রেসিপির সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য।

Sort:  
 5 years ago 

আসলে এই মাসটা কে এপার বাংলায় বলি লোটে মাছ। আর ওপার বাংলায় বলে লইট্টা মাছ। তাই আমি দুটো নামি রেখেছি যাতে বুঝতে অসুবিধা না হয়। তবে এটা শুটকি মাছ না টাটকা মাছ। আর মাছটা দেখতে অনেক বড় লাগে, কিন্তু মুইঠা করার পর একদম অল্প হয়ে যায়। তবে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে খেতে খুবই সুস্বাদু হয়। অসংখ্য ধন্যবাদ আপু আপনার একটা সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য। চেষ্টা করব আরও সুন্দর সুন্দর রেসিপি আপনাদের মাঝে তুলে ধরতে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65404.80
ETH 1879.47
USDT 1.00
SBD 0.39