একটি কালারফুল ইলিউশন আর্ট
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি সুন্দর ফুলের আর্ট শেয়ার করবো। এই ধরনের আর্টগুলো করতে আমার কাছে খুবই ভালো লাগে। শুরুতে দেখলে আর্টটি বেশ কঠিন মনে হয়। কিন্তু এই আর্টগুলো কিছুটা টেকনিক ফলো করে করলে খুব সহজে করা যায়। তখন খুব একটা কঠিন লাগে না। তাছাড়া এ ধরনের ফুলের আর্ট গুলো শেষে খুব সুন্দর লাগে দেখতে। সব সময় কালো কলম দিয়ে এ ধরনের আর্ট গুলো করি। তাই আজকে একটু ব্যতিক্রম করার জন্য লাল কালারের কলম দিয়ে করেছি। আমার কাছে মনে হল যে লাল কালার করার কারণে আরো বেশি ভালো লাগছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ:
সাদা কাগজ
পেন্সিল
স্কেল
কম্পাস
কলম
প্রথমে একটি বৃত্ত এঁকেছি। তারপর বৃত্তের মাঝে চারকোনা একটি ঘর এঁকেছি। ঘরের এক কোনা থেকে ঘুরিয়ে গোল পাতার মতো এঁকেছি।
একই রকম ভাবে চারকোনা থেকেই ঘুরিয়ে পাতার মতো এঁকেছি।
সম্পূর্ণ আর্টটি কলম দিয়ে গাঢ় করেছি। তারপর পেন্সিলে বাড়তি দাগগুলো মুছে ফেলেছি।
মাঝের অংশের চারকোনা থেকে ঘুরিয়ে নিচে ছবির মত করে দাগ দিয়েছি।
এখন পাতার উপরের দিকে একটু ভরাট করে দিয়েছি।
পাতার ভেতরের লম্বা দাগ দিয়ে ছোট ছোট ডট দিয়েছি। সবশেষে আমার নাম করে আর্টটি শেষ করেছি।
এভাবে আমার আর্টটি শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photographer | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
এরকম সুন্দর এবং নিখুঁত ডিজাইনগুলো আমি একটু বেশি পছন্দ করি দেখতে। এত সুন্দর করে আপনি এই আর্টটি কমপ্লিট করেছেন দেখে তো জাস্ট মনোমুগ্ধকর লেগেছে। একটু সময় ব্যবহার করে আর্ট গুলো অঙ্কন করা হলে বেশি সুন্দর হয়। আর্টটি যেমন সুন্দর করে এঁকেছেন, তেমনি সুন্দর উপস্থাপনা তুলে ধরেছেন। অসম্ভব ভালো লেগেছে আপনার হাতের এই সুন্দর ডিজাইন টা।
আপনি এরকম নিখুঁত ডিজাইনগুলো পছন্দ করেন জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
এ ধরনের আর্ট গুলো সব সময় কালো কলম দিয়ে করেন কিন্তু আজকে লাল কলম দিয়ে করেছেন দেখে অনেক ভালো লাগলো। আপু ইলিউশন আর্ট গুলো দেখলে আমার মাথার ভেতর চক্কর দেয়। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
ইলিউশন আর্টগুলো করতে আমার কাছে খুবই ভালো লাগে। ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। ধন্যবাদ ভাইয়া।
আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর কালারফুল ইলিউশন আর্ট করে দেখিয়েছেন। খুব ভালো লাগলো এত সুন্দর ভাবে আর্ট করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে। বেশ দারুণ ছিল আপনার আর্ট করা। আমি আপনার আর্ট করা দেখে মুগ্ধ হয়েছি।
আমার আর্টের উপস্থাপনা দেখে আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।
অনেক সুন্দর ভাবে একটি কালারফুল ইলিউশন আর্ট করে আমাদের মাঝে দেখিয়েছেন। বেশ দারুন হয়েছে আপনার দক্ষতা সম্পন্ন এই আর্ট করা। খুব ভালো লেগেছে আমার আপনার সুন্দর এই আর্ট করতে দেখে। এই আর্ট এর মধ্য দিয়ে আপনি আপনার সুন্দর প্রতিভার প্রকাশ ঘটিয়েছেন।
দক্ষতা কাজে লাগিয়ে আর্টটি করার চেষ্টা করেছি। ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।
ঠিক বলেছেন আপু এই ধরনের আর্টগুলো একটু টেকনিক ফলো করলেই খুব সুন্দর আর্ট করা যায়। আপনি সবসময়ই কালো কলম দিয়ে আঁকেন আর আজ লাল কলম দিয়ে আঁকাতেও কিন্তু বেশ চমৎকার দেখাচ্ছে। আমার কাছে ইলুউশন আর্ট গুলো খুব ভালো লাগে। অনেক দিন হয়েছে এই ধরনের আর্ট করা হয় না। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
যেকোনো ধরনের আর্টের ক্ষেত্রে টেকনিক ফলো করতে হয়। তাহলে আর্টগুলো অনেক বেশি সুন্দর হয়। ধন্যবাদ মন্তব্যের জন্য।
শুধুমাত্র কালার পেন্সিল দিয়ে এমন সুন্দর আর্ট আমাকে মুগ্ধ করে দিল। সবদিক থেকে চমৎকার এঁকেছেন ফুলের ছবিটি। সব থেকে বড় কথা হলো যে পদ্ধতি অবলম্বন করে ছবিটি এঁকেছেন তা ভীষণ সহজ এবং সরল ভাবে উপস্থাপিত হয়েছে। সকলের জন্য ছবিটি আঁকা আপনি বড় সহজ করে দিয়েছেন। দুর্দান্ত একটি আর্টের পোস্ট আমাদের মধ্যে উপহার হিসেবে দিলেন বলে ধন্যবাদ।
এই আর্টগুলো দেখে কঠিন মনে হয়। কিন্তু একবার শিখে গেলে তখন খুব সহজে আঁকা যায়। ধন্যবাদ মন্তব্যের জন্য।
আরে বাহ্ অনেক সুন্দর একটা ইলিউশন আর্ট করেছেন তো আপনি। আমার কাছে এই আর্ট দেখতে অনেক ভালো লেগেছে। এইরকম আর্ট গুলো করার জন্য অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। আর্ট গুলো করা অনেক সহজ মনে হয়, কিন্তু করা অনেক বেশি কঠিন। আপনি প্রথমে পেন্সিল দিয়ে এঁকে নিয়ে ভালো করেছেন। যদি শুরুতেই কলম দিয়ে অঙ্কন করতেন, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকতো। আর তখন পুরোটা আবার করা লাগতো। খুবই চোখ ধাঁধানো ছিল এই আর্ট।
ইলিউশন আর্টগুলোর দিকে তাকিয়ে থাকলে চোখ ধাঁধিয়ে যায়। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।
ইলিউশন আর্টগুলো আমার বেশ ভালো লাগে দেখতে। আর কালার ফুল হলে আরো বেশি ভালো লাগে এগুলো। খুব সুন্দর একটা রঙিন ইলিউশন আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। ভালো লাগলো আর্টের প্রত্যেকটা স্টেপ দেখে। ধন্যবাদ আপু এত সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এজন্যই কালারফুল করার চেষ্টা করেছি যাতে দেখতে আরো সুন্দর লাগে। ধন্যবাদ আপনাকে।