রঙিন কাগজের উপর ইলিউশন আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।



আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। সবসময় একই ধরনের আর্ট করতে ভালো লাগে না। মাঝেমধ্যে আর্টের ভিন্নতা আনার জন্য বিভিন্ন ধরনের আর্ট করি। তাই আজকে সাদা কাগজের উপর আর্ট না করে রঙিন কাগজের উপর আর্ট করেছি। রঙিন কাগজের উপর আর্ট করলে সহজে ফুটে উঠে না। কিন্তু আজকের আর্টটি রঙিন কাগজের উপর করার কারণে আরও বেশি ভালো লাগছিলো। ভিতরের দিকে ইলিউশন আর্ট এবং বাইরের দিকে অন্যরকম ডিজাইন করার চেষ্টা করেছি। আমার কাছে আর্টটি বেশ ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।


IMG20240723110149.jpg



প্রয়োজনীয় উপকরণ:

রঙিন কাগজ

পেন্সিল

রাবার

কম্পাস
কলম
সাদা রং পেন্সিল



ব্রাউন কালারের একটি কাগজ নিয়ে তার উপরে একটি বৃত্ত এঁকেছি।


IMG20240723103238.jpgIMG20240723103314.jpg

বৃত্তের ভিতরে আরও একটি বৃত্ত এঁকেছি এবং ভিতরে মেপে কিছু ডট দিয়েছি। তারপর চারটি ছোট গোল দিয়ে পাশ দিয়ে দাগ দিয়ে ঘুরিয়ে দিয়েছি।


IMG20240723103642.jpgIMG20240723103810.jpg

চিকন দাগ দুটির ভিতরে গোল গোল দিয়েছি। তারপর ভিতরে ইলিউশন আর্ট এঁকেছি।।


IMG20240723103915.jpgIMG20240723104005.jpg

ইলিউশন আর্ট শেষ করে বাইরে দিকে পেন্সিল দিয়ে ঘুরিয়ে ডিজাইন করেছি।


IMG20240723104040_BURST000_COVER.jpgIMG20240723104405.jpg

পেন্সিলের দাগের পাশে আরও একটি করে দাগ দিয়েছি। তারপর সম্পূর্ণ আর্টটি কলম দিয়ে গাঢ় করেছি।


IMG20240723104446.jpgIMG20240723104638.jpg

বাইরের ডিজাইনটির ভিতরে আরও দুটি করে দাগ দিয়েছি। ভিতরের ডিজাইনের কিছু কিছু অংশে কালো রং করে পাতার মতো এঁকেছি।


IMG20240723104840.jpgIMG20240723105052.jpg

ডিজাইনটির ভিতরে পেন্সিল দিয়ে রং করেছি। তারপর হাত দিয়ে ঘষে মিশিয়ে দিয়েছি।


IMG20240723105600.jpgIMG20240723105757.jpg

বাড়তি অংশগুলোতে সাদা রং করেছি। সবশেষে আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি।


IMG20240723110009.jpgIMG20240723110014.jpg


IMG20240723110120.jpg


IMG20240723110127.jpg


এভাবে আমার আর্টটি শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।



ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

সাদা কাগজের উপর করা আর্ট গুলো আসলেই বেশি ফোটে ।তবে আজ আপনার রঙিন কাগজের উপর করা আর্ট কিন্তু চমৎকার হয়েছে ।বেশ ফুটেছে ।ভালো লেগেছে আমার কাছে ।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

কিছুটা ব্যতিক্রম করার জন্য এরকম কাগজ নিয়েছিলাম আপু। ধন্যবাদ মন্তব্যের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনার তৈরি ইলিউশন আর্টগুলি খুবই নিখুঁত ও সুন্দর হয়ে থাকে আপু।আজকের আর্টটিও তেমনি ব্যতিক্রম হয়েছে একদম।আপনার তৈরি আর্টটি পেন্সিল রং করাতে ভীষণ সুন্দর হয়েছে যেটা দেখে মুগ্ধ হলাম আপু।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার ইলিউশন আর্ট গুলো আপনি দেখেন জেনে ভালো লাগলো আপু। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

এই ধরনের আর্ট গুলো নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে তারপর সুন্দর করে আস্তে আস্তে অংকন করা লাগে। এরকম ভাবে আর্টগুলো অঙ্কন করলে দেখতে বেশি ভালো লাগে। আর আর্ট গুলো অঙ্কন করার পর সে যদি সুন্দর করে এবং সুন্দর করে ফটোগ্রাফি না করা হয়, তাহলে দেখতে ভালো লাগে না। তাই আর্টগুলো করার পর সঠিকভাবে ফটোগ্রাফি করা লাগে, তাহলেই দেখতে বেশি ভালো লাগে। আর আপনি যেমন আর্টটি সুন্দরভাবে অংকন করেছেন, তেমনি অনেক সুন্দর করে ফটোগ্রাফি করেছেন, এটা দেখে খুব ভালো লেগেছে আমার কাছে।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া যে কোন ধরনের আর্ট করতে দক্ষতা লাগে। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু রঙিন কাগজের উপর আর্ট তেমন বেশি ফুটে উঠে না তবে আপনার এই আর্ট কিন্তু ভালোই ফুটে উঠেছে। আপনার এই ইলুউশন আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ধরনের আর্ট করতে যথেষ্ট সময়ের প্রয়োজন। ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

এজন্য হালকা কালারের রঙিন কাগজ নিয়েছি যাতে আর্টটি ফুটে উঠে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে রঙিন কাগজের উপর ইলিউশন আর্ট তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি আর্ট পোস্ট দেখতে সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে যেকোনো ধরনের হাতের কাজ তৈরি করতে হলে সত্যিই অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। ধন্যবাদ এত সুন্দর ভাবে পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার আর্ট পোস্টগুলো আপনি দেখেন জেনে ভালো লাগলো ভাইয়া। এভাবে মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

এটা অবশ্য ঠিক বলেছেন আপু রঙিন কাগজের উপরে আর্ট করলে সহজে ফুটে উঠে না। আর সাদা কাগজের উপর যেকোন আর্ট করলে দেখতে আকর্ষণীয় লাগে।ইলিউশন আর্ট চমৎকার হয়েছে আপু। এই আর্ট গুলো খুবই কঠিন। ধন্যবাদ আপনাকে আপু দারুন একটি আর্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

সাদা কাগজের আর্ট গুলো একরকম ভালো লাগে। রঙিন কাগজের আর্ট গুলো অন্যরকম ভালো হয়। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

রঙিন কাগজের উপর আর্ট ফুটিয়ে তোলা সহজ নয়। আপনি ব্রাউন কালারের পেপার এর উপর খুব সুন্দর ভাবে এই আর্ট টা ফুটিয়ে তুলেছেন। বেশ ভালো লাগলো এটা দেখে। আপনার ইলিউশন আর্ট গুলো সব সময় খুব সুন্দর হয়। আজকেরটাও ভীষণ সুন্দর হয়েছে। এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

রঙিন কাগজগুলো গাঢ় হলে সেই আর্ট কিছুতেই ফুটিয়ে তোলা যায় না। হালকা রঙিন কাগজ নিতে হয়। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

এই ধরনের ইলিউশন আর্ট গুলো দেখতে আমার অনেক ভালো লাগে। আজ আপনি অনেক সুন্দর করে রঙিন কাগজের উপর এই ইলিউশন আর্ট করেছেন। আমার কাছে সম্পূর্ণ আর্ট দেখতে জাস্ট মনোমুগ্ধকর লেগেছে। অনেক সময় নিয়ে আর নিখুঁতভাবে করেছেন দেখেই বুঝতে পারছি। এই ধরনের সুন্দর আর্ট আশা করছি সব সময় শেয়ার করবেন।

 2 years ago 

এ ধরনের আর্টগুলো দেখতে আপনার কাছে ভালো লাগে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার এরকম যতগুলো আট দেখেছি সবগুলোই আমার ভালো লেগেছে। তবে আজকের আটটি আরও ব্যতিক্রম এবং ইউনিট লেগেছে। আর আটটি এত সুন্দরভাবে করেছেন যা দেখে নয়ন জুড়িয়ে গেল।

 2 years ago 

আমার এরকম আর্ট গুলো আপনার কাছে ইউনিক লাগে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.079
BTC 66099.15
ETH 1778.52
USDT 1.00
SBD 0.42