বাসা খোঁজা নিয়ে বিড়ম্বনা।
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। শিরোনাম দেখে নিশ্চয়ই সকলে বুঝতে যাচ্ছেন যে আজকে কি শেয়ার করতে যাচ্ছি। আসলে বেশ কিছুদিন ধরে এই বাসায় সমস্যা হচ্ছিল জেনারেটর নিয়ে। কারেন্ট যাওয়ার পরিমাণ বেশি হওয়ার কারণে দিনের বেলায় ঠিক মত জেনারেটর দিচ্ছিল না। সার্ভিস চার্জ ঠিকই ৫০০০ টাকা করে নিচ্ছে কিন্তু শুধু মাত্র রাতের বেলায় জেনারেটর দিচ্ছে। দিনের বেলায় প্রচন্ড গরমে কারেন্ট না থাকায় বাচ্চাদের নিয়ে খুব কষ্ট পাচ্ছিলাম। তাই সিদ্ধান্ত নিয়েছি বাসা চেঞ্জ করে ফেলব। সেই জন্যই বাসা খুঁজতে বের হওয়া।
বাসা চেঞ্জ করবো জন্য আমার হাজবেন্ড বেশ কিছুদিন ধরে আশেপাশের বাসা খুজছিল। বেশ কয়েকটি বাসা পছন্দ হয়েছে কিন্তু সবদিক মিলিয়ে হচ্ছিল না। কিছু কিছু বাসায় সার্ভিস চার্জ বেশি, আবার কিছু কিছু বাসার ভাড়া বেশি। একটা বাসার সার্ভিস চার্জ কেন সাত হাজার টাকা হবে সে বিষয়টি আমার মাথায় ঢুকে না। যাইহোক অবশেষে আমি বেরোলাম বাসা দেখার জন্য।
ছেলেকে ড্রয়িং ক্লাস থেকে আনতে গিয়ে তার পাশে একটি বাসায় টু-লেট দেখতে পেলাম। বাসটিতে ঢুকে পছন্দ হয়ে গেল। ভাড়া এবং সার্ভিস চার্জ ও মোটামুটি আমাদের বাজেটের মধ্যেই ছিল। টুকটাক সমস্যা ছিল বাড়িওয়ালার সঙ্গে কথা বলাতে সে ঠিক করে দিতে চাইলো। পরে আমরা সেই বাসাটি কনফার্ম করে চলে আসলাম।
বাসায় আসার পর বাড়িওয়ালির সঙ্গে কথা বললাম। তিনি ইডেন কলেজের টিচার।তার সাথে কথা বলার পর তার অ্যাকাউন্ট নাম্বার নিয়ে এডভান্স পাঠিয়ে দিলাম অনলাইনে।
বিপত্তিটা ঘটলো পরদিন সকালে। আমরা বাসায় উঠবো নভেম্বরের ১ তারিখ থেকে। কিন্তু উনি ভেবেছেন যে আমরা অক্টোবরের ১ তারিখে উঠব। তখন সে নভেম্বরের এক তারিখে ভাড়া দিতে চাচ্ছিল না। সেজন্য আমার হাসবেন্ড ওনাকে চার দিন সময় দিলো সিদ্ধান্ত নেয়ার। এদিকে এডভান্স করা হয়ে গিয়েছে। ম্যাডাম জানালেন যে টাকা পেলে সে ফেরত দিয়ে দিবে।
পরে দুপুরের দিকে আমার হাসবেন্ডের একাউন্টে টাকাটা আবার ফেরত চলে আসে। কারণ উনি একাউন্ট নাম্বার ভুল দিয়েছিলেন। যা হয় ভালোর জন্যই হয়। ভুল নাম্বার দেওয়াতে এডভান্স নিয়ে আর পরবর্তীতে ঝামেলা হওয়ার সম্ভাবনা নেই । আমিও আর ওই বাসার দিকে যেতে রাজি না । যেখানে শুরুতেই এত ঝামেলা হয়েছে। এখন আবার নতুন করে বাসা খুজতে হবে। এই ঝামেলার জন্য কিছুটা পিছনে চলে গেলাম। তা না হলে সেই দিনই আরো কিছু বাসা খুজে দেখা যেত।
এই ছিল আমার আজকের ব্লগ । আশা করি আপনাদের সকলের ভাল লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। দোয়া করবেন আমি যেন দ্রুতই বাসা খুঁজে পেয়ে যাই। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photographer | @tania |
|---|---|
| Phone | i phone11 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
VOTE @bangla.witness as witness
OR
শুধুমাত্র জেনারেটর চার্জ এতো তাও ঠিকমতো দেয় না। একটা ভুলে আরেকটা ভুলের সমাধানের পথ যেমনটা আপনাদের সঙ্গে হয়েছে। এটাকে বইয়ের ভাষায় পরিপূরক ভুল বলে। আশাকরি খুব দ্রুতই নতুন সবদিক দিয়ে ঠিকঠাক বাসা পেয়ে যাবেন আপু।।
শুধু জেনারেটর না ভাইয়া পানি এবং সিকিউরিটির বিলও এর মধ্যে থাকে।
বাসা খোঁজা সত্যিই অনেক ঝামেলার কাজ, বাসা পছন্দ হলে ভাড়া বাজেটের মধ্যে হয়না আর বাজেটের মধ্যে বাসা পেলে মন মতো হয়না, আপু আমি একবার এরকম সমস্যার সম্মুখীন হয়েছিলাম আমি ডিসেম্বর মাসের জন্য ঠিক করেছি, কিন্তু বাড়িওয়ালা ভাবছে ওনার বাসা খালি ছিল আমি মনে হয় নভেম্বর থেকে নিয়েছি, পরে অনেক ঝামেলা হয়েছিল আমাকে এক মাসের ভাড়া বেশি দিতে হয়েছিল। ভাগ্যিস আপনার কপাল ভালো তাই ব্যাংকের একাউন্ট নাম্বার ভুল হয়েছিল তা না হলে বিশাল বড় লসের মুখে পড়তেন। বিড়ম্বনার মুহূর্ত গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।
আর একটা ভুলও হতে পারত। অন্য একাউন্টে টাকা চলে গেলে তখনও টাকাটা জলে যেত। যাইহোক সব দিক দিয়ে বেঁচে গিয়েছি। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
এই জাস্ট গতকালই হন্যে হয়ে প্রায় ৩০ মিনিট ধরে খুঁজতে হল একটা ঠিকানা। আর্জেন্ট দরকার ছিল। এদিকে কোনোভাবেই কোনো যোগাযোগ করা যাচ্ছে না। সে কি মারাত্মক সমস্যা।
কালকে আবার নতুন করে শুরু করতে হবে বাসা খোজা। খুবই বিরক্তিকর একটি কাজ। ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।
আসলে ঢাকা শহরে বাসা খোঁজার সত্যিই অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার। আপনি ফ্যামিলি ভাষা খুজতেই এত বেশি বিড়ম্বনার শিকার হচ্ছেন আর যদি ব্যাচেলার বাসা খুলতে যেতেন তাহলে বুঝতেন কতটা বিড়ম্বনার শিকার হতে হয়। যাক ভালো হয়েছে অ্যাকাউন্ট নাম্বার ভুল দিয়েছিল না হলে অনেক সমস্যার সম্মুখীন হতে হতো।
এর আগে আমি কখনো বাসা খুঁজিনি সব সময় আমার হাজবেন্ডই বাসা খুজেছে। এই বারই প্রথম এত বাসা খুজলাম। খুবই বিরক্তিকর একটি কাজ।
Hi, @tania69,
Thank you for your contribution to the Steem ecosystem.
Your post was picked for curation by @rex-sumon.
Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP
@tipu curate
Upvoted 👌 (Mana: 4/7) Get profit votes with @tipU :)
ঠিক বলেছেন আপু এই গরমে কারেন্ট ছাড়া খুবই কষ্টের। এতো টাকা সার্ভিস চার্জ দেওয়ার পরও যদি ঠিকমতো জেনারেটর না পাওয়া যায় তাহলে তো আরো সমস্যা। বাসায় ওঠার আগেই একটি সমস্যা হয়েছে। না উঠে ভালো হয়েছে। এখন আবার নতুন বাসা খুঁজতে হবে। শুভকামনা রইল আপনার জন্য।
গরমে কখনো এত কষ্ট করিনি। এইবারই প্রথম গরমে এত কষ্ট করতে হয়েছে। সেজন্য তো বিরক্ত হয়ে বাসা ছাড়া সিদ্ধান্ত নিয়েছি।
জীবনের অভিজ্ঞতাগুলোর মাঝে সবচেয়ে খারাপ অভিজ্ঞতা ছিলো বাসা খোঁজা এবং ভাড়া বাসা পরিবর্তন করা, বিগত দশ দশটা বছর এই যন্ত্রনার মাঝে ছিলাম আমি। আলহামদুলিল্লাহ এখন নিজের বাড়িতে থাকি, সমস্যা থাকলেও নিজের বলে অতোটা গায়ে লাগে না। আশা করছি দ্রুত বাসা পেয়ে যাবেন, আর টাকাটা নিয়ে ঝামেলায় পড়তে হয় নাই সেটা শুনে ভালো লাগলো, মাঝে মাঝে কিছু ভুল আনন্দের হয়ে থাকে। ধন্যবাদ
বাসা খুঁজে খুঁজে এখন বিরক্ত হয়ে মনে হচ্ছে যে এই বাসাই ভালো বাকিগুলোর থেকে। এখন বাড়িওয়ালা কে বলতে লজ্জা লাগছে। কি করব বুঝতে পারছি না।
বাসা খুঁজে পাওয়াটা সত্যিই বেশ ঝামেলার আপনার পোস্টটি পড়ে বুঝতে পারলাম । যদিও আমার বাসা খোঁজার ঝামেলা নেই ।
অনেক সময় ভুল থেকেই ভালো কিছু হয় , ভাগ্যিস বাড়িওয়ালা নাম্বারটা ভুল দিয়েছিলেন তাহলে তো এডভান্স এর টাকা নিয়ে হয়তো আবার ঝামেলায় পড়তে হতো । সে দিক দিয়ে বেশ ভালই হয়েছে । দোয়া করি খুব শীঘ্রই খুব ভালো একটি বাসা পেয়ে যান ।আপনার জন্য শুভকামনা রইল ।
আপনি বেঁচে গিয়েছেন আপু বাসা খোঁজার ঝামেলা নেই। আপনার আমার তো ২/৪ বছর পরপরই বাসা শুধু নয় শহরই চেঞ্জ করতে হয়। নতুন নতুন অভিজ্ঞতা হয় বিভিন্ন শহরে গিয়ে।