"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা-৩৩|| টক, ঝাল, মিষ্টি আমের চপের রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।


আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।


আমার বাংলা ব্লগ মানেই নতুন কিছু। আর প্রতিযোগিতা মানেইতো নতুনত্বের ছোয়া। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে আমরা নতুন নতুন অনেক কিছুই শিখতে পারি। আর এবারের প্রতিযোগিতার কথা কি আর বলব। একেবারে পারফেক্ট সময়ে পারফেক্ট প্রতিযোগিতার আয়োজন করেছে বলে আমার মনে হয়। এজন্য শুরুতে আমি এডমিন ভাইয়া ও আপুদের অনেক অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য। কারণ সামনে রোজার মাস। রোজার মাসে আমরা সবাই কমবেশি বিভিন্ন ধরনের চপ খেয়ে থাকি। চপের কোন একটি আইটেম ছাড়াতো রোজার কথা চিন্তাই করা যায় না।তাছাড়া এই প্রতিযোগিতার মাধ্যমে নতুন নতুন অনেক চপের রেসিপি শিখতে পারবো এবং রোজাতে তা কাজে লাগবে। যেহেতু রোজার আর খুব অল্প কয়দিন বাকি আছে তাই একসঙ্গে দুটি কাজ হয়ে যাবে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ হয়ে যাবে আবার রোজার ইফতারির কিছুটা প্রিপারেশনও নেয়া হয়ে যাবে। তাছাড়া রান্না করতে আমার কাছে ভালই লাগে। এজন্য রেসিপির কোন প্রতিযোগিতা হলে আমি সব সময় চেষ্টা করি অংশগ্রহণ করার।


IMG20230319151835.jpg


আজকে আমি কাঁচা আমের চপ তৈরি করেছি। এই চপটি আমি এবারই প্রথম তৈরি করলাম। প্রথমে ভাবছিলাম যে খেতে কেমন লাগবে। বানানোর পর খেয়ে আসলে খুব মজা লেগেছে। মুখে দেওয়ার সাথে একসঙ্গে টক, ঝাল, মিষ্টি সব ধরনের ফ্লেভারই পাওয়া যাবে এই চপের মধ্যে। আজকের চপটি আমি বোম্বাই মরিচ এবং কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে তৈরি করেছি। এই দুটি দেওয়ার কারণে অন্যরকম একটা ঘ্রানও আছে চপের মধ্যে। তাছাড়া এখনো আমের সিজন পুরোপুরি শুরু না হওয়ার কারণে কাঁচা আম তেমন একটা পাওয়া যায় না। তারপরও হাজবেন্ডকে দিয়ে বাজার থেকে খুঁজিয়ে কাঁচা আম আনিয়েছি এই রেসিপিটি তৈরি করার জন্য। তাহলে কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই।


আমার আজকের রেসিপিটি তৈরি করতে কি কি লেগেছে তা এক নজরে দেখে নেই।




কাঁচা আম-- ২টি
আলু-- ৩ টি
পাউরুটি-- ৫ পিস
আদা বাটা-- ১/২ চা চামচ
পাঁচফোড়ন-- ১ টেবিল চামচ
বোম্বাই মরিচ--১/৪টি
ময়দা--১ কাপ
কনফ্লাওয়ার--১/২ কাপ
চিনি--৩ টেবিল চামচ
লবণ--২ চা চামচ
শুকনা মরিচ-- ২টি
কাশ্মীরি মরিচের গুঁড়া--১ চা চামচ
তেল-- পরিমাণমতো
লেবু, সস-- ডেকোরেশনের জন্য ইচ্ছামত


photoCollageMaker_20230319_110703432.jpg



IMG20230319091954.jpgIMG20230319100321.jpg

প্রথমে আলু গুলোকে একটি পেশার কুকারে নিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর আলু গুলোকে চটকে নিয়েছি। আর আমগুলোকে একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি।


IMG_20230319_111136.jpg


IMG20230319100113.jpgIMG20230319100242.jpg

চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে তার মধ্যে প্রথমে শুকনা মরিচ এবং পরে পাঁচফোড়ন গুলো দিয়ে ভালোমতো টেলে নিয়েছি। তারপর এগুলো ব্লেন্ড করে নিয়েছি।


IMG20230319100319.jpgIMG20230319100855.jpg

IMG20230319100934.jpg


এখন পাউরুটি গুলোকে ওভেনে দিয়ে দুই মিনিট গরম করে নিয়েছি। এতে পাউরুটি গুলো একদম বিস্কুটের মত হয়ে গিয়েছে। তারপর টুকরো টুকরো করে ভেঙ্গে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি।


IMG20230319101215.jpgIMG20230319101405.jpg

IMG20230319101556.jpg


এখন চুলায় আরেকটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে প্রথমে আদা বাটা এবং পরে বোম্বাই মরিচ কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি। আদা মরিচগুলো হালকা ভেঁজে নিয়ে আমগুলো দিয়ে দিয়েছি।


IMG20230319101716.jpgIMG20230319101812.jpg

আমগুলো তেলের মধ্যে ভালোমতো ভেঁজে নিয়ে আলু গুলো দিয়ে দিয়েছি। আলু এবং আম আবারও বেশ কিছুক্ষণ ভেঁজে নিয়ে লবণ দিয়ে দিয়েছি।


IMG20230319102043.jpgIMG20230319102139.jpg

লবণ দিয়ে আবারও নেড়েচেড়ে চিনি দিয়ে দিয়েছি। তারপর পাঁচফোড়নের গুড়াগুলো দিয়ে দিয়েছি।


IMG20230319102236.jpgIMG20230319102315.jpg

সবকিছু আবারো ভালোমতো নেড়েচেড়ে কিছুটা পাউরুটির গুড়া এর মধ্যে দিয়ে দিয়েছি।


IMG20230319102533.jpg


তারপর আবার বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিতে হবে। যখন মিশ্রণটি আঠালো হয়ে যাবে এবং ফ্রাইপ্যান থেকে উঠে আসবে তখন চুলা বন্ধ করে দিয়ে একটি প্লেটে ঢেলে ঠান্ডা করে নিয়েছি।


IMG20230319103040.jpg


IMG20230319103535.jpgIMG20230319103621.jpg

এখন ময়দা, কনফ্লাওয়ার সামান্য একটু লবণ এবং মরিচের গুঁড়া একসঙ্গে মিশিয়ে নিয়েছি। তারপর সেখান থেকে অর্ধেক পানি দিয়ে গুলিয়ে নিয়েছি।


IMG20230319103843.jpg

IMG20230319104102.jpgIMG20230319104136.jpg

এখন হাতে একটু তেল মেখে পরিমাণ মতো নিয়ে চপের সেপ করে প্রথমে ময়দার মধ্যে মাখিয়ে নিব। তারপর লিকুইড এর মধ্যে চুবিয়ে পাউরুটির গুড়ার সঙ্গে মিশিয়ে একটি প্লেটে রেখে দিয়েছি।


IMG20230319104143.jpg


IMG_20230319_111545.jpg


এখন এই প্লেট ডিপে রেখে দিব কয়েক ঘন্টার জন্য।


IMG20230319115718.jpg


কয়েক ঘন্টা পর ডিপ থেকে বের করে নিয়েছি। তারপর চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এগুলোকে ডিপ ফ্রাই করে নিয়েছি।


IMG20230319150727.jpgIMG20230319151012.jpg

দুই পাশ ভালো মতো ভাঁজা হলে একটি প্লেটের উপর টিস্যু দিয়ে তার উপরে চপগুলো উঠিয়েছি। এতে চপের বাড়তি তেল চলে যাবে।


IMG20230319151504.jpg


IMG20230319151822.jpg


IMG20230319151815.jpg


এখন একটি প্লেটে পরিবেশনের জন্য উঠিয়ে নিয়েছি। এভাবে আমার আমের চপ তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।



ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 3 years ago 

আপনার প্রতিযোগিতায় অংশগ্রহণ করা দেখে অনেক ভালো লেগেছে আপু। তবে একটা বিষয় আরো বেশি অসাধারণ লেগেছে সেটা হচ্ছে কাঁচা আম দিয়ে সুন্দর করে চপ তৈরি করেছেন। অনেক ভালো লেগেছে চম রেসিপিটি দেখে আশা করি স্বাস্থ্যের জন্য অনেক ভালো হবে। আপনার রেসিপি দেখে একদিন তৈরি করে খেয়ে দেখতে হবে কেমন লাগে। অনেক ধন্যবাদ আপু প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

 3 years ago 

যারা টক খেতে পছন্দ করে তাদের জন্য এই রেসিপিটি একদম পারফেক্ট। খেয়ে দেখবেন ভালো লাগবে আশা করি। ধন্যবাদ আপনাকে।

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

 3 years ago 

প্রথমে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। প্রতিযোগিতা উপলক্ষে অনেক ইউনিক চপ রেসিপি দেখা যাবে। আপনি দেখছি টক, ঝাল, মিষ্টি, আমের চপের রেসিপি তৈরি করে ফেলেছেন। যা দেখে আমার তো খুবই লোভ লেগে গেছে। প্রতিযোগিতায় জয়ী না হলেও অংশগ্রহণ করলে অন্যরকম একটা অনুভূতি কাজ করে মনের ভেতর। নিজেদের দক্ষতার ও প্রকাশ ঘটে।

 3 years ago 

এটা অবশ্য ঠিক বলেছেন প্রতিযোগিতায় জয়ী হতে হবে এমন কোন কথা নেই। অংশগ্রহণ করাটাই আসল। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

এই অসময়ে ভাইয়াকে কাচা আম খুজতে কতই ন পরিশ্রম করতে হয়েছে। একদম ইউনিক একটি রেসিপি তৈরি করেছেন।যেহেতু এবার রমজান আমের সিজনে তাই অবশ্যই এই টক,মিষ্টি,ঝাল আমের চপটি ট্রাই করে দেখব।আর পরিবেশন অনেক চমৎকার ছিল। ধন্যবাদ আপু ইউনিক ও মুখরোচক চপের রেসিপি সহজভাবে শেয়ার করার জন্য।

 3 years ago 

কাঁচা আম খুঁজতে কষ্ট হয়েছে কিনা তা তো জিজ্ঞাসা করিনি। কিন্তু অনেক দাম নিয়েছে তা শুনেছি। ২৫০ টাকা কেজি নিয়েছে কাঁচা আমের। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু আমের সিজন শুরু হওয়ার আগেই দারুণ রেসিপি তৈরি করে নিলেন। আমার কাছে আপনার এই রেসিপি অনেক ইউনিক লেগেছে। এভাবে আম দিয়ে টক ঝাল মিষ্টি চপ রেসিপি তৈরি করা যায় জানা ছিল না। আপনার কাছ থেকে আজ নতুন একটি রেসিপি শিখতে পারলাম। আমার তো দেখেই খুব খেতে ইচ্ছে করছে। আপনার উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ প্রতিযোগিতার জন্য এমন মজাদার ও ইউনিক রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

যেহেতু রেসিপিটি শিখে নিয়েছেন তাহলে আমের সিজন আসলে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আপু খুব মজা লাগবে আশা করি। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

টাইটেল পড়ার আগে প্রথমে প্রথম ফটোগ্রাফিটি দেখে ভেবেছিলাম চমচম মিষ্টি 😋😋
বৃষ্টি ভেবেছিলাম এজন্যই যে মিষ্টি জাতীয় খাবার আবার আমার খুব ফেভারিট।।
আম দিয়ে চপ পোস্ট সত্যি ইউনিক একটি বিষয় আমাদের মাঝে উপস্থাপন করেছেন প্রতিনিয়ত নতুনত্ব সোয়া।
আপনার প্রস্তুত করা চপের রেসিপি দেখতে খুবই লোভনীয় দেখাচ্ছে খেতে নিশ্চয়ই খুব মজাদার হবে।।

 3 years ago 

আমার তৈরি আমের চপ আপনার কাছে ইউনিক লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। অসংখ্য ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আমি তো কখনো ভাবতেই পারিনি কাঁচা আম দিয়েও যে চপ তৈরি করা সম্ভব। সত্যি এই প্রতিযোগিতার আয়োজন না করা হলে এত ভিন্ন কিছু কখনোই দেখা সম্ভব হতো না।
চপটি দেখতে বেশ সুন্দর লাগছে আর খেতেও নিশ্চয়ই খুব মজা হবে।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া এক একটি প্রতিযোগিতা আসলে দেখা যায় যে কত রকমের জিনিস বানানো যায়। যা আগে কখনো চিন্তাও করিনি। আপনার কাছে ভাল লেগেছে জেনে খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 3 years ago 

টক, ঝাল, মিষ্টি আমের চপের রেসিপি দেখে তো জিভে পানি চলে এলো আপু। এমন ইউনিক চপ রেসিপির মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক ধন্যবাদ আপু। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ভাইয়া এভাবে আমের চপ বানিয়ে খেয়ে দেখতে পারেন। খুব ভালো লাগবে আশা করি। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

টক ঝাল মিষ্টি কাঁচা আমের চাপ তৈরি রেসিপি দেখে আমি সত্যি অবাক হয়ে গেলাম। কারণ আমি এর আগে কখনো কাঁচা আম দিয়ে চপ তৈরি করা দেখিনি। আমার কাছে এটি সম্পূর্ণই নতুন একটি রেসিপি। তবে দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে দেখতে খুবই লোভনীয় লাগছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন যা দেখে সবাই খুব সহজেই রেসিপিটি তৈরি করতে পারবে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি রেসিপি মাধ্যমে প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল অবশ্যই প্রতিযোগিতায় ভালো কিছু হবেন ইনশাআল্লাহ।

 3 years ago 

আমিও প্রথম এই কাঁচা আমের চপ তৈরি করেছি। প্রথমে ভয় পেয়েছিলাম কেমন লাগবে খেতে। খেতে আসলে খুবই মজা লেগেছিল। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

সবার প্রথমে বড় একটা ধন্যবাদ দিতে হবে ভাইয়াকে, কারণ সিজন শুরু হতে না হতেই এত বড় বড় কাচা আম বাজারে খুঁজে পাওয়া টা একদম ম্যাজিকের মত 😀। আর তারপর বলবো আপনার আইডিয়া টা সত্যি দূর্দান্ত লেগেছে আপু। আম দিয়ে যে এভাবে চপ বানিয়ে খাওয়া যেতে পারে, এটা কল্পনারও বাইরে ছিল। বিশ্বাস করেন আমার মুখ তো সুরসুর করছে আপনার রেসিপি টা দেখেই। আপু এটা খাওয়ার আবদার করে রাখলাম কেমন ? কোন একদিন বোয়াল মাছ আর এই চপ এক সাথে খাব 😊😊। আর হ্যাঁ আমার বিশ্বাস প্রতিযোগিতায় ভালো কিছু পেতে চলেছেন আপনি। অনেক শুভকমনা রইলো।

 3 years ago 

ভাইয়াকে মনে হয় বেশি খুঁজতে হয়নি। কিন্তু দাম অনেক নিয়েছে। যাই হোক ভাইয়া কোন একদিন দেখা হলে খাওয়াবো ইনশাআল্লাহ। ধন্যবাদ মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63069.89
ETH 1824.87
USDT 1.00
SBD 0.38