রঙিন কাগজের বাঁশি তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।



আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে রঙিন কাগজ দিয়ে একটি বাঁশি তৈরি শেয়ার করবো। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানানো যায়। আর সব জিনিস দেখতে খুব সুন্দর লাগে। আজকে রঙিন কাগজ দিয়ে একটি বাঁশি তৈরি করেছি। বাঁশি এমনিতেই দেখতে খুব সুন্দর লাগে। মাঝে মাঝে দেখা যায় অনেক রিকশাওয়ালা রিক্সা থামিয়ে বাঁশি বাজায়। তারা এত সুন্দর বাঁশি বাজায় যে মুগ্ধ হয়ে শুনতে হয়। একদিন আমাদের বাসার সামনে এরকম একজন রিক্সাওয়ালা দেখলাম বসে বসে বাঁশি বাজাচ্ছে। কি যে ভালো লাগছিলো শুনতে যে কি আর বলবো। যারা বাঁশি বাজাতে পারে তারা বিভিন্ন ধরনের সুর উঠাতে পারে বাঁশিতে। আর যারা বাজাতে পারে না তাদের কোন সুরই বের হয় না। যাই হোক আজকের রঙিন কাগজের বাঁশিটি কিন্তু একেবারে সত্যিকারে বাঁশির মতো লাগছিল দেখতে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।



IMG20240612115334.jpg



প্রয়োজনীয় উপকরণ:

রঙিন কাগজ
পেন্সিল
আঠা
কাঁচি
কলম
রঙিন টেপ



প্রথমে চারকোনা একটি কাগজ নিয়েছি। তারপর একটি পেন্সিল নিয়ে কাগজটি গোল করে পেন্সিলের উপরে মুড়িয়ে নিয়েছি। তারপর আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।


IMG20240612113348.jpg

IMG20240612113514.jpgIMG20240612113637.jpg

দুই পাশের বাড়তি কোণার অংশ কেটে সমান করে নিয়েছি।


IMG20240612113657.jpgIMG20240612113718.jpg

এখন রঙিন টেপ নিয়ে কাগজটির উপরে লাগিয়ে দিয়েছি নিচের ছবির মত করে।


IMG20240612113907.jpgIMG20240612114008.jpg

কলম দিয়ে কিছু কিছু জায়গায় কালো রং করেছি।


IMG20240612114108.jpg


লাল এবং হলুদ দুটি কাগজ নিয়েছি। তারপর একটির উপরে আরেকটি আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।


IMG20240612114409.jpgIMG20240612114444.jpg

কাগজ দুটির একপাশে চিকন চিকন করে কেটেছি। তারপর মাঝে চিকন আরো একটি কাগজ লাগিয়ে দিয়েছি।


IMG20240612114702.jpgIMG20240612114759.jpg

কাগজটি গোল করে মুড়িয়ে দিয়েছি এবং উপরে রঙিন টেপ লাগিয়ে দিয়েছি।


IMG20240612114852.jpgIMG20240612114922.jpg

এই কাগজটি আগের বানানো কাগজটির সঙ্গে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।


IMG20240612115146.jpg


IMG20240612115331.jpg


এভাবে আমার রঙিন কাগজের বাঁশি তৈরি হয়ে গেলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

IMG_2752.png

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে দারুন একটি বাঁশি তৈরি করেছেন। বাশিঁটি দেখে অনেক ভালো লাগলো।বাশির সুর অনেক মধুর সুর যা হৃদয় স্পর্শ করে। অনেক দক্ষতার সাথে কাজটি করেছেন এবং ধাপে ধাপে সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু বাঁশির সুরের মধ্যে অন্যরকম একটা আকর্ষণ কাজ করে। যাই হোক ধন্যবাদ।

 2 years ago 

IMG_2752.png

IMG_2753.pngIMG_2754.png
 2 years ago 

অবসর সময়ে নিজের বিনোদনের জন্য কিংবা ভালো লাগার জন্য অনেক রিক্সাওয়ালা গান করে কিংবা বাঁশি বাজায়। সত্যি আপু এই দৃশ্য গুলো দেখতে ভালো লাগে। আপনার তৈরি করা কাগজের বাঁশি খুবই সুন্দর হয়েছে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু নিজেদের ভালোলাগা থেকে অনেক রিক্সাওয়ালা এরকম সুন্দর বাঁশি বাজায়। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে সুন্দর বাসি তৈরি করেছেন দেখতে চমৎকার লাগছে আপু। রঙিন কাগজ কেটে কাগজগুলো মুড়িয়ে কিভাবে এমন সুন্দর বাঁশি তৈরি করতে হয় সেটা আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার কাজের দক্ষতা তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আমার রঙিন কাগজের বাঁশিজ আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।

 2 years ago 

আজকে আপনি রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর এবং কিউট একটা বাঁশি তৈরি করেছেন। এরকমভাবে রঙিন কাগজ দিয়ে কোনো কিছু তৈরি করলে দেখতে খুব সুন্দর লাগে। তেমনি আপনার তৈরি করা আজকের এই বাঁশি দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। দক্ষতার সাথে কাজটি সম্পন্ন করেছেন দেখে বেশি ভালো লাগলো।

 2 years ago 

ঠিক বলেছেন আপু রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে সুন্দর লাগে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রিক্সাওলা রিক্সা থামিয়ে বাঁশি বাজায় জেনে ভালো লাগলো।আগের দিনে না কি বিনোদনের জন্য গ্রামের ছেলেরা গভীর রাতে বা অলস দুপুরে মাঠে বসে বাঁশি বাজাতো আর তা গ্রামের মানুষ মুগ্ধ হয়ে শুনতো।আপনি রঙ্গিন কাগজ দিয়ে চমৎকার সুন্দর একটি বাঁশি বানিয়েছেন এবং ধাপে ধাপে সুন্দর করে বাঁশি বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর করে রঙ্গিন কাগজের তৈরি বাঁশি বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 2 years ago 

আমাদের এখানে প্রায় সময় দেখি রিকশাওয়ালা বাঁশি বাজায়। ভালোই লাগে শুনতে। যাই হোক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অত্যন্ত চমৎকার প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনি রঙ্গিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি বাঁশি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আর রঙ্গিন কাগজ দিয়ে বাঁশি তৈরি করার ক্ষেত্রে রঙ্গিন কাগজটি কেটে নেওয়াটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।

 2 years ago 

আমার রঙিন কাগজ কেটে নেওয়া আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমি অনেক দেখেছি রিক্সাওয়ালার রিক্সা থামিয়ে মাঝপথে বাঁশি বাজায়।তাদের বাঁশির কি সুর, একদম মুগ্ধ হয়ে যাই।যাইহোক রঙিনকে বস ব্যবহার করে আপনি চমৎকার একটি বাঁশি তৈরি করেছেন আপু। দেখতে খুবই সুন্দর হয়েছে। এত সুন্দরভাবে নিখুঁত হাতে এত সুন্দর একটি বাঁশি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

অনেকে আবার মোটরসাইকেল চালাতেও বাঁশি বাজায়। খুবই রিস্ক সেগুলো। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60310.67
ETH 1582.92
USDT 1.00
SBD 0.42