রঙিন কাগজের টুপি তৈরি
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে রঙিন কাগজের একটি টুপি তৈরি করে দেখাবো। রঙিন কাগজ দিয়ে যে কত কিছু বানানো যায় তার কোন শেষ নেই। আর এগুলো দিয়ে যাই বানানো হোক না কেন দেখতে খুব সুন্দর লাগে। রঙিন কাগজ দিয়ে কোন কিছু বানাতে গেলে কাগজের কালার সিলেক্ট করা আমার কাছে সবথেকে বেশি কঠিন মনে হয়। কারণ ঠিকমতো কালার সিলেক্ট করতে না পারলে জিনিসটি যত সুন্দর করেই বানানো হোক না কেন দেখতে ভালো লাগে না। আজকে টুপিটি বানাতে গিয়ে খুব সহজ মনে করেছিলাম। কিন্তু কিছু কিছু জায়গায় এত কঠিন লেগেছে যে কি আর বলবো। কঠিন লাগার কারণে সময়ও বেশি লেগেছে। কিন্তু বানানো শেষ হওয়ার পর একেবারে সত্যিকারের টুপির মত লাগছিলো। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ:
রঙিন কাগজ
কাঁচি
স্কেল
কম্পাস
আঠা
পেন্সিল
প্রথমে একটি কাগজ নিয়ে তিনটি ছোট বড় বৃত্ত এঁকেছি। একদম বড় বৃত্তের চারপাশ থেকে কাঁচি দিয়ে কেটে নিয়েছি।
তারপর বৃত্তটি মাঝখান থেকে একবার ভাঁজ করেছি। আরো একবার ভাঁজ করেছি।
ভাঁজের উপরে আরো একবার ভাঁজ করে সাইড দিয়ে কাঁচি দিয়ে কেটেছি।
তারপর কাগজটি উপরের দিকে উঠিয়ে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি একটি সঙ্গে আরেকটি।
আগের বৃত্তটির সমান আরো একটি বৃত্ত এঁকেছি এবং তার থেকে ছোট একটি বৃত্ত এঁকে কাঁচি দিয়ে কেটে দিয়েছি।
আবারো বৃত্তটি বেশ কয়েকবার ভাঁজ করে নিচের অংশ কাঁচি দিয়ে কেটে ভাঁজ খুলে ফেলেছি।
আগের তৈরি করা গোল অংশ এই বৃত্তের মাঝে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।
আরেকটি কাগজ নিয়ে কয়েক ভাঁজ করে পাতার মত এঁকে কেটে ভাঁজ খুলে ফেলেছি।
লম্বা চিকন করে একটি কাগজ কেটে নিয়ে দুই পাতা ভাঁজ করে মাঝে লাগিয়ে দিয়েছি।
লম্বা চিকন কাগজটির টুপি চারপাশে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি এবং বো টি উপরে লাগিয়ে দিয়েছি।
এভাবে আমার রঙিন কাগজের টুপি তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photographer | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy

খুবই চমৎকার একটি টুপি তৈরি করেছেন আপু। টুপি দেখে মনে হচ্ছে না এটা কাগজ দিয়ে তৈরি করা হয়েছে। আমি তো দেখে ভেবেছিলাম সত্যিকারের টুপি। পরে খেয়াল করে দেখলাম টুপিটি রঙিন কাগজ দিয়ে তৈরি করা হয়েছে। তৈরী পদ্ধতি ও খুব ভালো লাগলো। চমৎকার একটি টুপি তৈরি করার সম্পূর্ণ প্রসেস আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন। আপনাকে ধন্যবাদ আপু।
Upvoted! Thank you for supporting witness @jswit.
রঙ্গিন কাগজ দিয়ে চমৎকার সুন্দর করে টুপি বানিয়েছেন। চমৎকার সুন্দর হয়েছে লাল টুকটুকে টুপিটি।টুপি তৈরি পদ্ধতি ধাপে ধাপে চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর টুপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
রঙিন কাগজ কেটে দারুন টুপি তৈরি করেছেন আপু। আপনার তৈরি করার টুপি দেখতে অসাধারণ হয়েছে। খুব সুন্দরভাবে টুপি তৈরীর প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
আপু সব সময়ই দেখি আপনি সুন্দর সুন্দর জিনিস তৈরি করেন। আজও বেশ সুন্দর এবং লাল টুক টুকে একটি টুপি বানিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা আজকের টুপিটি কিন্তু দেখতে দারুন হয়েছে। এমন দারুন একটি টুপি শেয়ার করার জন্য ধন্যবাদ।
আজকে আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর টুপি বানিয়েছেন। আসলে রঙিন কাগজ দিয়ে কিছু বানালে দেখতে ভালো লাগে। তবে এটি একদম ঠিক বলেছেন রঙিন কাগজ দিয়ে কিছু বানানোর সময় সঠিকভাবে কাগজ সিলেকশন না করলে কিছু বানালে চমৎকার লাগে না। তবে আপনার রঙিন কাগজের টুপি দেখে আমি সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ রঙিন কাগজ দিয়ে চমৎকার টুপি বানিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ওয়াও দারুন ভাবে এটা তৈরি করেছেন তো আপনি। আমার কাছে দেখতে কিন্তু খুবই ভালো লেগেছে।এই ধরনের কাজ গুলো আমি সব সময় পছন্দ করি। এটা শেয়ার করেছেন দেখে ভালো লাগলো আমার কাছে। আপনার কাজ গুলো সব সময় দেখার অপেক্ষায় থাকলাম।
এত সুন্দর একটা ডাই তৈরি করেছেন দেখে তো খুব ভালো লেগেছে। এরকম ভাবে এগুলো তৈরি করা হলে দেখতে অনেক সুন্দর হয়। আর এগুলো ঘরে সাজিয়ে রাখলে তো আরো সুন্দর লাগে। আপনার রঙিন কাগজের কালার টা আরো বেশি সুন্দর। যার কারণে এটি তৈরি করার পর আরো সুন্দর লাগছে। ঘরে সৌন্দর্য বেড়ে যাবে যদি আপনি এটা ঘরে সাজিয়ে রাখেন। অনেক সুন্দর হয় আপনার হাতের কাজগুলো।
ওয়াও কত সুন্দর রঙিন কাগজের টুপি তৈরি করে শেয়ার করেছেন। দেখে খুবই সুন্দর লাগছে। আপনার ডাই প্রোজেক্ট গুলো খুব সুন্দর হয়। ধন্যবাদ আপু।