সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।



আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো। ফুল ভালোবাসে না এমন লোক পাওয়া মুশকিল। ইদানিং রাস্তাঘাটে বিভিন্ন ধরনের ফুল গাছ দেখা যায়। আর এই সুন্দর সুন্দর ফুল গুলো দেখে ফটোগ্রাফি না করে থাকা যায় না। সবাই বাসা বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য এ ধরনের ফুল গাছগুলো লাগায়। তাছাড়া এই বর্ষাকালে ফুলের কালার যেন আরো বেশি গাঢ় হয়। বিশেষ করে রাস্তার সাইড দিয়ে এখন বিভিন্ন ধরনের ফুল গাছ লাগায়। আর ফুলগুলোতে খুব সুন্দর ফুলও ফোটে। মাঝেমধ্যে রাস্তাঘাটে এমন সব ফুল দেখা যায় যে ফুলগুলো খুবই অচেনা লাগে। তারপরও খুব ভালো লাগে দেখতে। আজকে যে ফুলের ফটোগ্রাফিগুলো শেয়ার করছি সেই ফটোগ্রাফি গুলো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে তুলেছিলাম। গ্যালারি ঘাটতে গিয়ে ছবিগুলো পেয়ে গেলাম। তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।


IMG_1145.jpeg


IMG_1146.jpeg


উপরের ফুলগুলো জবা ফুল। একদিন বাইরে যাওয়ার জন্য বের হয়েছিলাম তখন গাড়ির জন্য রাস্তায় দাঁড়িয়ে ছিলাম। রাস্তায় পাশের বাসায় ওই ফুল গাছগুলো লাগানো ছিলো। জবা ফুলের কালারটা দেখে খুব ভালো লেগেছিল। তাই ছবি তুলেছিলাম। জবা ফুলের বিভিন্ন ধরনের কালার এখন দেখা যায়। আগে শুধু লাল কালারটাই দেখা যেত। আমার কাছে সাদা কালারের জবা ফুল খুব ভালো লাগে দেখতে।
নিচের ফুলগুলো নয়নতারা ফুল। এখানে দুই কালারের নয়নতারা রয়েছে। এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম ছেলেদের স্কুলে গিয়ে। স্কুলের সামনে এরকম নয়নতারা গাছগুলো লাগানো ছিল। অনেকগুলো গাছ একসঙ্গে লাগানো এবং সবগুলো গাছে ফুল ফুটেছিল যার কারণে এত সুন্দর লাগছিল দেখতে।


IMG_1165.jpeg


IMG_0413.jpeg


উপরের ফুলটি কাটা মুকুট ফুল গাছ। এই ফুলটি নার্সারি থেকে কিনেছিলাম। তারপর থেকে প্রতিনিয়ত এরকম ফুল ফুটে থাকে। এর আগেও একদিন এই ফুল শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে। আজকে আবার নতুন ফুল ফুটেছে। এই কাটা মুকুট ফুল প্রথমে সবুজ থাকে তারপর আস্তে আস্তে হলুদ হতে থাকে। খুব ভালো লাগে দেখতে। আর নিচের ফুল আমার বারান্দা থেকে তোলা। এটি পর্তুলিকা ফুল। এই গাছটি ও নার্সারি থেকে কিনেছিলাম। এই ফুল গাছে দুই কালারের ফুল ফুটে। মাঝেমধ্যে সাদা ফুল আবার মাঝে মধ্যে মেজেন্ডা ফুল ফোটে। খুব ভালো লাগে দেখতে।


IMG_0999.jpeg


IMG_0797.jpeg


উপরের ফুলগুলো বৃক্ষ মেলা থেকে তুলেছিলাম। এই ফুল গাছের নাম আমার জানা নেই। কিন্তু ফুল গুলো দেখতে অনেকটা মরিচের মতো। কালারটা খুব সুন্দর ছিল। তাই ফটোগ্রাফি করেছিলাম। আর নিচের ফুলগুলো রঙ্গন ফুল। ইদানীং লাল কালারের রঙ্গন ফুলগুলো এত গাঢ় লাগে দেখতে যে কি বলবো। তাছাড়া একসঙ্গে এতগুলো ফুল ধরে থাকে তার জন্য দেখতে আরো বেশি ভালো লাগে।


IMG_0706.jpeg


IMG_0414.jpeg


উপরের ফুলটি হাজারী গোলাপ ফুল। এই গাছটি ফরিদপুর থেকে অনেক আগে কিনে নিয়ে এসেছিলাম। মাঝখানের গাছটি একদম মরে গিয়েছিল। নিচে ছোট্ট চিকন একটি ডাল বেঁচে ছিল। একবার ভেবেছিলাম যে উঠিয়ে ফেলে দেই। কিন্তু সময়ের অভাবে আর ফেলা হয়েছিল না। পরে সেই ডাল থেকে আবার সুন্দর গাছ হয়েছে। এখন সেই গাছে মাঝেমধ্যে এরকম ফুল ফুটে। দেখতে খুব ভালো লাগে। ফুলগুলো ছোট ছোট সাইজের হয়।
নিচের ফুলটি টগর ফুল। স্কুল থেকে পাশে হাঁটতে গিয়ে তুলেছিলাম। সাদা টগর ফুল দেখতে খুব ভালো লাগে।


IMG_0629.jpeg


এই ছিল আমার সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
PhoneI Phone 15 Pro Max
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

IMG_1609.webp

Sort:  
 2 years ago 

আপু আপনি অনেক সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। ফুলের ফটোগ্রাফি দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে।আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি দারুন ছিল আপু।বিশেষ করে জবা ফুল ও রঙ্গন ফুলের ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া ফুলের ফটোগ্রাফি দেখতে আসলেই খুব ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

নতুন সমস্ত কিছু ফটোগ্রাফি করেছেন আপনি নতুন করে ফেসবুকে দেখে ভীষণ ভালো লেগেছে। আমাকে তো ফটো খুবই সুন্দর ভাবে ক্যাপচার করেছেন। ফটোগ্রাফির পাশাপাশি আপনি খুবই চমৎকার ভাবে বর্ণনা করেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

ফেসবুক কোথায় পেলেন বুঝতে পারলাম না ভাইয়া। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি উপস্থাপন করেছেন। আপনার চমৎকার এই ফুলের ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো আমার। এক কথায় অসাধারণ ছিল আপনার ধারণা করা এই সমস্ত ফটোগ্রাফি গুলো।

 2 years ago 

আমার ফুলের ফটোগ্রাফিগুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আজ আপনি আমাদের সাথে অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রত্যেকটি ফটোগ্রাফি দেখতে ভীষণ সুন্দর হয়েছে। আমার কাছে আপনার ধারণ করা রঙ্গন ফুলের ফটোগ্রাফিটি বেশি ভালো লেগেছে। সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার রঙ্গন ফুলের ফটোগ্রাফিটি আপনার কাছে বেশি ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলে প্রায় সবাই দেখি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি শেয়ার করে। আজও আপনি একই রকম দারুণ দারুণ কতগুলো ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করলেন। আসলে সামনে শীতকাল আসছে তাই আমি আরও অপেক্ষায় থাকবো যে এই শীতকালে আপনারা দারুন দারুন অনেক ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ফুল দেখলে ফটোগ্রাফি না করে থাকতে ইচ্ছা করে না। এজন্য মাঝেমধ্যে বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি শেয়ার করি। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আজ আপনি বেশ কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন অনেক সুন্দর করে। আর আমার কাছে আপনার সবগুলো ফটোগ্রাফি দেখতে অনেক সুন্দর লেগেছে। বিভিন্ন রকম ফুল আমার অনেক পছন্দের। আমার কাছে হাজারী গোলাপ ফুলের ফটোগ্রাফি সবথেকে বেশি সুন্দর লেগেছে দেখতে।

 2 years ago 

আমার সবগুলো ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনি আজ চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো।সবগুলো ফটোগ্রাফির ক্যাপচার খুব সুন্দরভাবে ই ধারণ করেছেন। অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আমার শেয়ার করা ফটোগ্রাফিগুলো দেখে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

ফুলের ফটোগ্রাফি সব সময় আমাকে মুগ্ধ করে। ফুল সৌন্দর্যের প্রতীক তাই তো ফুলের ফটোগ্রাফি এত বেশি ভালো লাগে। আপনি আজকে অনেকগুলি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। সাদা রঙের জবা ফুল আমি অনেক বেশি পছন্দ করি। তবে আজকের আনকমন কালারের জবা ফুলটি আমার কাছে ভালো লেগেছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাদের ধন্যবাদ আপু।

 2 years ago 

ফুলের ফটোগ্রাফি আপনাকে মুগ্ধ করে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.090
BTC 62694.32
ETH 1762.76
USDT 1.00
SBD 0.39