দিন দিন চশমার পাওয়ার বেড়েই যাচ্ছে।
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ। আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।
বেশ কিছুদিন ধরে মনে হচ্ছিল যে চোখের পাওয়ার বেড়েছে। তাই দুই মাস আগেই গিয়েছিলাম চোখের ডাক্তারের কাছে। গিয়ে দেখলাম যে যা সন্দেহ করেছিলাম তাই।পাওয়ার বেশ খানিকটা বেড়ে গিয়েছে। তাছাড়া ডাক্তার বলল যে চোখ অনেক ড্রাই হয়ে গিয়েছে। এর অবশ্য অন্য আরেকটা কারণ আছে। সেটি হল আমি চশমা একদমই পরা বাদ দিয়ে দিয়েছিলাম। বাইরে যাওয়া ছাড়া চশমা পরতামই না। চশমা পরলে ছোট ছেলেটা চশমা খুলে নিয়ে যায়। এজন্য বিরক্ত হয়ে চশমা পরতামই না। কিন্তু ডাক্তার আমাকে খুব সুন্দর ভাবে বুঝিয়ে বলল যে চশমা না পরার জন্য আমার এই অবস্থা হয়েছে। এজন্য সে ২৪ ঘন্টায় ঘুমানো এবং গোসল ছাড়া চশমা পরে থাকার জন্য বলল। তাছাড়া কড়াভাবে আমাকে রাতে লাইট বন্ধ করে মোবাইল দেখা নিষেধ করে দিল। কিন্তু কি আর করার মন তো আর মানে না। তারপরও মোবাইল থেকে দূরে থাকতে পারছি না।
সিলিন্ডার -.৫০ হয়েছে। চশমার পাওয়ার দেখে খুবই মন খারাপ হয়েছে আমার। শুধুমাত্র চশমা না পরার কারণে আজ এই অবস্থা ।
ধন্যবাদ
@tania
| Photographer | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
সত্যিই খুব খারাপ লাগলো। আধুনিক প্রযুক্তির সাথে আমরা যেভাবে আছি, তাতে ত এমনটাই হওয়ার কথা।আমার ডাস্ট অ্যালার্জির জন্য ডাক্তার বাইরে বের হলে ফটো গ্লাস ইউজ করতে বলেছে। কিন্তু আমার ঝামেলা লাগে,পরিনা আমি। 😔কিন্তু পাওয়ার নিয়ে ফেস করিনি এখনও।আপু আপনি ডাক্তারের কথা মেনে চলেন, সেটাই ভাল হবে। অনেক ভাল থাকবেন আপু।
আপু রেগুলার পরার চেষ্টা করবেন তাহলে অভ্যাস হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
পাঁচ মিনিট মোবাইল হাতে না নিলে ভালো লাগেনা। কিভাবে কিভাবে যেন মোবাইল হাতে চলেই আসে। বুঝতে পারি না । ধন্যবাদ ভাইয়া আপনাকে।
এটা কেমন কথা আপু! দুঃখের কাহিনী পড়ে কারো ভালো লাগে নাকি তাই 🤪। বর্তমানে মোবাইল তো জাদুকরের চাইতেও বেশী ম্যাজিক করে রেখেছে আমাদের। আগে কপিল শর্মা দেখতাম শুয়ে শুয়ে , আর এখন ব্যাচেলর পয়েন্ট নাটক 😉। ফোন ছাড়া যেন দম আটকে আসতে নেয়। তবে আপু আপনার উচিত ছিল চশমা দিনে একটু হলেও ব্যবহার করা। ছোট বাচ্চারা তো এমন করবেই। এখন দেখলেন তো আরো বেশি ক্ষতি হয়ে গেল। আশা করি এবার ঠিক মত ইউজ করবেন।
আর সত্যি বলতে মোবাইল নিয়ে আমি নিজেও খুব বিরক্ত আপু। এক থেকে দেড় মাসের মধ্যে হয়তো সব কিছু থেকে নিরুদ্দেশ হয়ে যাব। একটু ব্রেক দরকার বোধ হয়।
এখন বুঝতে পারছি যে এভাবে চশমা ছেড়ে দেওয়া ঠিক হয়নি । কষ্ট করে হলে পরা উচিত ছিল। তারই খেসারত দিচ্ছি এখন। কি আর করার দেখি কি হয়।
আপু আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে চলুন। আর ঠিক মতো চশমা ব্যবহার করুন আল্লাহ রহমতে সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আপনার চোখের সমস্যার কথা শুনে খারাপ লাগলো। আপনার জন্য দোয়া রইল 🤲
ঠিক আর কি হবে ভাইয়া। এই পাওয়ারটা ঠিক হয় না। এখন সব সময় চশমা পরে থাকতে হবে। ধন্যবাদ আপনাকে।
রাতের অন্ধকারে ফোন ইউজ করেই সমস্যাটা বেশি হয় আপু! আমারও কয়েকদিন ধরে চোখের সমস্যা হচ্ছে খুব। ডাক্তার দেখাতে হবে মনে হচ্ছে। চোখের মতো সেন্সেটিভ বিষয় নিয়ে বসে থাকাও ঠিক না! আপনার চোখের পাওয়ার যেন আগের মতো বেড়ে যায় সেই কামনাই করি 🌼
তাড়াতাড়ি ডাক্তার দেখান ভাইয়া। তা না হলে পাওয়ার দিন দিন বাড়তেই থাকবে। চশমার রেগুলার পরলে পাওয়ার আর বাড়ে না।
জি আপু তাই করতে হবে 💟
আপু আমারও আপনার মতো একই সমস্যা আমি চশমা ছাড়া থাকতে পারি না। বিশেষ করে রাতের বেলায় চশমা ব্যবহার না করলে বেশি ডিস্টার্ব করে।তাছাড়া ল্যাপটপে বসলেও সবচেয়ে বেশি ডিস্টার্ব করে চোখে যদি চশমা দেওয়া না হয়।আপনি নিয়মিত চশমা ব্যবহার করলে আশা করি সব ঠিক হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে আপনার দুঃখের অনুভূতি গুলো শেয়ার করার জন্য।
সারাদিন চশমা পড়ে থাকলে চশমা ছাড়া কিছুই দেখি না। কিন্তু অনেকদিন চশমা ছাড়া থাকলে তখন আমার চশমা ছাড়া মোটামুটি দেখতে পারি। এজন্যই চশমা পরতে ইচ্ছা করে না। ধন্যবাদ আপু আপনাকে।
চোখ অমুল্য সম্পদ কাজেই সময় থাকতে এখনই সাবধান হন। আমি শুনেছি বেশি বেশি সবুজ দেখলে চোখ ভালো থাকে আর প্রচুর শাক সবজি খাবেন আশাকরি এতে কিছুটা উন্নতি হবে।
ঢাকা শহরে সবুজ আর কোথায় পাব ভাইয়া। তারপরও তো মাঝেমধ্যে ঘুরতে গিয়ে একটু একটু দেখা হয়। তা তে কি কাজ হয়। ধন্যবাদ আপনাকে।
আপনি ভুলটা এখানেই করেছেন আপু নিয়মিত চশমা পড়েন নাই সেজন্য আজ এই অবস্থা। এবং রাতে লাইট বন্ধ করে ফোন চালানো খুবই ক্ষতিকর সেটা আমি নিজেও করি। আমার চোখ এখন পযর্ন্ত ঠিক আছে কিন্তু যেভাবে মোবাইল ল্যাপটপ নিয়ে পড়ে থাকি কতদিন ঠিক থাকবে সেটাই দেখার। যাইহোক এবার চশমা ছাড়া আর থাইকেন না।
ডাক্তার বারবার এই ক্ষতির কথাটাই বলেছে যে রাতে কখনোই লাইট বন্ধ করে মোবাইল ব্যবহার করা যাবে না। তারপরও মানতে পারছি না । দেখি চেষ্টা করি। ধন্যবাদ আপনাকে।
আপু সত্যিই মোবাইল ছাড়া থাকা এখন যেন একেবারে অসম্ভব। আর এই জন্য চোখের সমস্যাটা যেন সবার দেখা দিচ্ছে। আপনার মত আমারও একই অবস্থা হয়েছে। যদিও এখনো পর্যন্ত ডাক্তারের কাছে যাওয়া হয়নি। কিছুদিন ধরে চিন্তা করছি একটা ডাক্তার দেখিয়ে চশমা নিব। আপনার তো চশমা থাকা সত্ত্বেও লাগাননি। যদিও আপনার ছোট ছেলেটা বারবার খুলে ফেলে এইজন্য। আসলে বাচ্চারা থাকলে এরকম সারাক্ষণ চশমা পড়ে থাকা যায় না। কিন্তু তারপরেও একটু সাবধানে থাকার চেষ্টা করবেন।
আপু এ বিষয়ে দেরি করবেন না। তাহলে আমার মত অবস্থা হয়ে যাবে। দ্রুত ডাক্তারের পরামর্শ নিন। ধন্যবাদ আপনাকে।