You are viewing a single comment's thread from:

RE: দিন দিন চশমার পাওয়ার বেড়েই যাচ্ছে।

in আমার বাংলা ব্লগ4 years ago

এই ছিল আমার আজকের দুঃখের কাহিনী। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে।

এটা কেমন কথা আপু! দুঃখের কাহিনী পড়ে কারো ভালো লাগে নাকি তাই 🤪। বর্তমানে মোবাইল তো জাদুকরের চাইতেও বেশী ম্যাজিক করে রেখেছে আমাদের। আগে কপিল শর্মা দেখতাম শুয়ে শুয়ে , আর এখন ব্যাচেলর পয়েন্ট নাটক 😉। ফোন ছাড়া যেন দম আটকে আসতে নেয়। তবে আপু আপনার উচিত ছিল চশমা দিনে একটু হলেও ব্যবহার করা। ছোট বাচ্চারা তো এমন করবেই। এখন দেখলেন তো আরো বেশি ক্ষতি হয়ে গেল। আশা করি এবার ঠিক মত ইউজ করবেন।
আর সত্যি বলতে মোবাইল নিয়ে আমি নিজেও খুব বিরক্ত আপু। এক থেকে দেড় মাসের মধ্যে হয়তো সব কিছু থেকে নিরুদ্দেশ হয়ে যাব। একটু ব্রেক দরকার বোধ হয়।

Sort:  
 4 years ago 

এখন বুঝতে পারছি যে এভাবে চশমা ছেড়ে দেওয়া ঠিক হয়নি । কষ্ট করে হলে পরা উচিত ছিল। তারই খেসারত দিচ্ছি এখন। কি আর করার দেখি কি হয়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65663.26
ETH 1921.85
USDT 1.00
SBD 0.38