জল রঙের রাতের আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।



আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে জলরঙের একটি আর্ট শেয়ার করবো। জল রঙের আর্ট গুলো আমার কাছে খুবই ভালো লাগে। কারণ এই আর্টগুলো অনেক বেশি কালারফুল হয়। তার জন্য দেখতে সুন্দর লাগে। বিশেষ করে রাতের আর্টগুলোর সৌন্দর্য আরো বেশি। কিন্তু জল রং নিয়ে সবসময় আর্ট করতে বসা হয় না। যাদের ছোট বাচ্চা রয়েছে তারা এই বিষয়টি বুঝতে পারবে। এই আর্টগুলো একবারে বসে শেষ করতে হয়। আর্টের মাঝখানে উঠতে হলে এই আর্ট করে শান্তি পাওয়া যায় না। এজন্য যখনই নিরিবিলি একটু সময় পাই তখনই এ ধরনের আর্টগুলো করার চেষ্টা করি। আজকের রাতের আর্টটি আমার কাছে খুব ভালো লেগেছিলো। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।


GridArt_20240615_151952285.jpg



প্রয়োজনীয় উপকরণ:

সাদা কাগজ
জলরং
তুলি
পানি



প্রথমে সাদা একটি কাগজ নিয়েছি।


IMG20240520113312.jpg


তারপর কাগজের উপরের অংশ লাল কালার রং করেছি।


IMG20240520113517.jpg


লাল কালারের নিচে হলুদ কালারের রং করেছি এবং লালের সঙ্গে ভালো মতো মিশিয়ে দিয়েছি।


IMG20240520113651.jpg


সাদা রং নিয়ে উপরের অংশে ছিটিয়ে দিয়েছি।


IMG20240520113816.jpg


নিচের অংশে কালো রং করেছি এবং বাম পাশে একটি গাছের গোড়া এঁকেছি।


IMG20240520114459.jpg


কালো রং দিয়ে গাছের পাতা এঁকেছি।


IMG20240520114644.jpg


গাছের গোড়ার দিকে কিছু ঘাসের মতো এঁকেছি।


IMG20240520114745.jpg


নিচের ডানপাশে একটি চাঁদ এঁকেছি।


IMG20240520114812.jpg


গাছের পাতা এবং গোড়ার ঘাস গুলোর মধ্যে হলুদ কালারের রং করেছি।


IMG20240520114835.jpg


সবশেষে আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি।


IMG20240520114915.jpg


IMG20240520114942.jpg


এভাবে আমার রাতের আর্ট শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

IMG_1609.webp

Sort:  
 2 years ago 

এটা ঠিক বলেছেন আপু যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা তো এই রং নিয়ে বসতেই পারে না আর্ট করতে। বাচ্চারা খুবই বিরক্ত করবে তাহলে। রাতের সৌন্দর্য খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন আপু। রাতের আর্ট গুলো দেখতে সত্যি অনেক ভালো লাগে।

 2 years ago 

আমার ছোট ছেলের থেকে বড় ছেলে বেশি বিরক্ত করে। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

জলরঙে সাহায্যে সুন্দর একটি রাতের দৃশ্য অঙ্কন করেছেন। দৃশ্যটি দেখতে চমৎকার লাগছে। জলরঙে আঁকা দৃশ্যগুলো ভারি সুন্দর হয়। আপনার অংকন করা দৃশ্যটি খুব সুন্দর হয়েছে। প্রত্যেকটি ধাপ বিস্তারিতভাবে বর্ণনা করে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন আপু জল রঙের আঁকা দৃশ্য গুলো আসলেই সুন্দর হয়। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

জল রং দিয়ে আপনি অনেক সুন্দর ভাবে রাতের দৃশ্য অংকন করেছেন। যেখানে দারুণভাবে একটি গাছের চিত্র ফুটে উঠেছে। এছাড়াও সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত। অনেক অনেক ভালো লাগলো এভাবে আর্ট করতে দেখে।

 2 years ago 

আমার গাছের চিত্রটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জল রঙের রাতের আর্ট বাহ্ দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন। আকাশের রং এবং আকাশের তারা গুলো চমৎকার ফুটে উঠেছে। বেশ ভালো লাগলো আপু আপনার পোস্ট দেখে ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ আমার রাতের আর্টটি দেখার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

প্রতিটা ধাপের আঁকা এবং ফাইনাল লুক দেখে একেবারেই আলাদা মনে হয়নি। অনেকেই দেখেছি আঁকা ছবিকে ফটোশপে কেরামতি করে ছবির আউট লুকই বদলে দেয়৷

আপনার এই অরিজিনালিটিটাই আমার কাছে ভালো লেগেছে। এবং মনেও জায়গা করে নিয়েছে৷

 2 years ago 

আমার মনের কথা বলেছেন আপু। আঁকা ছবির সঙ্গে ফাইনাল আউটপুটের অনেকের মিল থাকে না। আমার কাছে আর্টিফিশিয়াল কোন কিছুই ভালো লাগে না। এজন্য অরিজিনাল ছবি দিয়েছি। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

জল রং দিয়ে চমৎকার সুন্দর করে রাতের আর্ট করেছেন। অনেক সুন্দর হয়েছে আপনার আর্টটি।আকাশে লক্ষ তাঁতার গুলো ভীষণ সুন্দর হয়েছে। ধাপে ধাপে আর্ট পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর আর্ট পদ্ধতি টি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

আমার আর্টের আকাশে তারা গুলো আপনার কাছে বেশি ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

লাল রক্তাক্ত আকাশটা খুবই সুন্দর হয়েছে। দারুন একটা পেইন্টিং শেয়ার করেছেন আপু। সাদা রং ছিটিয়ে দেওয়ার কারণে খুবই সুন্দর লাগছে দেখতে। সবমিলিয়ে চমৎকার একটা পেইন্টিং শেয়ার করেছেন আপু। এত সুন্দর একটি পেন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

সাদা রং গুলো ছিটিয়ে দিয়েছি তারা আঁকার জন্য। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

রাতের ছবি আঁকা সত্যিই বড় কঠিন কাজ। আর সেই কাজটিই আপনি জল রং দিয়ে ভীষণ সুন্দর ফুটিয়ে তুলেছেন। অসাধারণ একটি আর্ট পেন্টিং এর সাক্ষী রইলাম। রাতের আবহ আনতে আপনি যে লাল ও হলুদ রঙের ব্যবহার করেছেন তা সত্যিই বড় প্রাসঙ্গিক করে তুলেছে ছবিটিকে। সব মিলিয়ে খুব দক্ষতার সাথে ছবিটি আঁকলেন।

 2 years ago 

সুন্দরভাবে আর্টটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.078
BTC 66431.72
ETH 1810.96
USDT 1.00
SBD 0.42