কলম দিয়ে ফুলের আর্ট

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।


আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি পেন আর্ট শেয়ার করবো। কলম দিয়ে এই আর্ট গুলো করলে খুব সুন্দর লাগে কিন্তু খুব সাবধানে এই আর্ট গুলো করতে হয়। কারণ কলম দিয়ে করার কারণে একবার ভুল হলে আর মোছার কোন সম্ভাবনা থাকে না। তাছাড়া এই আর্ট গুলো খুব সহজ এবং অল্প সময়ে করা যায় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হয়। যদিও আমি প্রথমে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি। এতে ভুল হলেও ঠিক করা গিয়েছে। তারপরের ডিজাইন কলম দিয়েই করেছি। ফুলের আর্টটি বেশ ভালো লেগেছে আমার কাছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।


IMG_20230416_003500.jpg



প্রয়োজনীয় উপকরণ:

সাদা কাগজ
পেন্সিল
রাবার
কলম



প্রথমে পেন্সিল দিয়ে একটি ডাল ও দুটি পাতা এঁকেছি। তারপর উপরে একটি ফুলের মত এঁকেছি। এখন পাতা দুটি রাবার দিয়ে মুছে ডালটি কলম দিয়ে এঁকে নিয়েছি।


IMG20230227122830.jpgIMG20230227123012.jpg
IMG20230227123118.jpgIMG20230227123256.jpg

তারপর পাতাটি কলম দিয়ে গাঢ় করেছি এবং পাতার ভিতর লম্বা লম্বা দাগ দিয়ে ডিজাইন করেছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ পাতাটির ভিতরে ডিজাইন করেছি। তারপর অপর পাতাটির ভিতরের ডালটি গাঢ় করেছি কলম দিয়ে।


IMG20230227123358.jpgIMG20230227123453.jpg
IMG20230227123549.jpgIMG20230227123715.jpg

একই রকম ভাবে অন্য পাতাটিও ডিজাইন করেছি। তারপর ফুলটিও কলম দিয়ে গাঢ় করেছি এবং ফুলের ভিতর লম্বা লম্বা দাগ দিয়ে ডিজাইন করেছি।


IMG20230227123845.jpgIMG20230227123935.jpg
IMG20230227124047.jpgIMG20230227124310.jpg

এখন ডালটির ভিতর গোল গোল করে ডিজাইন করে বাইরের অংশ কালো রং করে দিয়েছি।


IMG20230227124510.jpg


সবশেষে আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি।


IMG20230227124514.jpg

IMG20230227124609.jpg


এভাবেই আমার ফুলের আর্টটি শেষ হলো। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 3 years ago 

কলম ই অনেক সুন্দর একটি ফুল এবং পাতার চিত্র প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে।
ঠিকই বলেছেন কলম দিয়ে কোন চিত্র প্রস্তুত করার ক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। কেননা একবার একটি এক্সট্রা দাগ পড়ে গেলে সে চেয়ার রিমুভ করা যাবে না।।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আমার পুরো পোষ্টটি দেখার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য। এভাবেই মন্তব্য করে পাশে থাকবেন আশা করি।

 3 years ago 

জি আপু আপনি ঠিক বলেছেন কলম দিয়ে কোন আর্ট করলে সাবধানতা অবলম্বন করতে হয় ,কারণ একবার ভুল হলেই শেষ এগুলো আর মোছার কোন সম্ভাবনা থাকে না। তবে আর্ট গুলো করতে খুবই স্বল্প সময় লাগে তাই খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

এজন্যই কলমে আর্ট গুলো অনেক বেশি সময় লাগে করতে ধন্যবাদ আপু আমার আজকে আর্টটি দেখে সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

ওয়াও অসাধারণ একদম চোখ ধাঁধানো ফুলের আর্ট ৷ অনেক সুন্দর ছিল ফুলের আর্ট. বিশেষ করে পাতার ডিজাইন দারুন ৷ অসংখ্য ধন্যবাদ আপু এমন সুন্দর ফুলের আর্ট শেয়ার করার জন্য ৷

 3 years ago 

কলমের যেকোনো আর্টটি একেবারে চোখ ধাঁধানো হয়। ধন্যবাদ ভাইয়া গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আপনি সবসময়ই দারুন দারুন সব অংকন নিয়ে হাজির হয়ে থাকেন। আজকেও তার ব্যাতিক্রম নয়, ভীষণ সুন্দর একটি অংকন উপহার দিয়েছেন। কলম দিয়ে করার কারণে বেশ সতর্কতার সাথে করতে হয়েছে বোঝাই যাচ্ছে। ধন্যবাদ আপু চমৎকার পোস্টটি ভাগ করে নেয়ার জন্য।

 3 years ago 

আপনি সবসময় আমার আর্ট গুলো দেখেন জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ চমৎকার মন্তব্য করে সব সময় পাশে থাকার জন্য।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন কলম দিয়ে ফুলের আর্ট। আপনার তৈরি ফুলের আর্ট দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে এই সমস্ত আর্ট তৈরি করতে হলে অনেক সময়ের প্রয়োজন হয়। এত সুন্দর একটি আর্ট তৈরি করে আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া কলম দিয়ে আর্ট করতে অনেক সময় লাগে। কারণ খুব সাবধানে আর্ট গুলো করতে হয়। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

বাহ,আপনার ফুলের অঙ্কনটি বেশ সুন্দর হয়েছে ও ইউনিক লেগেছে আমার কাছে।আপনি ঠিক বলেছেন আপু,কলম দিয়ে সাবধানে আর্ট করতে হয় তা নাহলে ভুল হলে আর মোছার সম্ভাবনা থাকে না ।তাই প্রথমে পেন্সিল দিয়ে একে নেওয়াই ভালো।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

প্রথমে পেন্সিল দিয়ে এঁকে নিলে পেন্সিলের দাগগুলো রয়ে যায়। এজন্য দেখতে ভালো লাগে না। তাই একবারেই কলম দিয়ে সাবধানে এঁকেছি। ধন্যবাদ আপনাকে।


This is a manual curation from the @tipu Curation Project.
Also your post was promoted on Twitter by the account josluds

@tipu curate

 3 years ago 

আপু কলম দিয়ে খুব সুন্দর আর্ট করেছেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। ফুল যেমন সুন্দর হয়েছে তেমনি পাতাও খুব সুন্দর হয়েছে। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার এই কলম দিয়ে ফুলের আর্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। অসংখ্য ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 3 years ago 

এটা কিন্তু ঠিক বলেছেন কলম দিয়ে আঁকতে হলে সাবধানতা অবলম্বন করে আঁকতে হবে কারণ এখানে মোছার কোন সুযোগ থাকে না। আর প্রথমে পেন্সিল দিয়ে এঁকে নিলে খুবই ভালো হয়। এখানে মোছার সুযোগ থাকে। আপনি খুবই সুন্দর একটা আর্ট করেছেন ফুলের। যদিও এটি অংকন করতে তেমন সময় লাগেনি মনে হচ্ছে। সাবধানতা অবলম্বন করে সুন্দরভাবে আঁকলে খুব তাড়াতাড়ি আর্টগুলো করা সম্ভব। একেবারে চোখ ধাঁধানো আর্ট ছিল বলতে হচ্ছে।

 3 years ago 

মোছার সুযোগ থাকে না জন্যই সাবধানে অনেক ধীরে ধীরে আর্টটি করতে হয়। এজন্য অনেক সময় লেগে যায়। ধন্যবাদ আপনাকে গঠনমূলক মন্তব্য জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64475.84
ETH 1855.86
USDT 1.00
SBD 0.38