রঙিন কাগজের বুকমার্ক

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে রঙিন কাগজের বুকমার্ক তৈরি শেয়ার করবো। বুকমার্ক তৈরি করতে আমার কাছে খুবই ভালো লাগে। কারণ এই বুকমার্কগুলো খুবই কাজের। বই পড়ার সময় তাড়াহুড়া করে উঠে গেলে এরকম বুকমার্ক দিয়ে রাখলে সহজে সেই পাতা খুঁজে পাওয়া যায়। আবার অনেকে বই পড়ার সময় বইয়ের পাতা ভাঁজ করে রাখে। এতে বইয়ের পাতাগুলো নষ্ট হয়ে যায়। তখন এরকম একটি বুকমার্ক দিয়ে রাখলে বইয়ের পাতা নষ্ট করার দরকার হয় না। আজকে বুকমার্ক তৈরি করার সময় ছোট ছেলে এবং বড় ছেলে এসে হাজির। আমি হলুদ কালারের একটি বুকমার্ক তৈরি করেছিলাম। কিন্তু ছোট ছেলের পছন্দ সবুজ কালারের। তাই তাকে একটি সবুজ কালারের বানিয়ে দিতে হয়েছে। কিছুক্ষণ পর বড় ছেলে এসেছে তার পছন্দের কালার লাল নিয়ে। তাকেও লাল কালার একটা বানিয়ে দিয়েছি। তিনটি কালারের বুকমার্কই খুব সুন্দর লাগছিলো দেখতে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।


IMG20240219191547.jpg



প্রয়োজনীয় উপকরণ:

  • রঙিন কাগজ
  • কলম


প্রথমে চারকোনা একটি কাগজ নিয়েছি তারপর কাগজটি বামদিকে কোনাকুনি ভাঁজ করেছি।


IMG20240219185717_BURST000_COVER.jpgIMG20240219185731.jpg

ভাঁজ খুলে কাগজটি ডানদিকে কোনাকুনি ভাঁজ করেছি। আবারো ভাঁজ খুলে নিচের দিক থেকে অর্ধেক করে ভাঁজ করেছি।


IMG20240219185753.jpgIMG20240219185819.jpg

আবারো ভাঁজ খুলে নিচের দিক থেকে অল্প করে ভাঁজ করেছি। তারপর উপর থেকে নিচের দিকে ভাঁজ করেছি।


IMG20240219185831.jpgIMG20240219185921.jpg

এখন কাগজটি দুই কোনা থেকে ভাঁজ করে দিয়েছি।


IMG20240219185936.jpgIMG20240219185954.jpg

তারপর দুই কোনা ভেতরের দিকে গুঁজে দিয়েছি। কাগজটি উল্টিয়ে নিচের কোনা ভাঁজ করে দিয়েছি।


IMG20240219190011.jpgIMG20240219190035.jpg

নিচের কোনার অংশ ভেতরের দিকে গুজে দিয়েছি। এখন একটি কলম দিয়ে উপরের কিছু দাগ দিয়ে ডায়মন্ডের মতো বানিয়েছি।


IMG20240219190045.jpgIMG20240219190448.jpg

IMG20240219190509.jpg


IMG20240219191141.jpg


IMG20240219191524.jpg


এভাবে আমার রঙিন কাগজের ডায়মন্ড তৈরি হয়ে গেলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

ডায়মন্ড শেপের বুকমার্ক গুলো খুবই সুন্দর হয়েছে আপু। আপনার ছেলেদের পছন্দের কালারের বুকমার্ক তৈরি করেছেন। প্রত্যেকটা বুকমার্ক ভীষণ সুন্দর হয়েছে। ভালো লাগলো এটা দেখে। খুব সুন্দর ভাবে বুকমার্ক তৈরির প্রত্যেকটা ধাপ উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু।

 2 years ago 

ছেলেদের পছন্দের কালার না বানালে তারা মন খারাপ করে। এজন্য সবসময় ওদের পছন্দ মতই বানাতে হয়। ধন্যবাদ মন্তব্যের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

রঙিন কাগজের বুকমার্ক তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে আপু। কাগজের ভাঁজে ভাঁজে কিভাবে চমৎকার বুকমার্ক তৈরি করতে হয় সেটা আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

বুকমার্ক তৈরির ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 2 years ago 

দেখছি আপনি বুকমার্ক তৈরিতে অনেক দক্ষ। কারন আপনার প্রতিটি বুক মার্কই আমি দেখেছি আর যেন দিন দিন আরো ইউনিক বুক মার্ক আপনি তৈরি করে উপস্থাপন করছেন।এত সুন্দর ইউনিক বুকমার্ক তৈরি করে আমাদের সামনে উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

বিভিন্ন ধরনের বুকমার্ক তৈরি করি তার জন্য এখন সহজে বুকমার্ক তৈরি করতে পারি। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে এভাবে কোনো কিছু তৈরি করলে আমার কাছে দেখতে অনেক সুন্দর লাগে। আজ আপনি অনেক সুন্দর করে বুকমার্ক তৈরি করেছেন। আপনার তৈরি করা বুকমার্ক একেবারে দারুন লাগছে। উপরের অংশে কলম দিয়ে ডিজাইন করার কারণে আরো বেশি ভালো লাগছে দেখতে। যারা প্রতিনিয়ত বই পড়ে থাকে তাদের জন্য এগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ। বুকমার্ক তিনটা সত্যি খুব সুন্দর লাগছে। আপনার ছেলেরা নিশ্চয়ই অনেক খুশি হয়েছে পেয়ে।

 2 years ago 

ঠিক বলেছেন আপুর রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করলে দেখতে খুবই ভালো লাগে। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

রঙিন কাগজের বুকমার্ক তৈরি করার খুবই সুন্দর পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। রঙিন কাগজ দিয়ে এই ধরনের জিনিস তৈরি করা আসলেই অনেক কঠিন একটা কাজ। বাজার থেকে না চিনে এমন জিনিস নিজে তৈরি করে ব্যবহার করাই ভালো।

 2 years ago 

বুকমার্ক যে বাজারে কিনতে পাওয়া যায় জানা ছিল না। ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

রঙিন কাগজের বুকমার্ক খুবই সুন্দর হয়েছে। দেখতে পেয়ে ভালো লাগলো। আপনার ধাপগুলো দেখে শিখে নিলাম আমিও পরবর্তী তৈরি করব।

 2 years ago 

আমার বুকমার্ক তৈরি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার তৈরি করা বুকমার্ক দেখতে তো বেশ কিউট লাগছে। বিশেষ করে এরকম বুকমার্ক গুলো অনেক সুন্দর লাগে। এই বুকমার্ক আপনি অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। ওই বুকমার্ক গুলো আমার তো খুবই পছন্দ হয়েছে। দক্ষতার সাথে যদি বুকমার্ক গুলো তৈরি করা হয় তাহলে অনেক সুন্দর লাগে। সত্যি আপনার প্রশংসা করা লাগছে এই বুকমার্ক দেখে।

 2 years ago 

যেকোনো ধরনের বুকমার্ক তৈরি করলে দেখতে খুব কিউট লাগে। ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আপু আপনি দেখছি রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর বুকমার্ক তৈরি করেছেন। সত্যি এটি কিন্তু দেখতে অসাধারণ লাগছে। রঙিন কাগজ দিয়ে এত সুন্দর করে বুক মার্ক তৈরি করে আমাদের মাঝে খুব সুন্দরভাবে শেয়ার করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া আমার বুকমার্ক তৈরি দেখার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 61363.96
ETH 1697.71
USDT 1.00
SBD 0.38