চিংড়ি দিয়ে সবুজ শাকের রেসিপি
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে চিংড়ি দিয়ে সবুজ শাকের রেসিপি শেয়ার করবো। সবুজ শাক আমাদের জন্য খুবই উপকারী। সবুজ শাক কেন যে কোন শাকই খুব পুষ্টিগুণ সম্পন্ন হয়। যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তাদের জন্য নিয়মিত সবুজ শাক খাওয়া খুব জরুরী। এতে কোষ্ঠকাঠিন্য দূর হয়। তাছাড়া হৃদরোগ, উচ্চ রক্তচাপ এবং ক্যান্সার প্রতিরোধ করে। ভিটামিন যুক্ত সবুজ শাকে রয়েছে ভিটামিনের ভান্ডার। এজন্য আমাদের উচিত নিয়মিত সবুজ শাক খাওয়া। যে কোন শাক এমনিতে খেতে আমার কাছে তেমন একটা ভালো লাগে না। এজন্য আমি সবসময় চেষ্টা করি যে শাকের মধ্যে ছোট চিংড়ি গুলো দেয়ার। ছোট চিংড়িগুলো দিয়ে শাক রান্না করলে খেতে আরও বেশি সুস্বাদু হয়। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে।
চিংড়ি--১/২কাপ
পিঁয়াজ--৩টি
কাঁচামরিচ--৪টি
রসুন কুচি--১/২টি
লবণ--পরিমাণমতো
সরিষার তেল--পরিমাণমতো
প্রথমে শাকগুলোকে ভালোমতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে তার মধ্যে শাকগুলো দিয়ে দিয়েছি। তারপর পরিমাণমতো লবণ দিয়ে দিয়েছি।
তারপর কাঁচামরিচ এবং পিঁয়াজ কুচি দিয়ে দিয়ে চুলা অন করে দিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে শাকগুলো কমে আসলে শাকগুলো ভালো মতো নেড়েচেড়ে পিঁয়াজ এবং লবণের সঙ্গে মিশিয়ে নিয়েছি।
ঢাকনা দিয়ে আবারো কিছুক্ষণ রান্নার পর শাকগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর পানি শুকিয়ে চুলা বন্ধ করে দিয়েছি।
এখন চুলায় আরেকটি ফ্রাইপ্যান বসিয়ে তার মধ্যে পরিমাণমতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে পিঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে একটু নেড়েচেড়ে নিয়েছি। তারপর চিংড়িগুলো দিয়ে দিয়েছি।
চিংড়ি গুলো ভালোমতো ভেঁজে নিয়ে সিদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে দিয়েছি। শাকগুলো চিংড়ির সঙ্গে আরও কিছুক্ষণ ভেঁজে চুলা বন্ধ করে দিয়েছি।
এখন একটি বাটিতে পরিবেশনের জন্য উঠিয়ে নিয়েছি। এভাবে আমার সবুজ শাকের রেসিপি তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের সকলের ভাল লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photographer | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
জি আপু সবুজ শাকসবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। কোষ্ঠকাঠিন্য রোগের জন্য এই শাক সবচেয়ে বেশি উপকারী। আমার কাছে শাক রান্না থেকেও ভাজি করলে খেতে বেশি ভালো লাগে আপু। আর সাথে যদি চিংড়ি মাছ হয় তাহলে তো কথাই নেই। আমি ও মাঝে মাঝে শাক ভাজির সাথে চিংড়ি মাছ দিই খেতে খুবই ভালো লাগে।
ঠিক বলেছেন আপু কোষ্ঠকাঠিন্যর রোগের জন্য সবুজ শাক খুবই উপকারি। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
ঠিকই বলেছেন আপু এই সবুজ শাকে আসলেই রয়েছে পুষ্টির ভান্ডার। আর এ শাক সত্যিই কোষ্ঠকাঠিন্য অনেকটাই দূর করে। আম্মা বেশ কিছুদিন ধরে আল্লাহর রহমতে ভালোই আছে। আমরা ইদানিং এত বেশী পরিমাণ এই সবুজ শাকটা খাচ্ছি তার কোন শেষ নেই। আর এ শাক খেতে ভালোই লাগে অন্যান্য শাকের তুলনায় ।চিংড়ি মাছ দেওয়ার কারনে আপনার শাকটা খেতে নিশ্চয়ই আরো ভালো লেগেছিল।
এই শাক আমি আম্মা আসলেই রান্না করেছিলাম। তাছাড়া এমনিতে তেমন একটা খাওয়া হয় না। ভালই লেগেছিল চিংড়ি দিয়ে রান্না করার কারণে। ধন্যবাদ আপনাকে।
চিংড়ি দিয়ে যেকোন শাক রান্না করে বা ভাজি করে খেতে আমার খুব ভালো লাগে । আপনার রেসিপি টা দেখেই বোঝা যাচ্ছে এটা খেতে খুবই সুস্বাদু হয়েছে। রেসিপিটা দেখে একটু টেস্ট করতে ইচ্ছা করছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
জ্বী আপু চিংড়ি দিয়ে রান্না করার কারণে খেতে অনেক সুস্বাদু হয়েছিল। যেকোনার শাকে চিংড়ি দিলে স্বাদ অনেক বেড়ে যায়। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
সবুজ শাকসবজি খাওয়া শরীরের জন্য খুবই উপকারী। আপনি সবুজ শাক রান্না করলেন,চিংড়ি মাছ দিয়ে রান্না করাতে আরো বেশী মজার হয়েছে। এভাবে রান্না করলে খেতে ভীষণ মজার হয়।ধন্যবাদ আপু রেসিপিটি শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু এই সবুজ শাকসবজিগুলো খাওয়া আমাদের শরীরের জন্য উপকারী। এ জন্য মাঝে মাঝে খাওয়ার চেষ্টা করি। ধন্যবাদ আপনাকে।
আপু ঠিকই বলেছেন সবুজ শাকসবজি পুষ্টিগুনে ভরপুর। আর তাই আমরাও চেষ্টা করি প্রতিদিন খাবারের তালিকায় শাক-সবজি রাখার জন্য। তবে আপনার মত চিংড়ি দিয়ে সবুজ শাকের রেসিপি কখনো খাওয়া হয়নি। চিংড়ি মাছ হয়তোবা ভুনা করে কিংবা আলু দিয়ে খাওয়া হয়েছে। সবুজ শাকের সাথেও যে চিংড়ি মাছের রেসিপি হয় তা আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পেলাম। তাই আপনার তৈরি এই রেসিপিটা আমার কাছে একদম নতুন মনে হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ আপু, নতুন একটি রেসিপি শিখিয়ে দেয়ার জন্য।
খুব ভালো করেন ভাইয়া নিয়মিত সবুজ শাক-সবজি খেয়ে। এতে শরীরের অনেক রোগ দূর হয়ে যায়। ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।
আপু তো দেখছি সবুজ শাক দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে বেশ সুন্দর করে একটি রেসিপি করেছেন। আসলে সবুজ শাক কিন্তু আমাদের দেহের জন্য বেশ ভালো। তাই আমাদের প্রতিদিন রেসিপিতে একটি শাক রাখা প্রয়োজন। দেখেই মনে হচ্ছে রেসিপিটি বেশ স্বাদের ছিল।
প্রতিদিন তো আর শাক খাওয়া হয় না, কিন্তু মাঝে মাঝে খাওয়ার চেষ্টা করি। ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।
সকালের নাস্তায় এমন চিংড়ি দিয়ে গরম শাক ভাজি এবং গরম রুটি খেতে কি যে মজা মাঝে মাঝে খাওয়া হয়। আপনার প্রস্তুত করার শাক ভাজি রেসিপিটি দেখে মনে হয়ে গেল।।
এই সবুজ সবগুলো যেমন পুষ্টিকর তেমন খেতে সুস্বাদু।।
অনেক সুন্দর ভাবে রেসিপি প্রস্তুত করে ফটোগ্রাফির মাধ্যমে উপস্থাপনা করেছেন দেখেই বোঝা যাচ্ছে খেতে খুব মজা হবে।।
রুটি দিয়ে অবশ্য কখনো শাক খাওয়া হয়নি জানিনা কেমন লাগে। ভাতের সঙ্গে খেতে তো খুবই ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া আপনাকে।
যেকোনো শাক আমার খেতে খুব ভালো লাগে। শাক আমার খুবই প্রিয় তরকারি। যদিও শাকের মধ্যে অন্য কোন কিছু দিলে আমি খেতে পারি না। তবে আপনি শাকের মধ্যে চিংড়ি দিয়ে রান্না করেছেন। আপনার তৈরি রেসিপি টা দেখতে খুব সুন্দর লাগছে। খেতেও যে সুস্বাদু হয়েছে তা দেখে বোঝা যাচ্ছে। এত সুন্দর একটা রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
শাক খেতে আমার কাছে খুব একটা ভালো লাগে না। কিন্তু চিংড়ি দিয়ে এভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।
চিংড়ি দিয়ে সবুজ শাকের রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে খুবি খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপি পরিবেশন দেখে শিখতে পারলাম।
আমার রেসিপি পরিবেশন দেখে আপনি শিখতে পেরেছেন জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে।