মজাদার খাবারের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।



আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে মজাদার কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করবো। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে অনেক ধরনের খাবার খাওয়া হয়। দেখা যায় একই রেস্টুরেন্টে বেশ কয়েকবার গিয়ে খাওয়া হয়। তখন আর সেই সুন্দর মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না। কিন্তু ফটোগ্রাফি করে রাখি যাতে পরবর্তীতে খাবার দেখিয়ে আপনাদেরকে লোভ লাগিয়ে দিতে পারি। যেমন আপনারা সুন্দর সুন্দর খাবারের ফটোগ্রাফি করে আমাদেরকে লোভ লাগিয়ে দেন। আজকে যে খাবারগুলো ফটোগ্রাফি করেছি বেশিরভাগই ফাস্টফুড আইটেমের খাবার। বাচ্চাদের পছন্দের খাবারই বেশি। বাইরে গেলে বাচ্চাদের পছন্দের খাবারই সবসময় খাওয়া হয়। যাই হোক আশা করি ফটোগ্রাফি গুলো দেখে আপনাদের ভালো লাগবে।


IMG_1641.jpeg


IMG_1550.jpeg


উপরে দেখতে পাচ্ছেন একটি পিজ্জার ফটোগ্রাফি। এই পিজ্জাটি বাসায় অর্ডার করে নিয়ে এসেছিলাম কোন একটি রেস্টুরেন্টে থেকে। রেস্টুরেন্টটিতে ডিসকাউন্ট দিয়েছিল তখন পিজ্জাটি অর্ডার করেছিলাম। প্রথমে ভেবেছিলাম ডিসকাউন্টের পিজ্জা হয়তো ভালো হবে না। কিন্তু দেখলাম যে না তারা রেগুলার সময় যে পিজ্জা দেয় ডিস্কাউন্টেও সেগুলোই দিয়েছে। অনেক সময় দেখা যায় ডিসকাউন্ট দিয়ে খাবারের মান খুবই খারাপ করে ফেলে। তাছাড়া পিজ্জা রেস্টুরেন্টে বসে খেতেই বেশি ভালো লাগে। বাসায় নিয়ে আসলে ঠান্ডা হয়ে যায় এবং খেতেও এত মজা লাগে না। আইসক্রিমটি বাটার স্কচ। এই আইসক্রিমটা আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল বাসায়। খুবই মজাদার ছিল এই আইসক্রিমটি। তাই ছবি তুলে রেখেছিলাম।


IMG_1593.jpeg


IMG_1595.jpeg


এখানে কয়েকটি রেস্টুরেন্টের চিকেন ফ্রাই এবং ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে। বাইরে খাওয়ার কথা বললে বাচ্চাদের মাথায় প্রথম আসেন চিকেন ফ্রাই এর কথা। বাচ্চাদের পছন্দ মত খাবার না খেলে তারা আবার মন খারাপ করে। তারা পরে ঠিকই খায় কিন্তু প্রথমে যে মন খারাপ করে তা দেখতে ভালো লাগে না। এজন্য ওদের পছন্দের চিকেন ফ্রাই সবসময় খাওয়া হয়। আমারও অবশ্য চিকেন ফ্রাই খেতে ভালোই লাগে। বাচ্চাদের নাম দিয়ে আমিও মাঝেমধ্যে চিকেন ফ্রাই খেতে চলে যাই।


IMG_1598.jpeg


IMG_1599.jpeg


উপরের খাবারটি ফ্রাইড রাইস। রাইসটি দেখে খুবই সাদামাটা মনে হয়। কিন্তু খেতে খুবই মজাদার। প্রথম যখন আমি খেয়েছিলাম তখন আমার কাছে দেখে খুবই খারাপ লেগেছিল। কিন্তু মুখে দেওয়ার পর ধারণাই চেঞ্জ হয়ে গিয়েছে। এত মজাদার ছিল ফ্রাইড রাইসগুলো। আর নিচের খাবার গুলো দেখে হয়তো অনেকেই চিনে ফেলেছেন। এই খাবারগুলো এর আগেও বেশ কয়েকবার শেয়ার হয়েছে এই ব্লগে। এই খাবার গুলো এই ব্লগের এডমিন মডারেটর ভাইয়াদের সঙ্গে যেদিন দেখা করতে গিয়েছিলাম সেদিন তারা খাইয়েছিল। এত পরিমাণে খাবার খাইয়েছিল যে আমি শেষ করতে পারিনি। কিন্তু খাবার গুলো খুবই মজাদার ছিল।


IMG_1719.jpeg


IMG_1721.jpeg


এই ছিল আমার মজাদার কিছু খাবারের ফটোগ্রাফি। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।



ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 last year 

এত এত খাবারের ফটোগ্রাফি দেখে তো লোভ লেগে গেল আপু। আপনার ক্যাপচার করার প্রত্যেকটা খাবারের ফটোগ্রাফি ভীষণ সুন্দর হয়েছে। এটা ঠিক বলেছেন অনেক সময় ডিসকাউন্ট দিয়ে তারা খাবারের মান কমিয়ে ফেলে। তবে ডিসকাউন্টে ভালো একটা পিজ্জা খেতে পারলেন শুনে ভালো লাগলো। ফ্রাইড চিকেনটা আমারও খুব পছন্দের। আপনাকে ধন্যবাদ আপু লোভনীয় এই খাবারের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

আমার তোলা প্রতিটি ফটোগ্রাফি আপনার কাছে সুন্দর লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 last year 

IMG_3334.png

IMG_3333.png

IMG_3332.png

IMG_3331.png

 last year 

অত্যন্ত সুস্বাদু এবং লোভনীয় খাবারের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। একই সাথে প্রত্যেকটি খাবারের সুন্দর সুন্দর বর্ণনা আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। খুবই ভালো লাগলো আমার আপনার আজকের খাবারের ফটোগ্রাফি পোস্টটি পড়ে।

 last year 

আমার খাবারের ফটোগ্রাফি গুলো আপনার কাছে লোভনীয় লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 last year 

সকাল সকাল এমন লোভনীয় খাবারের ফটোগ্রাফি গুলো দেখে লোভ সামলানো মুশকিল। আপনার প্রতিটি খাবার অনেক লোভনীয় ছিল। বিশেষ করে বাচ্চাদের চিকেন ফ্রাই অনেক পছন্দের। ধন্যবাদ আপনাকে সুস্বাদু কিছু খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ঠিক বলেছেন এরকম লোভনীয় খাবার দেখলে লোভ সামলানো যায় না। যাই হোক ধন্যবাদ আপনাকে।

 last year 

অনেকগুলো লোভনীয় খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার এই লোভনীয় খাবার গুলো দেখে চোখ ফেরানো বেশ কঠিন। এই সমস্ত খাবার গুলোর মধ্যে চিকেন ফ্রাইটা আমি সবচেয়ে বেশি পছন্দ করে থাকি। দেখলে যেন খেতে ইচ্ছে করে।

 last year 

ঠিক বলেছেন আপু এরকম লোভনীয় খাবার দেখলে চোখ ফেরানো মুশকিল। যাই হোক ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপু বেশ লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন।ভিন্ন ভিন্ন খাবারের ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লাগে । আপনার তোলা প্রতিটি খাবারের ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে । কারণ প্রতিটি খাবার লোভনীয় ছিল অনেক বেশি।শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

ভিন্ন ভিন্ন খাবারের ফটোগ্রাফি দেখতে আমার কাছেও ভালো লাগে। ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।

 last year 

আপনি দেখছি মজাদার সব ফাস্টফুড শেয়ার করেছেন । আসলে ফাস্টফুড আমাদের জন্য এত উপকারী না । তবে মাঝে মাঝে ফাস্ট ফুড খেতে ভালই লাগে । ফ্রেন্ডস ফ্রাই খেলে আসলে আমার গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে যায় । তাই চেষ্টা করি এভয়েড করার জন্য । তবে আপনাকে ধন্যবাদ চমৎকার সব ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য ।

 last year 

ফাস্টফুড বেশি খাওয়া হয় এজন্য ফাস্ট ফুড শেয়ার করেছি। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 last year 

খাবারের ফটোগ্রাফি করার কথাটা আমার খুব একটা খেয়াল থাকে না। খাবার সামনে আসলে আগে মাথায় আসে আগে ঐটা খাওয়ার কথা। বেশ দারুণ লাগল আপনার খাবারের ফটোগ্রাফি গুলো আপু। পিৎজা টা বেশ লাগছে। প্রায় সব খাবারের ফটোগ্রাফি আপনি বাইরে থেকে করেছেন।

 last year 

আমিও মাঝেমধ্যে খাবার দেখলে ফটোগ্রাফি করার কথা ভুলেযাই। যাই হোক ভাইয়া ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 59518.74
ETH 1569.91
USDT 1.00
SBD 0.42