বুকিং দিয়ে দিলাম টিকিট, বাংলাদেশে যাওয়ার প্রস্তুতি

in আমার বাংলা ব্লগlast year
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।

IMG_8082.jpeg

অবশেষে বাংলাদেশে যাওয়ার জন্য টিকিট বুকিং দিয়ে ফাইনাল করে ফেললাম বাংলাদেশ বিমান।প্রায় তিন বছর হয়ে গিয়েছে এরমধ্যে আর বাংলাদেশে যাওয়া হয়নি। গত বছর আমার ছোট ভাসুরের ফ্যামিলি সহ সকলেই ঘুরে এসেছেন বাংলাদেশ থেকে। কিন্তু আমাদের রেস্টুরেন্টে একটু ঝামেলার কারণে যাওয়া হয়নি।তাই এ বছর প্ল্যান করে ফেললাম বাংলাদেশে যাব, আর বাচ্চারাও খুবই এক্সাইটেড তারাও যেতে চাচ্ছে।লাস্টটাইম যখন গিয়েছিলাম তখন শীতের সিজন ছিল। এর আগে যতবার গিয়েছি ততবারই গরমের সময় গিয়েছি, আর প্রচন্ড গরম সহ্য করার মত ছিল না। জানি না এবার কি হবে? এবারও শুনছি অনেক গরম শুরু হয়ে গিয়েছে বাংলাদেশে। আর বাংলাদেশে যেতে হলে জুলাই মাসেই যেতে হবে কারণ জুলাই মাসে সবচেয়ে বড় ছুটি থাকে, প্রায় 6 সপ্তাহের জন্য স্কুল বন্ধ থাকে। এছাড়া অন্যান্য সময় গেলে তখন এত দীর্ঘ সময়ের জন্য স্কুল বন্ধ পাওয়া যাবেনা। তাই সকলে এসময়ই প্লান করে বিভিন্ন দেশে ছুটি কাটানোর জন্য।আর এ সময় অন্যান্য সময় থেকে টিকিটের দাম থাকে চড়া, কিন্তু কি আর করা? যেতে তো হবেই।

IMG_8083.jpeg

কিনে ফেললাম লাগেজ।

আটটি লাগেজ কিনে ফেললাম। আরও বাকি রয়েছে চারটি হ্যান্ড লাগেজ। যেহেতু আমরা মানুষ চারজন তাই প্রত্যেকেই চল্লিশ কেজি করে মালামাল নিতে পারব।এক একটি লাগেজ ২০ কেজির উপরে অ্যালাও না, এ কারণেই বড় সাইজের লাগেজ লাগে মোট ৮ টি। টিকিটের মত লাগেজের প্রাইজও আকাশ ছোঁয়া।ছোট বড় সকল সাইজের লাগেজের মোট মূল্য হবে বাংলাদেশী টাকার প্রায় ৮০ থেকে ৮৫ হাজার টাকার মত।আর টিকেটে লেগেছে বাংলাদেশী টাকার প্রায় ৮ লাখ টাকার উপরে। তাহলে চিন্তা করুন লাগেজ আর টিকেটে যদি এত টাকা লাগে,এরপর তো রয়েছে সকলের জন্য কেনাকাটা, এরপর বিভিন্ন জায়গায় ঘোরাফেরা তার খরচ।বাংলাদেশে যাওয়ার কথা মুখে আনলেই বেহিসাবি খরচ শুরু হয়ে যায়।আগে টিকিটের টাকা অনেক কম ছিল। কিন্তু বর্তমানে খুব বেশি বেড়ে গিয়েছে।এছাড়া হলিডে ছাড়া অন্যান্য সময় গেলে অবশ্য দাম কিছুটা কমে পাওয়া যায়।কিন্তু তখন তো আর যাওয়া সম্ভব নয়।যাইহোক যেতে তো হবেই। অনেকদিন যাওয়া হয় না, মন টানে সব সময় যাওয়ার জন্য।

জানিনা এই দুই তিন মাসের মধ্যে বাংলাদেশের অবস্থা কেমন থাকবে? মাঝে তো খুবই খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে বাংলাদেশ। এরপরও আরো একটি বাধা রয়েছে যাওয়ার। কারণ আপনারা অনেকেই জানেন আমার গল ব্লাডারে স্টোন রয়েছে। আর এটি অপারেশনের ডেটও দিয়েছে সামনে মাসের ৮ তারিখে। সবকিছু যদি ঠিকঠাক হয় তাহলে অপারেশন করে ফেলবে। আজকে আমার আল্ট্রাসাউন্ড স্ক্যান ও সিটিস্ক্যান এই দুটি স্ক্যান ছিল। জানিনা রিপোর্ট কি হবে? এর ওপর অনেকটা ডিপেন্ড করে বাংলাদেশে যাওয়া। যেতে না পারলে টিকিটের অনেকগুলো টাকা নষ্ট হয়ে যাবে।যাইহোক সকলেই আমাদের জন্য দোয়া করবেন যেন সবকিছু ঠিকঠাক মত হয়ে যায়, আমরা যেন ঠিকমত বাংলাদেশে যেতে পারি।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

অনেক দোয়া করি আপু আপনার সব কিছু ঠিক থেকে আপনি বাংলাদেশে এসে ঘুরে যান।তিন বছর পর আসতে চাইছেন দেশে।আল্লাহ আপনার ইচ্ছা পূরণ করুন,আমিন।দেশে আসা মানেই নানা রকমের খরচ।এরপরেও আসতে হয়।বাবা নেই,মা কে তো দেখে মনটাকে শান্ত করতে হবে।পরিবারের সবাই মিলে সুন্দর জার্নি হবে এমনটাই দোয়া রইলো আপু।

 last year 

বাংলাদেশে আসবেন শুনে বেশ ভালো লাগছিলো। কিন্তু অপারেশনের কথা শুনেই মনটা খারাপ হয়ে গেলো। আশাকরি সবকিছু ভালো হবে।সুস্থ্য দেহে বাংলাদেশে আসতে পারবেন।অনেক অনেক দোয়া ও শুভ কামনা আপনার জন্য।

 last year 

আজকে আমার আল্ট্রাসাউন্ড স্ক্যান ও সিটিস্ক্যান এই দুটি স্ক্যান ছিল। জানিনা রিপোর্ট কি হবে? এর ওপর অনেকটা ডিপেন্ড করে বাংলাদেশে যাওয়া।

আশা করি রিপোর্ট ভালো হবে এবং আপনাদের বাংলাদেশে আসা হবে। তবে এয়ার টিকেটের দাম আসলেই অনেক বেশি। তাছাড়া জুলাই মাসে তো প্রচন্ড গরম বাংলাদেশে। তবুও কিছু করার নেই। বাংলাদেশে এসে কিছুদিন থেকে গেলে সবারই খুব ভালো লাগবে। আপনার পুরো পরিবারের জন্য অনেক অনেক দোয়া রইলো আপু।

 last year 

সোনার দেশ ,বাংলাদেশে আপনাকে সুসাগত জানাই আপু।আপনাকে নিমন্ত্রণ জানাচ্ছি উত্তরবঙ্গের রংপুরে।দোয়া করছি পরিবার নিয়ে যেনো সঠিক ভাবে বাংলাদেশে আসতে পারেন।সর্বোপরি আপনার,দেশে আসার কথা শুনে ভীষন ভালো লাগলো আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 61630.55
ETH 1720.69
USDT 1.00
SBD 0.39