রেনডম কিছু ফটোগ্রাফি
বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।
দেখতে দেখতে প্রায় ১৪-১৫ দিন পর স্কুল খুললো।আবার শুরু হয়ে গেল স্কুল থেকে আনা নেওয়ার ব্যস্ততা।অবশ্য ছোট মেয়ের স্কুল ট্যাক্সি রয়েছে, শুধু বড় মেয়েকে আনা নেয়া করতে হয়। ওর বাবা আনা নেওয়ার কাজটি করে থাকে।বাসা থেকে স্কুলে গাড়িতে যেতে তিন চার মিনিট সময় লাগে।মেয়ে চায় তার বান্ধবীর সাথে হেঁটে বাসায় আসতে।হেঁটে আসলে প্রায় ১৫ থেকে ২০ মিনিট সময় লাগে।তার বাবা চায়না মেয়ে হেঁটে আসুক।আমাদের এখানে এখন চমৎকার ওয়েদার, তাপমাত্রা ০৮ থেকে ১৭ ডিগ্রি এর মধ্যে রয়েছে।এই ওয়েদারে ঘুরে বেড়াতে খুবই ভালো লাগে। কিন্তু স্কুল খোলা, যাওয়াতো সম্ভব হচ্ছে না।শনি ও রবিবার স্কুল বন্ধ থাকে, কিন্তু শনি ও রবিবার তাদেরকে মসজিদে যেতে হয় এরাবিক লেসনের জন্য।যাই হোক এখন চলে যাচ্ছি মূল পর্বে।আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি রেনডম কিছু ফটোগ্রাফি নিয়ে। আজকে যখন ছোট মেয়েকে স্কুলে যাওয়ার জন্য গাড়িতে তুলে দিয়েছিলাম তখন রাস্তার পাশ থেকে কিছু ফটোগ্রাফি নিয়েছিলাম, আর কিছু ফটোগ্রাফি করেছি আমার বাগান থেকে। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।
উপরের ফটোগ্রাফিগুলো রাস্তার রোদ্দৌজ্জ্বল সকালের। ফটোগুলো দেখতে বেশ ভালই লাগছে।আমি সবসময় রাস্তার ফটোগ্রাফি গুলো নিতে পছন্দ করি কারণ এ দেশের রাস্তায় ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর হয় দেখতে।
রাস্তার উপরে পাখি পেয়ে গেলাম।পাখিটির ফটো দুটি নিয়ে নিলাম।
নাম না জানা চমৎকার পার্পল কালারের এই ফুলটি ফুটে রয়েছে রাস্তার পাশে।
এবার চলে এলাম আমার বাগানে। এই গাঁদা ফুলগুলো নতুন কিনে আনা হয়েছে বাগানে লাগানোর জন্য। আমি আগে ভাবতাম এই গাঁদা ফুলগুলো শুধু বাংলাদেশে বেশি পাওয়া যায়। কিন্তু এখন দেখি ইংল্যান্ডেও রয়েছে এই ফুলগুলো।এদেশে এই ফুলগুলো খুবই এক্সপেন্সিভ হয়।
আরও কিনে আনা হয়েছে জেরানিয়াম ফুল। এই ফুলের চারাগুলোও প্রতিবছর কিনে আনা হয়।
এটি গোলাপী রঙের জেরানিয়াম ফুল।অনেকগুলো কালারের হয় এই ফুলগুলো।
এটি আপেল গাছ, কত ফুল ধরেছে দেখুন।
উপরে দেখুন তিনটি আপেল গাছের চারা। দুটিতে ফুল এসেছে। চারা গুলো হাজব্যান্ড এনেছে বাংলাদেশে নেওয়ার জন্য। জানিনা বাংলাদেশে আপেল ধরবে কিনা?
| Photographer | @tangera |
|---|---|
| Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[
আপনি প্রতিটি ফটোগ্ৰাফি দেখে বরাবরের মতো মুগ্ধ হয়ে গেলাম। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, বিশেষ করে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে জেরানিয়াম ফুলের ফটোগ্রাফিটি। এছাড়াও বাকি ফটোগ্ৰাফি গুলো বেশ দারুন হয়েছে আপু ধন্যবাদ আপনাকে এতো সুন্দর সুন্দর ফটোগ্ৰাফি আমাদের মাঝে ভাগ করে নেওয়ার জন্য।
১৪/১৫ দিন পর স্কুল খুলে গেলো মেয়েদের।আবার ব্যস্ততা শুরু।আপনি ছোট মেয়েকে স্কুলের গাড়িতে তুলে দিতে গিয়ে রাস্তার পাশের কিছু চমৎকার ফটোগ্রাফি করে নিয়েছেন আপু যা দেখতে ভীষণ ভালো লাগলো।আর আপনার বাগানের গাঁদা ফুল গুলো দেখে সত্যি ই অবাক হলাম।বাইরের দেশে ও গাঁদা ফুল ফোটে এই প্রথম মনে হয় দেখতে পেলাম আমি।আর আপনার আপেল গাছের এতো ফুল ফুটেছে দেখে চমৎকার লাগলো।ভাইয়া কিছু আপেলের চারা এনেছে বাংলাদেশে আনবে বলে।তবে এদেশে আনার পর আপেল হয় কিনা তা আমার ও প্রশ্ন মনে।
আপনার ফটোগ্রাফি পোস্টে প্রায় সময় নতুন নতুন সব ফুলের দেখা পাই। এই ব্যাপারগুলো বেশ ভালো লাগে। খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। তবে বিভিন্ন রকম ফুলের ফটোগ্রাফি সবচেয়ে বেশি ভালো লেগেছে। নতুন কিছু ফুল সম্পর্কে পরিচিত হলাম। পাখির ফটোগ্রাফি ও দারুন ছিল। ধন্যবাদ আপু।
আপনার তোলা ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। তবে জেনে খুব হিংসা হচ্ছে যে আপনাদের ওখানকার চমৎকার ওয়েদার রয়েছে আর আমাদের এখানে গরমে মানুষ সেদ্ধ হয়ে যাচ্ছে। অনেক বেশি কষ্টকর দিন কাটছে এখানে আমাদের। যাই হোক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাংলাদেশে আপেলের গাছ রোপন করলে ফলন হবে কিনা এতে সন্দেহ আছে আপু। অনেক সময় ফলন হলেও টেস্ট খুব একটা ভালো থাকে না। যাইহোক আপু মেয়েদের স্কুল খুলেছে মানেই আপনার ব্যস্ততা অনেক বেড়ে গেছে। ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে।
রৌদ্দজ্জল সকালের ফটোগ্রাফি টা বেশ সুন্দর লাগছে। বেশ দারুণ প্রকৃতি। চারিদিক একেবারে ঝকঝকে পরিষ্কার। পার্পেল কালারের ফুলটা বেশ সুন্দর। সবমিলিয়ে দারুণ করেছেন আপনি ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।
রাস্তা থেকে ক্যাপচার করা ফটোগ্রাফি গুলো যেমন সুন্দর, তেমনি আপনার বাগান থেকে তোলা ফটোগ্রাফি গুলোও খুব সুন্দর। বেশ ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।