ফুড ফোটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে আমার কিছু প্রিয় খাবারের ছবি ভাগ করে নিচ্ছি।আশা করি সকলের ভালো লাগবে।



আজকে আবারও আপনাদের সঙ্গে ফুড ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম।নতুন নতুন খাবার খেতে বা নতুন নতুন খাবার টেস্ট করতে সকলের খুব ভালো লাগে ।আর বাঙালি হচ্ছে খুবই খাদ্য রসিক। আমাদের বাঙ্গালীদের বইমেলা বা শিল্প মেলা বা অন্যান্য মেলার থেকে খাবার স্টলে সবচেয়ে বেশি ভিড় থাকে। সত্যি বলতে শীতকালে যেসকল মেলাগুলো হয় সব মেলাগুলোর থেকে খাদ্য মেলাতে লোকে ভিড় বেশি জমায় ।তাই জন্য দিন যত দিন যাচ্ছে কলকাতার নানান জায়গায় এই খাদ্য মেলার গুরুত্ব তত বেশি বৃদ্ধি পাচ্ছে। তাহলে আজকে সেই নতুন নতুন খাবার যা আমার কাছে এক কথায় খুবই ভালো লেগেছে। সেই ছবিগুলি আপনি আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে ।


আলোকচিত্র: ১

WhatsApp Image 2023-07-31 at 1.41.15 AM.jpeg

ফুচকা
ডায়মন্ড প্লাজার এই পানি ফুচকা আমার ভীষণ প্রিয় আমি খুব একটা ফুচকা না খেলেও ডায়মন্ড প্লাজাতে এলে এখানকার ফুচকা মাস্ট খাই ।কারণ এখানে খুব সুন্দর ভাবে আলু মেখে ফুচকা সাজিয়ে দেয়। তাতে করে খেতেও খুব ভালো লাগে।


আলোকচিত্র: ২

WhatsApp Image 2023-07-31 at 1.41.15 AM (1).jpeg

Wow মোমো
Wow মোমোর মোমো কিন্তু খেতে খুবই টেস্টি ।আর আমি ভীষণ মোমো প্রিয় ।কোথাও ঘুরতে বেরোলেই মাঝে মাঝে মোমো খাই ।আর wow মোমো অনেকেই খেতে খুব ভালোবসে । কারণ এখানকার মোমোতে চিকেন অনেকটা দেয়। তাতে করে খেতেও খুব টেস্টি লাগে।


আলোকচিত্র: ৩

WhatsApp Image 2023-07-31 at 1.41.15 AM (2).jpeg

ফিস ডায়মন্ড ফ্রাই
ফিশ ডায়মন্ড ফ্রাই মিত্র ক্যাফের সবথেকে নামকরা খাবার বলা যেতে পারে। কারণ এখানে যে ফিস দেওয়া হয় সেটার টেস্ট জাস্ট দারুন হয় ।আর এখানে মাছের পরিমাণটা অনেকটা বেশি থাকে এবং খেতেও খুব ভালো লাগে।


আলোকচিত্র: ৪

WhatsApp Image 2023-07-31 at 1.41.16 AM.jpeg

ফিশ কবিরাজি
ফিশ কবিরাজিও মিত্র ক্যাফের খুব জনপ্রিয় একটি খাবার ।। কবিরাজি আমি খুব একটা খাই না কিন্তু এই মিত্র ক্যাফের কবিরাজি টেস্ট কিন্তু খুব ভালো।


আলোকচিত্র: ৫

WhatsApp Image 2023-07-31 at 1.41.16 AM (1).jpeg

পেয়ারা মাখা
পেয়ারা মাখা নিয়ে কি বলবো । পেয়ারা খেতে আমার ভীষণ ভালো লাগে। ছোটবেলায় স্কুল থেকে বেরিয়েই আমি খুব পেয়ারা মাখা খেতাম আর এখনও তাই। কোথাও পেয়ারা মাখা দেখতে পেলেই নিয়ে খাই ।


ডিভাইসVivo v23
লোকেশন(কলকাতা )
ক্রেডিট@swagata21

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Sort:  
 3 years ago 

আমাদের এখানেও বিভিন্ন সময় বিভিন্ন উপলক্ষে মেলা বসে। এ মেলা গুলো ভ্রমণ করতে আমার খুবই ভালো লাগে।
এখানে গেলে যেমন বিভিন্ন ধরনের নতুন নতুন খাবারের সাথে পরিচিত হওয়া যায় ।তেমনি অনেক মজা হয়।
আপনার ফুড ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো ।বিশেষ করে ফুচকা এবং পেয়ারা মাখা আমার সব থেকে বেশি ফেভারিট।

 3 years ago 

বাঙালি বলে কথা আপু খাদ্য প্রিয় বাঙালি যেখানে খাদ্য সেখানে ভিড় জমাবে সেটা স্বাভাবিক। তবে এত মজার মজার খাবারের রেসিপি শেয়ার করলেন এমন সুন্দর খাদ্য মেলা হলে কি না যেয়ে থাকা সম্ভব? অনেক ভালো লেগেছে আপনার ফুড ফটোগ্রাফি গুলো ধন্যবাদ।

 3 years ago 

আরে ফুচকা দেখে তো আর জিভে জল ধরে রাখা যাচ্ছে না দিদি। আমার খুব প্রিয় একটি খাবার ফুচকা তার সাথে ঝাল ঝাল পেয়ারা মাখা। কিছু অসাধারণ ফুড ফটোগ্রাফি করলেন আজ দিদি। আপনার ফটোগ্রাফি গুলো দেখে এক কথায় মুগ্ধ হয়ে গেলাম। তবে কবিরাজি ফিশ ফ্রাই এর কথা শুনে বেশ হাসিও পেল।

 3 years ago 

সবগুলো খাবারই বেশ লোভনীয় দিদি ভাই, তবে বেশি ভালো লেগেছে ফিশ ফ্রাইয়ের আইটেমগুলো।

 3 years ago 

দিদি আপনি তো দেখছি আজ আপনি লোভনীয় সব খাবারের ফটোগ্রাফি করেছেন। আমিও কিন্তু দিদি অনেক ভোজন রসিক। তাহলে বলেন তো আপনার এত এত লোভনীয় খাবার গুলো দেখে আমার কেমন লাগছে। বিশেষ করে ফুচকা আর ফিস ফ্রাই। জাস্ট অসাধারন কিছু ফটোগ্রাফি করেছেন দিদি।

 3 years ago 

বেশ কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন দিদি।দেখেই খুব খেতে ইচ্ছে করছে।বিশেষ করে গরম গরম মোমো। যা দারুন খেতে কি আর বলবো। আপনার খাবারের ফটোগ্রাফির সবগুলো খাবার খুব লোভনীয়। শেষের পেয়ারা মাখা ও খুবই মজার হয় খেতে।অসংখ্য ধন্যবাদ দিদি মজার মজার ফুড ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64456.41
ETH 1864.96
USDT 1.00
SBD 0.38