বর্ষায় সেজেছে প্রকৃতি

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে ময়দানের কিছু ছবি ভাগ করে নিচ্ছি।আশা করি সকলের ভালো লাগবে।


বর্ষায় প্রকৃতি হয়ে ওঠে সবচেয়ে সুন্দর। এই সময় প্রকৃতি যেন নতুন সাজে সেজে ওঠে।কখনও আবার রিমঝিম গান গেয়ে বৃষ্টি নামের মিষ্টি মেয়েটি সুরে সুরে ভরিয়ে তোলে প্রকৃতি। এই বর্ষায় চারিদিকে তাকালে যেন মনে হয় গাছপালাগুলো জীবন্ত হয়ে উঠেছে । গাছপালাগুলো যেন ফিরে পায় তরতাজা নতুন জীবন।বিশেষ করে এই বর্ষা উপলব্ধি করা যায় গ্রাম্য প্রকৃতিতে কিন্তু আমাদের এই শহর কলকাতায় গ্রাম্য প্রকৃতি খুঁজে তো সেই ভাবে পাওয়া যাবে না ,তাই মাঝে মাঝেই মন চায় সেরকম খোলা জায়গায় ঘুরে আসি ।তাই কিছুদিন আগে ময়দানে ঘুরতে গিয়েছিলাম। আর তখন সবে সবে বৃষ্টি থেমেছে ।আর চারিদিকে তো সবুজ খোলা মাঠ কি যে অপরূপ সুন্দর লাগছিল চারিপাশটা! যেন মনে হচ্ছিল সারা বিকেল তাকিয়ে শুধু প্রকৃতিটাকে উপভোগ করি।


WhatsApp Image 2023-07-21 at 1.09.22 AM.jpeg

WhatsApp Image 2023-07-21 at 1.09.24 AM (1).jpeg

বর্ষায় সবথেকে ভালো লাগে বৃষ্টি শেষ হয়ে গেলে আকাশ যখন ঝলমল করে ওঠে ।সেই মেঘ কিন্তু দেখতে সবচেয়ে সুন্দর লাগে।

WhatsApp Image 2023-07-21 at 1.09.23 AM (2).jpeg

WhatsApp Image 2023-07-21 at 1.09.23 AM (1).jpeg

WhatsApp Image 2023-07-21 at 1.09.23 AM.jpeg


আমি যখন ময়দানে গিয়েছিলাম তখন পড়ন্ত বিকেল বেলায় ভিজে মাঠে অনেক ছেলেরা তখন ফুটবল খেলছে ।কেউ কেউ বসে সময় কাটাচ্ছে ।সবাই যেন মনে হচ্ছে প্রকৃতিকে নিজেদের মতন করে উপভোগ করছে।

WhatsApp Image 2023-07-21 at 1.09.21 AM.jpeg

WhatsApp Image 2023-07-21 at 1.09.20 AM (1).jpeg

WhatsApp Image 2023-07-21 at 1.09.20 AM.jpeg

WhatsApp Image 2023-07-21 at 1.09.19 AM.jpeg



আজ সেই বর্ষার প্রকৃতিরই কিছু ছবি আপনাদের সাথে ভাগ করে নিলাম।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Sort:  
 3 years ago 

সারাটা বছর চারিদিকে শুকনো হয়ে থাকলেও বর্ষার সময় চারিদিকে একটা নতুন রূপ নিয়ে হাজির হয় এই প্রকৃতি। চারিদিকে শুকনো ঘাস গুলো যেন সজীব হয়ে ওঠে। নতুন করে যেন যৌবন ফিরে পাই এই প্রকৃতি। বর্ষার সময় গুনগুন করে গান গাইতে ইচ্ছে করে। আপনার এই কথার সাথে আমি একমত বর্ষার সবচেয়ে ভালো লাগে বৃষ্টি যখন শেষ হয়ে যায়, তখন আকাশ ঝলমল করে ওঠে। অনেক সময় আকাশে বৃষ্টির সময় রংধনু ওঠে। যেটা আকাশকে খুবই সুন্দর দেখায়। আপনার তোলা বর্ষার প্রকৃতি নিয়ে ছবি গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সত্যি দিদি প্রকৃতির সৌন্দর্য সবাইকে সব সময় মুগ্ধ করে দেয়।আসলে বর্ষাকালে বিশেষ করে বৃষ্টির পরবর্তী মূহুর্তে আকাশ দেখতে অনেক ভালো লাগে।আপনার বর্ষাকালের ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে।ধন্যবাদ দিদি সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

পড়ন্ত বিকেলের নয়টি ফটোগ্রাফি দেখলাম আজ আপনার পোষ্টের মাধ্যমে দিদি। সত্যি বলতে বর্ষাকালের পড়ন্ত বিকেলের ফটোগ্রাফি গুলো দেখতে বেশ ভালই লাগে। বিশেষ করে রক্তিম আলোয় আলোকিত সন্ধ্যার ফটোগ্রাফিগুলো ছিল মন ছুয়ে যাওয়া। বর্ষাকালের বিকেল যেন অসাধারণ একটি রূপ নিয়ে আসে। যা প্রকৃতিকে করে তুলে অপরূপ রূপে রূপবতী। ধন্যবাদ দিদি এত সুন্দর ফটোগ্রাফি করার জন্য।

 3 years ago 

প্রকৃতি আর পাহাড় আমার বেশ পছন্দ।আর প্রকৃতি মানেই হচ্ছে বর্ষাকালের প্রকৃতি।এ সময়টাতে প্রকৃতির সৌন্দর্য আসলেই খুব ভালো লাগে।আপনি ময়দানে ঘুরতে গিয়ে প্রকৃতির বেশকিছু ফটোগ্রাফি শেয়ার করলেন। ভীষণ ভালো লাগলো দিদি।বৃষ্টি থেমে যাওয়ার পর প্রকৃতির সৌন্দর্য আরো বেশী ভালো লাগে।সবকিছু তখন সতেজতায় ভরপুর হয়ে যায়। আপনার বর্ষাকালের প্রকৃতির সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে দিদি।শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ঠিক বলছেন আপু প্রাকৃতিক সৌন্দর্য যদি অনুভব করতে হয় তাহলে গ্রামে গেলেই যথেষ্ট। কিন্তু শহরের মধ্যে তেমন সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যায় না।তবে আপনি খোলা ময়দানে গেছেন ঘুরতে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পেয়েছি আমরা। মাঠে দেখতে খুব সুন্দর বর্ষার প্রকৃতির সৌন্দর্য আপনি আমাদের সাথে শেয়ার করলেন অসাধারণ হয়েছে। তাছাড়া আকাশের দৃশ্য বেশ ভালো লেগেছে আপনার ফটোগ্রাফির মাধ্যমে দেখতে।

 3 years ago 

আপু ঠিকই বলেছেন, বর্ষায় প্রকৃতি যেন নতুন সাজে সেজে ওঠে। বর্ষায় সব ধুলো ময়লা ধুয়ে মুছে নিয়ে পরিবেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে তোলে। যার কারনে রাস্তাঘাট অনেক ঝকঝকে চকচকে মনে হয়। এছাড়াও বর্ষায় মেঘলা আকাশ দেখতে ভীষণ ভালো লাগে। আবার বৃষ্টির সময় বৃষ্টিতে ভিজলে অন্যরকম অনুভূতি তৈরি হয়। বর্ষায় প্রকৃতির এমন নতুন রূপ দেখলে মন ভরে যায়। যাইহোক আপু, বর্ষার রূপ প্রকাশ করতে গিয়ে আপনি খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি তুলে ধরেছেন আমাদের মাঝে সেই সাথে সুন্দর বর্ণনা। এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আসলেই আপু বর্ষার সময় প্রকৃতি আরো সুন্দর হয়ে ওঠে গাছে নতুন পাতা দেখা যায় আর বিশেষ করে বৃষ্টির পরে গাছের সবুজ পাতার উপরে বৃষ্টির ফোঁটা যখন জমে থাকে সেটা দেখতে সবচেয়ে বেশি সুন্দর লাগে। আপনি বর্ষার প্রকৃতির কিছু ছবি শেয়ার করেছেন সবগুলোই দেখতে অনেক চমৎকার লাগছে। শুভকামনা রইলো দিদি।

 3 years ago 

বৃষ্টির পরের সময়টাতে চারিপাশটা দেখতে বেশি ভালো লাগে দিদিভাই। বিশেষ করে ময়দানের ঘাস গুলো যেন আরো সবুজ হয়ে উঠেছে। তাছাড়া এটা সত্য, বৃষ্টি উপভোগ করা যায় গ্রাম্য পরিবেশে।

শুভেচ্ছা রইল আপনার জন্য 🙏

বর্ষায় সেজেছ প্রকৃতি এই নিয়ে আপনি সুন্দর পোস্ট লিখেছেন যা পড়ে খুব ভালো লাগল। আসলে বর্ষার সময় প্রকৃতি অনেক সুন্দর লাগে।
ঋতুচক্রে বর্ষার স্থান দ্বিতীয়। আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল। তবে এর ব্যাপ্তি আরো বিস্তৃত। গ্রীষ্মের তীব্র দাবদাহ আর প্রখর রোদের পর ঘন গৌরবে নব যৌবনে আসে বর্ষা। বৃষ্টি যেমন প্রকৃতিকে স্নিগ্ধ, নির্মল, সতেজ আর উজ্জ্বল করে তেমনি মানুষের মনকেও ধুয়ে মুছে করে পবিত্র। আবহমানকাল ধরেই আমাদের প্রকৃতিকে বর্ষার ফুল স্বতন্ত্র সৌন্দর্য বিলিয়ে দিয়ে আসছে উদারতায়। বর্ষা ও তার ফুল যেন বাংলার প্রকৃতির আত্মা।বৃষ্টিস্নাত বর্ষার ফুলের উজ্জ্বল উপস্থিতি মানুষের মনে রঙ লাগিয়ে আসছে। বর্ষা নামলেই হাত চলে যায় প্রিয়ার খোঁপায় আর চোখ চলে যায় জানালার ফাঁক দিয়ে। শহর থেকে গ্রামের মানুষ বর্ষাকে আরো বেশি উপভোগ করে। গ্রামের কাদাময় পথঘাটে, কৃষকের ক্ষেতে কিংবা মাঠে গ্রামের শিশু-কিশোররা কাদা মেখে ফুটবল খেলায় মেতে ওঠে। পুকুরে ঝাঁপাঝাঁপি করে বৃষ্টি উপভোগ করে। তবে এ সময় পশুপাখির মধ্যে কোনো চঞ্চলতা দেখা যায় না। সব কিছু মিলে বর্ষা যেন সবার মনকে মুগ্ধ করে।তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে বর্ষা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরার জন্য। ভালো থাকবেন

 3 years ago 

প্রকৃতির সুন্দর্যে সবার মন কারে যদি সেটা বর্ষাকাল হয়। আসলে বর্ষাকালের সুন্দর্যে সবার মন কারে কথাটি দিদি ঠিকই বলেছেন। প্রকৃতি এত সুন্দর ভাবে সাজে চারদিকে শুধু সবুজ এবং সতেজতায় ভরিয়ে রাখে নিজেকে।
মনে হয় সব গাছ জীবিত হয়ে ওঠে এবং তাদের প্রাণ খুঁজে পায়। দিদি আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমার মন ভরে গেছে।ফটোগ্রাফিগুলো যতই দেখছিলাম ততই
বারবার দেখার ইচ্ছা হচ্ছে। বর্ষাকালের প্রকৃতির সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64757.06
ETH 1876.27
USDT 1.00
SBD 0.38