কয়েকটি ফুলের ফটোগ্রাফি
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।শীতকাল বলতে গেলে শেষের দিকে।আর সুন্দর সুন্দর ফুলের মেলা ও শেষ হয়ে যাবে আর কিছুদিন পর।শীতকাল টা আমার কাছে অতটা ভালো লাগে না।তার কিছু সঙ্গত কারণ আছে।অল্প ঠান্ডা তেই আমার ঠান্ডা লেগে যায় আর কয়েক দিন বেশ ভুগতে হয় এই অসুস্থতা নিয়ে।তবে শীতকালে এই যে ফুলের মেলা বসে চারিদিকে এটা আমাকে খুব আপ্লুত করে।একটা দারুন ভালো লাগা কাজ করে।আমি যেহেতু কলকাতায় থাকি তাই এই সুন্দর সুন্দর ফুল দেখার একমাত্র উপায় হলো পার্ক কিংবা কলকাতার বিশেষ জায়গার উদ্যান গুলো।
কয়েকদিন আগে আমি নন্দন গেছিলাম। নন্দন পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে একটি সাংস্কৃতিক কেন্দ্র।এখানে থিয়েটার ও সিনেমা হল ও আছে।এই কেন্দ্রের প্রাঙ্গণ খুব সুসজ্জিত।কিছুটা সময় কাটানোর জন্য খুবই সুন্দর জায়গা।এই নন্দনের পাশেই একটা প্রাঙ্গণে শীতকালীন দারুণ দারুন ফুলের বাহার ছিলো।সেই গুলোই আমি ক্যামেরার মাধ্যমে ধারণ করে আপনাদের মাঝে ভাগ করে নিতে চলেছি।
আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার ফটোগ্রাফি গুলো।আশা রাখছি আপনাদের খারাপ লাগবে না।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


@tipu curate
Upvoted 👌 (Mana: 6/7) Get profit votes with @tipU :)
দিদি আপনি নন্দন গিয়ে তার প্রাঙ্গন থেকে বেশকিছু ফুলের ফটোগ্রাফি আজ শেয়ার করেছেন। প্রতিটা ফুলের ফটোগ্রাফি দারুন হয়েছে। শীতকালে চারিদিকে ফুলের সমারোহ দেখা যায়। এজন্য এসময়টা ভাল লাগে নয়ত শীত আমারও ভাল লাগে না। ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আমার খুব ভাল লেগেছে।😍 ধন্যবাদ দিদি সুন্দর এই ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য। অনেক অভিনন্দন আপনার জন্য।
দিদি আপনি ঠিক বলেছেন শীতকাল হলো ফুলের সমারোহ। আর এই ফুল গুলো পার্কের দিকে বেশি দেখা যায়। তবে দিদি আপনি নন্দন পার্ক প্রাঙ্গন থেকে সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
পৃথিবীতে সব থেকে বেশি সুন্দর হলো ফুল। যেটা আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পাচ্ছি। নন্দনে খুব সুন্দর কিছু ফুলের ঘ্রান উপভোগ করেছেন। অনেক ধরনের ফুলেই রয়েছে নন্দনে। আর ওয়ান প্লাস ক্যামেরার সাথে ডিএসএলার ফেইল। ধন্যবাদ দিদি।
আপনি শীতকালীন অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার আজকের এই এত সুন্দর পোস্ট আমাকে মুগ্ধ করেছে। যেখানে ৮-১০ টি ফটোগ্রাফি দেওয়ার কথা সেখানে আপনি অনেক দিয়েছেন। মনে হচ্ছে যেন একটি ফুলের বাগান তুলে ধরেছেন আমাদের মাঝে।
খুব সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করলেন। আসলে আপনার ফটোগ্রাফি গুলো আমার খুবই ভালো লেগেছে, কারণ ফুল আমার খুবই প্রিয়। তাই ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগছে।
দিদি ভাই সম্ভবত এই ফুল গুলো সিজনাল মানে শুধুমাত্র শীতের সময়েই ফুটে থাকে। যদি আমি ভুল না বলে থাকি। তবে যাই বলুন না কেন, ফুলের ছবি গুলো কিন্তু সুন্দর তুলেছেন। বেশ তরতাজা ও প্রানবন্ত।
শীতকালের ঠান্ডা নিয়ে আমি নিজেও আর বাঁচি না আসলে।কি এক কষ্ট টা যে হয়!এখন ও হাঁচি দিতে দিতে টাইপ করছি।😜ফুলগুলো খুব ই সুন্দর
আপনার সবগুলো ফটোগ্রাফিই খুব অসাধারণ হয়েছে আপু। ফুল গুলো দেখতে খুব মিষ্টি😊।
আমি ফুল গুলো দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম।আমারও ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে। যাই হোক আপনার ফটোগ্রাফি গুলো আমার খুব ভালো লেগেছে। এত সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
খুবই চমৎকার চমৎকার শীতকালীন কিছু ফুলের ফটোগ্রাফি আপনার পোস্টের মাধ্যমে দেখতে পেয়ে চোখ দুটো যেমন ভরে গেল। ঠিক তেমনি মনটা ও ভরে গেল। খুবই চমৎকার হয়েছে দিদি প্রতিটা ফুলের ফটোগ্রাফি।আপনার মত করে আমারও শীতকাল তেমন একটা ভালো লাগেনা। কারণ অল্প শীতেই আমারও কেমন যেন সর্দি এবং ঠান্ডা লেগে যেত।♥♥