You are viewing a single comment's thread from:

RE: শরীর ও মন ভালো রাখতে খেলাধুলার বিকল্প নেই ।

কয়েকবছর আগেও আমরা শীতের মৌসুম আসলে রেকেট এর কোর্ট কেটে সন্ধ্যা নামার পর পরই মাঠে নেমে যেতাম কিন্তু এখন আমাদের এলাকায় আর ফাঁকা জায়গায় নেই খেলার মত। ব্যাপারটা খুবই দুঃখজনক। আমি যদিও এখন নিয়মিত বিকাল বেলায় জিমে গিয়ে ব্যায়াম করি তারপরও আগের ওই ব্যাডমিন্টনের দিন গুলোকে খুব মিস করি। আমাদের ছোট ভাই যারা আছে তাদের দেখি এলাকার রাস্তার মাঝে দাঁড়িয়ে টুকটাক রেকেট খেলার চেষ্টা করে আবার কেউ ছাদে বসে বসে গিটার নিয়ে গান গাচ্ছে। আগের মত খেলাধুলার মাঠ না থাকার কারণেই হয়তো হয়তো শহরাঞ্চলে ছেলেরা বেশি পরিমাণে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে পড়ছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 63833.11
ETH 1847.61
USDT 1.00
SBD 0.38