You are viewing a single comment's thread from:
RE: প্রযুক্তির ভালো ও খারাপ দিকগুলো
অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনি আজকের পোস্ট সাজিয়েছেন। এজাতীয় সচেতন দৃষ্টিভঙ্গির পোস্টগুলো আমি সবসময় পছন্দ করে থাকি। বর্তমান উন্নত প্রযুক্তির জন্য মানুষের যেমন কাজকর্মে সহযোগিতা সৃষ্টি হয়েছে ঠিক তেমনি বেশ কিছু খারাপ প্রভাব সৃষ্টি হয়েছে যেগুলো অনেক মানুষের কর্ম নষ্ট করে দিয়েছে এমনকি মানুষের মধ্যে অলসতা সৃষ্টি করেছে আর সময় লস করার অন্যতম মাধ্যম এনে দিয়েছে। অনেকে বিবেকের তাড়নায় বুঝতে পারে তারপরেও যেন প্রযুক্তির হাত থেকে রক্ষা না পেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবুও বলবো আমাদের সব সময় মাথায় রাখতে হবে এই প্রযুক্তির ভালো-মন্দ দিকগুলো এবং ভালোটাকে গ্রহণ করতে হবে খারাপটাকে এড়িয়ে চলতে হবে। কারণ নিজের বিবেক টাকে জাগ্রত করে চলতে পারলেই সফলতা আছে।
প্রযুক্তির ব্যবহার আমাদেরকে অবশ্যই নিয়ম নীতির মধ্যেই করতে হবে তা না হলে খারাপ দিকগুলো আমাদের উপর ব্যাপক প্রভাব ফেলতে পারে।