You are viewing a single comment's thread from:

RE: ঈদের পরের দিনের ঘোরাঘুরি। ১০% সাইফক্স।

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)

প্রথমেই বলব আমিও ভালো রয়েছি। ঈদ মোবারক। আসলে ঈদ উপলক্ষে পরিবারের মানুষদের নিয়ে বাইরে ঘোরাঘুরি করার মজাই আলাদা। তবে ঈদের দিন আত্মীয়-স্বজন আসার জন্যই বাইরে যাওয়া তেমন হয় না। তাই পরিবার কে সাথে নিয়ে বাইরে ঘুরতে যাওয়া কঠিন হয়ে যায় এজন্য যে অতিথিদের আপ্যায়ন করে ক্লান্ত হয়ে থাকে পরিবারের মহিলারা। আপনি আপনার সেই কলেজের কথা তুলে ধরেছেন। আসলে ফেলে আসা দিনের কথাগুলো স্মরণ হয় তখনই যখন প্রতিনিয়ত চলাচল থাকতো যে জায়গায় সেখানে অনেক দিন পর উপস্থিত হলে। সব মিলিয়ে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন।

তবে এর আগে একটি পোস্টে আপনি টলার ভাড়া করার উদ্দেশ্যে নদীর পাড়ে গিয়েছিলেন, বন্ধুরা সব ঈদ উপলক্ষে একত্রে নদী ভ্রমণে যাবেন বলেছিলেন। জানিনা ভ্রমণ করতে পেরেছেন কিনা। যদি বন্ধুরা মিলে নদী ভ্রমণ করতে পারেন তাহলে অবশ্যই সে বিষয়ে পোস্ট করবেন।

Sort:  

ইনশাআল্লাহ আগামীকাল ট্রলার ভ্রমণে যাবো। চেষ্টা করবো অবশ্যই সে ব্যাপারে পোস্ট করার।

 4 years ago 

সেই প্রতীক্ষায় রইলাম এবং দোয়া করি যেন আপনাদের ট্রলার ভ্রমণটা ভালো হয়। সুস্থ শরীরে যেনো ভ্রমণ সম্পন্ন করতে পারেন সেই দোয়া রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65855.69
ETH 1930.19
USDT 1.00
SBD 0.38