You are viewing a single comment's thread from:

RE: নি:সঙ্গ হৃদয় (estrangement)

in আমার বাংলা ব্লগ5 years ago

শীতার্ত দিনের প্রতিটা মুহূর্ত, মেঘলা দিনের প্রতিটা ক্ষণ,
একটু উষ্ণতার জন্য খুঁজে ফেরে আমার অবুঝ মন ।

ভালোবাসার মানুষকে বিদায় দেওয়া বড়ই কঠিন। মন চায় দুজন দুজনার হাত ধরে একত্রে থাকি সারাখন। কিন্তু সময় মানুষের এমন একটি স্থানে নিয়ে দাঁড় করায়। যখন দুজনা দুজনার থেকে দূরে অবস্থান করতে হয়। কিন্তু অবুঝ মন বুঝতে চায় না, ভালোবাসার টানে প্রিয়জনকে সম্মুখে রাখতে চাই সব সময়। তাই শীত বর্ষা আর গরম যাই হোক না কেন, সর্বক্ষণে মন চায় তাকে পাশে রাখতে।

আপনার সুন্দর এই কবিতা থেকে ভালবাসার সেই মায়ার বন্ধন ফুটে উঠেছে। প্রেমিক প্রেমিকার হৃদয়ে অবুঝ বন্ধন থাকে। আপনি মনের অক্ষর দিয়ে তুলে ধরেছেন 'আমার বাংলা ব্লগের' সকল বন্ধুদের মাঝে। কবিতাটি পড়ে মুগ্ধ হয়েছি যে, আপনার ভেতরে সৃজনশীল ভালোবাসা বিদ্যমান। আপনার জন্য দোয়া ও শুভ কামনা করি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64089.58
ETH 1859.23
USDT 1.00
SBD 0.39