স্বরচিত অনুভূতিমূলক কবিতা || অবুঝ প্রেম

in আমার বাংলা ব্লগ2 years ago


আজ - বুধবার

৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
২২ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ




আসসালামু আলাইকুম


Picsart_25-01-22_10-14-50-472.jpg

Selfie device: Infinix hot 11s

Photo editing by PicsArt app




হ্যালো বন্ধুরা,


আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ও রহমতে অনেক অনেক ভাল রয়েছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই বোন বন্ধুদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সালাম ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আমার আজকের পোষ্টের বিষয় কবিতা। পূর্ব দিনের ন্যায় আজকেও আমি আপনাদের মাঝে কবিতা নিয়ে উপস্থিত হয়েছি।

কবিতা

নাম:
অবুঝ প্রেম

রচয়িতা:


যদি না থাকি এই দুনিয়ায়

তবে কার কি আসে যায়।
কাঁদবে না কেউ আমার জন্য
নির্জন কোন নিরালায়।

ভাববে না আমায় নিয়ে
কষ্ট মাখা মনে।
আমিও ছিলাম আপন হয়ে
তার রঙিন জীবনে।

জানবেনা কেউ
কোন আঘাত নিয়ে।
চির বিদায়ের মতো
পাড়ি দিলাম পরপারে।

কারে চেয়েছিলাম
চিরসঙ্গী মত।
কতদিন থেকে ছিলাম
প্রেম অনাহারে।

কত ছিল মনের চাওয়া পাওয়া
প্রিয় মানুষটাকে ঘিরে।
কতটা বুঝলো আমার মনের কথা
না বুঝে কতটা কাদালো আমারে।

যাচ্ছে তো রাতদিন নিদ্রা বিহীন
কাটছে প্রেম অনাহারে।
কেমন করে বোঝাই তারে
কতটা মিস করি যারে।

বোঝেনা সে অবুঝ পাখি
বোঝেনা আমার মন।
নানান বাহানায় দুর দিগন্তে
থাকে সারাটি ক্ষণ।

মনের মানুষ মনের ঘরে
থাকতে হয় বন্দী।
ভালোবাসার আলিঙ্গনে
করতে হয় প্রেমের সন্ধি।

দূরে দূরে থেকে যদি
পরপারে চলে যেতে হয়।
হৃদয় মাঝে জমানো প্রেমের
হবে না কোন ক্ষয়।

থেকে যাবে শুধু মনের আফসোস
ভালোবেসেছিলাম কত তারে।
মনের আশা মিটলো না তবু
চলে গেলাম পরপারে।




সমা
প্ত


7YHZyBadGPMGPpmSAvnvPWhbR1Eo9nKWN6xzUJNzgxziWYVj97UYc69tRU1c57mVzP13faqGYpEjuFHprQCfZqg6aqpXGjX5CvGtK4DeHp...9hpdsiq4Gci8DoxLdGGsuPNV6A9q1ix4kAGE8RYya7ZwRGxyiWRCNL76EtziJLHwwz9gTz9wqhHP85AxA5FDGdEEDbrQhMniBMZNWdC7GFjraWA5sNwAcGshuY.png


বিশেষ্য মন্তব্য

ভালোবেসে মনের মানুষ যদি মন থেকে দূরে থাকে তাহলে সেই ভালোবাসা নিরর্থক। ভালোবাসার সৃষ্টি হয় দুটি মনকে একত্রিত করার জন্য। দুটো মন এক বন্ধনে বাধার পর যদি দুই জন দুই দিকে থাকা যায় তাহলে সেখানে ভালোবাসা গভীরতা হারায়। সেই ভালবাসার কোন অর্থ হয় না। তাই ভালবাসলে সেভাবেই বাসতে জানতে হবে যেখানে দুইজন একই সাথে একই বন্ধনে আবদ্ধ থাকবে সুখে দুখে সব সময়। শত ভালোবাসার পরে যদি বিভিন্ন অজুহাতে দূরে দূরে থাকা যায় তাহলে সেটাকে ভালোবাসা বলে না, সেটাকে স্বার্থ কেন্দ্রিক ভালোবাসা বোঝায়। আর এই ভালোবাসা মাঝেমধ্যে গভীরতা মাঝেমধ্যে দূরত্বটা দুইটাই হওয়ার ফলে একসময় মন থেকে নষ্ট হয়ে যেতে পারে। তাই ভালোবাসার মানুষকে আঁকড়ে ধরতে হবে যে কয়টা দিন দুনিয়ার বুকে থাকা যায়। কিন্তু মনের মানুষ হঠাৎ এবার থেকে ওপারে চলে গেলে আফসোস করে কোন লাভ নেই। শুধু মনের মানুষের মনের কথাগুলো না বোঝার দুঃখটাই নিয়ে যাবে। তাই মনের মানুষের সব সময় বুঝার চেষ্টা করতে হবে প্রিয়জনের মনের কথা। কারণ কিছু কথা আছে মনের মানুষ মুখ থেকে ব্যক্ত করতে পারে না, তবে মন থেকে বুঝে নিতে হয়।


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png




Vs68WyhR4ueWguiqU5CbbyMd2eBafmyPRcYVv3LiYRs71UXq9fEqpbeAVPzHYduBype2HWE8Nhc1iC2fZdQmNHV5FFNrb9QUBwsSpQaKeN...yATDadsgVwLLqtt1XXME4p7rVRTAZ1RFChV35UcbbNnDbFjoTyvYRRKkTJyQFmutwhQEN8PLekgpjTpchzmMmf9EydtE9C1CdsnZfXZZupqadjyp651JeGzqB.webp

Sort:  
 2 years ago 

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

22-01-25

Screenshot_20250122-111007.jpg

Screenshot_20250122-111314.jpg

 2 years ago 

অনেক সুন্দর বলেছেন ভাই ভালোবেসে মনের মানুষ যদি না থাকে তাহলে সেই ভালোবাসা নিরর্থক। আপনার স্বরচিত কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। আপনার কবিতার প্রতিটি লাইন অনবদ্য হয়েছে ভাই। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে

 2 years ago 

জীবনটা এমনই যাকে বেশি বিশ্বাস করবেন যাকে বেশি পছন্দ করবেন সে আঘাত বেশি দেয়। কিন্তু মন তো মানে না সেই প্রিয়জনের জন্য সব সময় অস্থিরতা কাজ করে। খুব সুন্দর একটি কবিতা লিখলেন আপনি অবুঝ মন নিয়ে। কবিতার লাইনগুলো বেশ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখলেন আপনি।

 2 years ago 

ঠিক ধরেছেন

 2 years ago 

আপনার উপরের ওই ছবিটা দেখে আমার সেই দিন পার্ক ভ্রমণের কথা মনে পড়ে গেল। সেদিন খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছিলাম। না বলা ভালোবাসা যদি পূর্ণতা পাই তাহলে সত্যি অনেক ভালো লাগে। আপনি দারুন কবিতা লিখেছেন। আমার কাছে ভীষণ ভালো লাগলো । শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ও আচ্ছা আচ্ছা

 2 years ago 

খুব চমৎকার কবিতা লিখেছেন ভাইয়া। আপনার লেখা কবিতা গুলো পড়তে ভালোই লাগে। আজকের কবিতাটাও দারুন ছিল। কবিতার বিষয়বস্তু টাও খুব সুন্দর। পুরো কবিতাটা পড়ে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কবিতা লিখে শেয়ার করার জন্য।

 2 years ago 

ভালো লাগে জেনে খুশি হলাম আপু।

 2 years ago 

অসাধারণ কবিতা উপহার দিলেন ভাই। অবুঝ প্রেমের অনুভূতিমূলক কবিতার লাইনগুলো পড়তেই মন চায়। আপনার কবিতার প্রতিটি লাইন ছন্দ মিলে উপস্থাপনা করেছেন। ভালোবাসার মানুষ দূরে চলে গেলে অস্থিরতা কাজ করে। ফলে একাকীত্ব কেটে যায় জীবন।

 2 years ago 

প্রশংসা করার জন্য ধন্যবাদ

 2 years ago 

আপনার লেখা কবিতাটি আমার অনেক ভালো লেগেছে। খুবই সুন্দর একটি ভালোবাসার কবিতা লিখে শেয়ার করলেন।

 last year 

ধন্যবাদ ভাই

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64107.99
ETH 1859.67
USDT 1.00
SBD 0.39