You are viewing a single comment's thread from:

RE: কয়েকটি সুন্দর ফুল এবং গাছের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ4 years ago

আপনার সবগুলো ফটোগ্রাফি খুবি সুন্দর হয়েছে ভাইয়া। কাগজ ফুলের ফটোগ্রাফিটাও খুব সুন্দর হয়েছে। আপনার ফটোগ্রাফির মধ্যে কাগজ ফুল গুলোকে খুবই সুন্দর লাগছে। সাইকাস পাম গাছটা খুবই সুন্দর লাগছিল। তবে ভাইয়া আপনার দুই নং ফটোগ্রাফিতে যে ফুলগুলো নাম আপনি বলেছেন রুদ্রপলাশ গাছের ফুল আমার জানামতে এই ফুলগুলোকে রাধাচূড়া বলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য এবং সেই সাথে খুব সুন্দর বর্ণনা দিয়েছেন প্রত্যেকটা ফুলের। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Sort:  
 4 years ago 

আমি যখন সাইকাস পাম গাছটির ফটোগ্রাফি করেছিলাম, তখন আমার কাছেও ভীষণ ভালো লেগেছিল। কি জানি আপু হতে পারে রাধাচূড়া ফুল, আমি একজনের কাছে জিজ্ঞেস করেছিলাম সে বলেছিল এটি নাকি রুদ্র পলাশ ফুল। এই ফুলটি আমি এর আগেও অনেকবার দেখেছিলাম, কিন্তু এর সঠিক নাম আমার জানা ছিল না। যাইহোক সুন্দর মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আশা করি সব সময় এভাবেই সাপোর্ট করে যাবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65197.12
ETH 1906.27
USDT 1.00
SBD 0.38