You are viewing a single comment's thread from:

RE: এঁচোড়-চিংড়ির কষা কষা রেসিপি ।। বাঙালি রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago

ওয়াও ভাইয়া আপনি খুবই সুস্বাদু একটি রেসিপি শেয়ার করেছেন আজকে এঁচোড় চিংড়ির কষা কষা সুস্বাদু রেসিপি দেখে আর লোভ সামলাতে পারছিনা। সত্যি ভাইয়া আপনি খুব মজার মজার রান্না করেন। দেখে খুব খেতে ইচ্ছে করে। আমি আগে ভাবতাম এঁচোড় চিংড়িটা কি? সত্যি বলতে কাঁচা কাঁঠালকে যে এঁচোড় বলে এটা আমার জানা ছিল না। আপনার আজকের পোস্টটা দেখে আমি জানতে পারলাম যে কাঁচা কাঁঠালকে এঁচোড় বলে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করার কারণে একে এঁচোড় চিংড়ি বলে এটা আমি আজকে বুঝতে পারলাম। আপনার রেসিপিটা সত্যিই খুব লোভনীয় হয়েছে ভাইয়া। আমি অনেকবার কাঁচা কাঁঠাল রান্না করে খেয়েছি একটি খেতে সত্যি খুব সুস্বাদু। কিন্তু এইভাবে চিংড়ি দিয়ে কখনো খাওয়া হয়নি। দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। আপনার রেসিপি দেখে শিখে নিয়েছি আমি অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখব। এত সুন্দর রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.091
BTC 63076.55
ETH 1773.08
USDT 1.00
SBD 0.39